ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পন্টিংকে ছাড়িয়ে ঘরের মাঠে বিশ্বরেকর্ড জো রুটের

ছবি : সংগৃহিত
ফলো করুন

ইনিংসটি খুব বড় হয়নি, তবে ২৪ রানই জো রুটকে নিয়ে গেছে টেস্ট ক্রিকেটের নতুন এক উচ্চতায়। পাকিস্তানের বিপক্ষে লর্ডস টেস্টে ব্যাট হাতে এই রান করার পথে অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিংয়ের দীর্ঘদিনের একটি বিশ্বরেকর্ড ভেঙেছেন ইংল্যান্ডের এই তারকা ব্যাটার।

ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে এখন সর্বোচ্চ রান সংগ্রাহক রুট। ইংল্যান্ডের মাটিতে তার সংগ্রহ দাঁড়িয়েছে ৭ হাজার ৫৯৪ রান। এতদিন রেকর্ডটি ছিল পন্টিংয়ের দখলে। অস্ট্রেলিয়ার মাটিতে তিনি করেছিলেন ৭ হাজার ৫৭৮ রান।

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে রেকর্ডটি নিজের করে নিতে রুটের প্রয়োজন ছিল ১৩ রান। প্রথম ইনিংসে মাত্র ৪ রান করে ফিরলেও দ্বিতীয় ইনিংসে ২৪ রানের পথে পন্টিংকে ছাড়িয়ে যান তিনি। শেষ পর্যন্ত মোহাম্মদ আলীর বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন রুট।

ঘরের মাঠে সর্বোচ্চ টেস্ট রানের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার। ভারতের মাটিতে তার সংগ্রহ ৭ হাজার ২১৬ রান। সেই রেকর্ড আগেই পেছনে ফেলেছিলেন রুট, এবার শীর্ষস্থানটিও নিজের করে নিলেন।

রুট এই কীর্তি গড়েছেন ইংল্যান্ডের মাটিতে নিজের ৮৯তম টেস্টে। অন্যদিকে পন্টিং অস্ট্রেলিয়ার মাটিতে ৭ হাজার ৫৭৮ রান করেছিলেন ৯২ টেস্টে।

শুধু ঘরের মাঠের রেকর্ড নয়, টেস্ট ক্রিকেটের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকাতেও শচীন টেন্ডুলকারের রেকর্ডের দিকে এগিয়ে যাচ্ছেন রুট।

শচীন ২০০ টেস্টে ১৫ হাজার ৯২১ রান নিয়ে এখনো তালিকার শীর্ষে। অন্যদিকে ১৬৮ টেস্ট শেষে রুটের সংগ্রহ ১৪ হাজার ২০৮ রান। শচীনকে ছাড়াতে তার প্রয়োজন আরও ১ হাজার ৭১৩ রান।

রুট শেষ পর্যন্ত টেন্ডুলকারের বিশ্বরেকর্ড ভাঙতে পারবেন কি না, তা নিয়ে ক্রিকেটবিশ্বে আলোচনা চলছে বেশ কিছুদিন ধরেই।

এই প্রসঙ্গে রুটের বাবা ম্যাট রুট সম্প্রতি টকস্পোর্টকে জানিয়েছেন, রেকর্ড ভাঙা সহজ হবে বলে তিনি মনে করেন না। তবে রুট যদি ফিট থাকেন, মনোযোগ ধরে রাখতে পারেন এবং খেলার আগ্রহ বজায় থাকে, তাহলে শচীনের রেকর্ডের কাছাকাছি পৌঁছানোর সুযোগ রয়েছে।

৩৫ বছর বয়সী রুট সাম্প্রতিক বছরগুলোতে টেস্ট ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করে চলেছেন। ঘরের মাঠে পন্টিংকে পেছনে ফেলার পর এখন তার সামনে সবচেয়ে বড় লক্ষ্য হয়ে উঠতে পারে শচীনের সর্বকালের টেস্ট রান রেকর্ড।

ট্যাগ : ইংল্যান্ড ক্রিকেট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

পন্টিংকে ছাড়িয়ে ঘরের মাঠে বিশ্বরেকর্ড জো রুটের

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

ইনিংসটি খুব বড় হয়নি, তবে ২৪ রানই জো রুটকে নিয়ে গেছে টেস্ট ক্রিকেটের নতুন এক উচ্চতায়। পাকিস্তানের বিপক্ষে লর্ডস টেস্টে ব্যাট হাতে এই রান করার পথে অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিংয়ের দীর্ঘদিনের একটি বিশ্বরেকর্ড ভেঙেছেন ইংল্যান্ডের এই তারকা ব্যাটার।

ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে এখন সর্বোচ্চ রান সংগ্রাহক রুট। ইংল্যান্ডের মাটিতে তার সংগ্রহ দাঁড়িয়েছে ৭ হাজার ৫৯৪ রান। এতদিন রেকর্ডটি ছিল পন্টিংয়ের দখলে। অস্ট্রেলিয়ার মাটিতে তিনি করেছিলেন ৭ হাজার ৫৭৮ রান।

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে রেকর্ডটি নিজের করে নিতে রুটের প্রয়োজন ছিল ১৩ রান। প্রথম ইনিংসে মাত্র ৪ রান করে ফিরলেও দ্বিতীয় ইনিংসে ২৪ রানের পথে পন্টিংকে ছাড়িয়ে যান তিনি। শেষ পর্যন্ত মোহাম্মদ আলীর বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন রুট।

ঘরের মাঠে সর্বোচ্চ টেস্ট রানের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার। ভারতের মাটিতে তার সংগ্রহ ৭ হাজার ২১৬ রান। সেই রেকর্ড আগেই পেছনে ফেলেছিলেন রুট, এবার শীর্ষস্থানটিও নিজের করে নিলেন।

রুট এই কীর্তি গড়েছেন ইংল্যান্ডের মাটিতে নিজের ৮৯তম টেস্টে। অন্যদিকে পন্টিং অস্ট্রেলিয়ার মাটিতে ৭ হাজার ৫৭৮ রান করেছিলেন ৯২ টেস্টে।

শুধু ঘরের মাঠের রেকর্ড নয়, টেস্ট ক্রিকেটের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকাতেও শচীন টেন্ডুলকারের রেকর্ডের দিকে এগিয়ে যাচ্ছেন রুট।

শচীন ২০০ টেস্টে ১৫ হাজার ৯২১ রান নিয়ে এখনো তালিকার শীর্ষে। অন্যদিকে ১৬৮ টেস্ট শেষে রুটের সংগ্রহ ১৪ হাজার ২০৮ রান। শচীনকে ছাড়াতে তার প্রয়োজন আরও ১ হাজার ৭১৩ রান।

রুট শেষ পর্যন্ত টেন্ডুলকারের বিশ্বরেকর্ড ভাঙতে পারবেন কি না, তা নিয়ে ক্রিকেটবিশ্বে আলোচনা চলছে বেশ কিছুদিন ধরেই।

এই প্রসঙ্গে রুটের বাবা ম্যাট রুট সম্প্রতি টকস্পোর্টকে জানিয়েছেন, রেকর্ড ভাঙা সহজ হবে বলে তিনি মনে করেন না। তবে রুট যদি ফিট থাকেন, মনোযোগ ধরে রাখতে পারেন এবং খেলার আগ্রহ বজায় থাকে, তাহলে শচীনের রেকর্ডের কাছাকাছি পৌঁছানোর সুযোগ রয়েছে।

৩৫ বছর বয়সী রুট সাম্প্রতিক বছরগুলোতে টেস্ট ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করে চলেছেন। ঘরের মাঠে পন্টিংকে পেছনে ফেলার পর এখন তার সামনে সবচেয়ে বড় লক্ষ্য হয়ে উঠতে পারে শচীনের সর্বকালের টেস্ট রান রেকর্ড।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ