ব্রাহ্মণবাড়িয়ায় পুরাতন বিদ্যুৎ সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি ট্রান্সফরমার পুড়ে গেছে। এতে জেলার কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।শনিবার (২৯ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে শহরের দাতিয়ারা এলাকার পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে এ অগ্নিকাণ্ড ঘটে।[BANGVIEWS-POST:4659]ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী মো. নাছির উদ্দিন জানান, ভোরে সাবস্টেশনের একটি অক্সিলারি ট্রান্সফরমারে হঠাৎ আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।তিনি জানান, আগুনে ট্রান্সফরমারটি ক্ষতিগ্রস্ত হওয়ায় কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। দ্রুত মেরামত কাজ শেষ করে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।[BANGVIEWS-POST:4658]ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. নাজমুল আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।তিনি বলেন, কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।