ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় পুরাতন বিদ্যুৎ সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত

ছবি: সংগৃহীত
ফলো করুন

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি ট্রান্সফরমার পুড়ে গেছে। এতে জেলার কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে শহরের দাতিয়ারা এলাকার পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে এ অগ্নিকাণ্ড ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী মো. নাছির উদ্দিন জানান, ভোরে সাবস্টেশনের একটি অক্সিলারি ট্রান্সফরমারে হঠাৎ আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি জানান, আগুনে ট্রান্সফরমারটি ক্ষতিগ্রস্ত হওয়ায় কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। দ্রুত মেরামত কাজ শেষ করে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. নাজমুল আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ট্যাগ : অগ্নিকাণ্ড ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ সাবস্টেশন ট্রান্সফরমার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় পুরাতন বিদ্যুৎ সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি ট্রান্সফরমার পুড়ে গেছে। এতে জেলার কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে শহরের দাতিয়ারা এলাকার পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে এ অগ্নিকাণ্ড ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী মো. নাছির উদ্দিন জানান, ভোরে সাবস্টেশনের একটি অক্সিলারি ট্রান্সফরমারে হঠাৎ আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি জানান, আগুনে ট্রান্সফরমারটি ক্ষতিগ্রস্ত হওয়ায় কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। দ্রুত মেরামত কাজ শেষ করে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. নাজমুল আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ