ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নবগঠিত এফএলজেএফ কমিটির সঙ্গে কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সংগৃহীত
ফলো করুন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্ট ফোরাম (এফএলজেএফ)-এর নবগঠিত কমিটির নেতারা।

মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মন্ত্রীর একান্ত সচিব পঙ্কজ বড়ুয়া, সিনিয়র তথ্য অফিসার মো. মামুন হাসান এবং মন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

সাক্ষাতের শুরুতে এফএলজেএফের সভাপতি তরিকুল ইসলাম সুমন ও সাধারণ সম্পাদক জাহিদুর রহমান সংগঠনের পক্ষ থেকে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উন্নয়ন ও টেকসই ব্যবস্থাপনার বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন।

এ সময় মন্ত্রী সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং ইতিবাচক তথ্যের পাশাপাশি নেতিবাচক দিকগুলোও তুলে ধরার আহ্বান জানান।

সাক্ষাতে এফএলজেএফের সহ-সভাপতি মোহম্মদ নঈমুদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজীদ মুন্সী, অর্থ সম্পাদক শাহজাহান মোল্লা, সাংগঠনিক সম্পাদক শওকত আলী, দপ্তর সম্পাদক মো. বেলাল হোসেন, কার্যনির্বাহী সদস্য কাওসার আজম, নাসির উদ্দিন, শাহাদাৎ হোসেন বিপ্লব এবং সদস্য গোলাম সামদানি ভূঁইয়া, আনিসুর রহমান তপন, আরিফুর রহমান ও শাহাদাত হোসেন (রাকিব) উপস্থিত ছিলেন।

ট্যাগ : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এফএলজেএফ সৌজন্য সাক্ষাৎ

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

নবগঠিত এফএলজেএফ কমিটির সঙ্গে কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্ট ফোরাম (এফএলজেএফ)-এর নবগঠিত কমিটির নেতারা।

মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মন্ত্রীর একান্ত সচিব পঙ্কজ বড়ুয়া, সিনিয়র তথ্য অফিসার মো. মামুন হাসান এবং মন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

সাক্ষাতের শুরুতে এফএলজেএফের সভাপতি তরিকুল ইসলাম সুমন ও সাধারণ সম্পাদক জাহিদুর রহমান সংগঠনের পক্ষ থেকে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উন্নয়ন ও টেকসই ব্যবস্থাপনার বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন।

এ সময় মন্ত্রী সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং ইতিবাচক তথ্যের পাশাপাশি নেতিবাচক দিকগুলোও তুলে ধরার আহ্বান জানান।

সাক্ষাতে এফএলজেএফের সহ-সভাপতি মোহম্মদ নঈমুদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজীদ মুন্সী, অর্থ সম্পাদক শাহজাহান মোল্লা, সাংগঠনিক সম্পাদক শওকত আলী, দপ্তর সম্পাদক মো. বেলাল হোসেন, কার্যনির্বাহী সদস্য কাওসার আজম, নাসির উদ্দিন, শাহাদাৎ হোসেন বিপ্লব এবং সদস্য গোলাম সামদানি ভূঁইয়া, আনিসুর রহমান তপন, আরিফুর রহমান ও শাহাদাত হোসেন (রাকিব) উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ