ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চট্টগ্রামে সোনার দোকানে ১৪ ফুট লম্বা অজগর

ছবি : সংগৃহিত
ফলো করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি সোনার দোকানের শোকেসে প্রায় ১৪ ফুট লম্বা অজগর সাপের সন্ধান পাওয়া গেছে। আকস্মিকভাবে বিশাল আকৃতির সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন দোকানি। পরে স্থানীয়দের সহযোগিতায় অজগরটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

সোমবার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা থানার দোভাষী বাজারের সন্ধ্যা জুয়েলার্স নামের একটি দোকানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দোকানের শোকেসে অজগরটিকে ঝুলতে দেখা যায়। বিষয়টি নজরে আসার পর দোকানিরা সতর্কতার সঙ্গে সাপটিকে শোকেস থেকে নিচে নামিয়ে আনেন।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন অজগরটির ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সন্ধ্যা জুয়েলার্সের স্বত্বাধিকারী রাজিব বণিক বলেন, ‘হঠাৎ রাতে দোকানের শোকেসে অজগর দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। পরে সবার সহযোগিতায় এটি নিচে নামিয়ে আনা হয়। আজ মঙ্গলবার সকালে বন বিভাগের কর্মকর্তাদের কাছে অজগরটি বুঝিয়ে দেওয়া হয়েছে।’

স্থানীয় বাসিন্দারা জানান, দোভাষী বাজারের পাশেই একটি সংরক্ষিত বনাঞ্চল রয়েছে। সেখান থেকে মাঝেমধ্যে অজগর সাপ লোকালয় ও বাজার এলাকায় চলে আসে।

তবে আগে বাজারে দেখা পাওয়া অজগরগুলোর আকার তুলনামূলক ছোট ছিল। এবার উদ্ধার হওয়া সাপটির দৈর্ঘ্য প্রায় ১৪ ফুট হওয়ায় ঘটনাটি স্থানীয়দের নজর কাড়ে।

কাপ্তাই বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মামুনুর রশিদ জানান, উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য আনুমানিক ১৪ ফুট। মঙ্গলবার (১৩ অক্টোবর) সাপটিকে স্থানীয় রাম পাহাড়ে অবমুক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, বাজারের পাশের সংরক্ষিত বনাঞ্চল থেকেই অজগরটি লোকালয়ে চলে এসেছে। এর আগেও ওই এলাকায় অজগর পাওয়ার ঘটনা ঘটেছে। তবে এত বড় অজগর এবারই প্রথম পাওয়া গেল।

উদ্ধারের পর অজগরটিকে বন বিভাগের কাছে হস্তান্তর এবং পরে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করার মাধ্যমে ঘটনাটির সমাপ্তি ঘটে।

ট্যাগ : চট্টগ্রাম অজগর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে সোনার দোকানে ১৪ ফুট লম্বা অজগর

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি সোনার দোকানের শোকেসে প্রায় ১৪ ফুট লম্বা অজগর সাপের সন্ধান পাওয়া গেছে। আকস্মিকভাবে বিশাল আকৃতির সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন দোকানি। পরে স্থানীয়দের সহযোগিতায় অজগরটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

সোমবার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা থানার দোভাষী বাজারের সন্ধ্যা জুয়েলার্স নামের একটি দোকানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দোকানের শোকেসে অজগরটিকে ঝুলতে দেখা যায়। বিষয়টি নজরে আসার পর দোকানিরা সতর্কতার সঙ্গে সাপটিকে শোকেস থেকে নিচে নামিয়ে আনেন।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন অজগরটির ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সন্ধ্যা জুয়েলার্সের স্বত্বাধিকারী রাজিব বণিক বলেন, ‘হঠাৎ রাতে দোকানের শোকেসে অজগর দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। পরে সবার সহযোগিতায় এটি নিচে নামিয়ে আনা হয়। আজ মঙ্গলবার সকালে বন বিভাগের কর্মকর্তাদের কাছে অজগরটি বুঝিয়ে দেওয়া হয়েছে।’

স্থানীয় বাসিন্দারা জানান, দোভাষী বাজারের পাশেই একটি সংরক্ষিত বনাঞ্চল রয়েছে। সেখান থেকে মাঝেমধ্যে অজগর সাপ লোকালয় ও বাজার এলাকায় চলে আসে।

তবে আগে বাজারে দেখা পাওয়া অজগরগুলোর আকার তুলনামূলক ছোট ছিল। এবার উদ্ধার হওয়া সাপটির দৈর্ঘ্য প্রায় ১৪ ফুট হওয়ায় ঘটনাটি স্থানীয়দের নজর কাড়ে।

কাপ্তাই বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মামুনুর রশিদ জানান, উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য আনুমানিক ১৪ ফুট। মঙ্গলবার (১৩ অক্টোবর) সাপটিকে স্থানীয় রাম পাহাড়ে অবমুক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, বাজারের পাশের সংরক্ষিত বনাঞ্চল থেকেই অজগরটি লোকালয়ে চলে এসেছে। এর আগেও ওই এলাকায় অজগর পাওয়ার ঘটনা ঘটেছে। তবে এত বড় অজগর এবারই প্রথম পাওয়া গেল।

উদ্ধারের পর অজগরটিকে বন বিভাগের কাছে হস্তান্তর এবং পরে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করার মাধ্যমে ঘটনাটির সমাপ্তি ঘটে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ