ঢাকা, বাংলাদেশ
২৫° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

গত ৬ মাসে কোনো গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

গুমের ঘটনায় জড়িত ব্যক্তি যত ক্ষমতাবানই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে জাতীয় সংসদে গুম প্রতিরোধ ও প্রতিকার বিল উত্থাপনের সময় বিরোধী দলের ওয়াকআউটকে ঘিরে প্রশ্ন তুলেছেন তিনি।

রোববার (৩০ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুমের শিকার ব্যক্তি ও নিখোঁজদের পরিবারের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।

আইনমন্ত্রী বলেন, গুমের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার যে প্রতিশ্রুতি সরকার দিয়েছে, তা বাস্তবায়নে কাজ চলছে। বিচারপ্রক্রিয়া প্রত্যাশার তুলনায় ধীর মনে হলেও ন্যায়বিচার নিশ্চিত করতেই যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

তার মতে, তাড়াহুড়া করে এমন কোনো বিচার করা উচিত নয়, যা পরে প্রশ্নবিদ্ধ হতে পারে। প্রমাণ, সাক্ষ্য ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয় সংসদে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ উত্থাপনের আগে বিরোধী দলের সদস্যদের ওয়াকআউটের প্রসঙ্গও তোলেন আইনমন্ত্রী। তিনি প্রশ্ন করেন, গুম প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ একটি আইন সংসদে আসার সময় অধিবেশন থেকে বেরিয়ে যাওয়া সুস্থ ধারার রাজনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না।

গত ২৭ আগস্ট জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রস্তাবিত আইনে গুমকে স্বতন্ত্র ফৌজদারি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করার পাশাপাশি গুরুতর ঘটনায় মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখার প্রস্তাব রয়েছে।

দেশের বর্তমান গুম পরিস্থিতি নিয়ে আইনমন্ত্রী দাবি করেন, নতুন সরকারের গত ছয় মাসে পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় গুমের কোনো ঘটনা ঘটেনি। তবে বাগেরহাটের মোংলার বাসিন্দা মিরাজ শেখ নিখোঁজ হওয়ার অভিযোগটি আলাদাভাবে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

মিরাজ শেখের পরিবার অভিযোগ করেছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে যাওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সংশ্লিষ্ট বাহিনী এ অভিযোগ অস্বীকার করেছে। বিষয়টি নিয়ে স্বাধীন তদন্ত চলছে এবং ভুক্তভোগী পরিবারকে আইনি সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।

তিনি বলেন, সরকার চায় দেশে আর কেউ গুমের শিকার না হোক এবং অতীতের প্রতিটি গুমের ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত হোক।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এবং প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। গুম থেকে ফিরে আসা কয়েকজন ব্যক্তি এবং এখনো নিখোঁজ থাকা ব্যক্তিদের পরিবারের সদস্যরাও নিজেদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, গুম প্রতিরোধে নতুন আইনি কাঠামো তৈরির পাশাপাশি অতীতের ঘটনাগুলোর তদন্ত ও বিচার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। একই সঙ্গে ভবিষ্যতে রাষ্ট্রীয় কোনো সংস্থা বা ব্যক্তি যাতে গুমের মতো অপরাধে জড়াতে না পারে, সে জন্য জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

ট্যাগ : আইনমন্ত্রী গুম মো. আসাদুজ্জামান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

গত ৬ মাসে কোনো গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

গুমের ঘটনায় জড়িত ব্যক্তি যত ক্ষমতাবানই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে জাতীয় সংসদে গুম প্রতিরোধ ও প্রতিকার বিল উত্থাপনের সময় বিরোধী দলের ওয়াকআউটকে ঘিরে প্রশ্ন তুলেছেন তিনি।

রোববার (৩০ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুমের শিকার ব্যক্তি ও নিখোঁজদের পরিবারের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।

আইনমন্ত্রী বলেন, গুমের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার যে প্রতিশ্রুতি সরকার দিয়েছে, তা বাস্তবায়নে কাজ চলছে। বিচারপ্রক্রিয়া প্রত্যাশার তুলনায় ধীর মনে হলেও ন্যায়বিচার নিশ্চিত করতেই যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

তার মতে, তাড়াহুড়া করে এমন কোনো বিচার করা উচিত নয়, যা পরে প্রশ্নবিদ্ধ হতে পারে। প্রমাণ, সাক্ষ্য ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয় সংসদে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ উত্থাপনের আগে বিরোধী দলের সদস্যদের ওয়াকআউটের প্রসঙ্গও তোলেন আইনমন্ত্রী। তিনি প্রশ্ন করেন, গুম প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ একটি আইন সংসদে আসার সময় অধিবেশন থেকে বেরিয়ে যাওয়া সুস্থ ধারার রাজনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না।

গত ২৭ আগস্ট জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রস্তাবিত আইনে গুমকে স্বতন্ত্র ফৌজদারি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করার পাশাপাশি গুরুতর ঘটনায় মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখার প্রস্তাব রয়েছে।

দেশের বর্তমান গুম পরিস্থিতি নিয়ে আইনমন্ত্রী দাবি করেন, নতুন সরকারের গত ছয় মাসে পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় গুমের কোনো ঘটনা ঘটেনি। তবে বাগেরহাটের মোংলার বাসিন্দা মিরাজ শেখ নিখোঁজ হওয়ার অভিযোগটি আলাদাভাবে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

মিরাজ শেখের পরিবার অভিযোগ করেছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে যাওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সংশ্লিষ্ট বাহিনী এ অভিযোগ অস্বীকার করেছে। বিষয়টি নিয়ে স্বাধীন তদন্ত চলছে এবং ভুক্তভোগী পরিবারকে আইনি সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।

তিনি বলেন, সরকার চায় দেশে আর কেউ গুমের শিকার না হোক এবং অতীতের প্রতিটি গুমের ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত হোক।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এবং প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। গুম থেকে ফিরে আসা কয়েকজন ব্যক্তি এবং এখনো নিখোঁজ থাকা ব্যক্তিদের পরিবারের সদস্যরাও নিজেদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, গুম প্রতিরোধে নতুন আইনি কাঠামো তৈরির পাশাপাশি অতীতের ঘটনাগুলোর তদন্ত ও বিচার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। একই সঙ্গে ভবিষ্যতে রাষ্ট্রীয় কোনো সংস্থা বা ব্যক্তি যাতে গুমের মতো অপরাধে জড়াতে না পারে, সে জন্য জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ