ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চাপ নয়, আস্থা ও সম্মানেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ সম্ভব: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত
ফলো করুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও কূটনৈতিক আলোচনা শুরু করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে এ ক্ষেত্রে ওয়াশিংটনকে বুঝতে হবে, চাপ প্রয়োগ করে ইরানের কাছ থেকে কোনো ইতিবাচক ফল পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (২৮ আগস্ট) ইরানে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানির সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এসব কথা জানান আরাগচি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কূটনৈতিক প্রক্রিয়াকে আবারও সঠিক পথে ফিরিয়ে নেওয়া সম্ভব। তবে এর জন্য যুক্তরাষ্ট্রকে চাপ প্রয়োগের নীতি থেকে সরে আসতে হবে।

তিনি বলেন, দুই দেশের মধ্যে আস্থা তৈরির উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে সম্মানজনকভাবে আলোচনা করতে হবে, ইরানের অধিকারকে স্বীকৃতি দিতে হবে এবং পূর্বে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হবে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা কমাতে মধ্যস্থতাকারী হিসেবে কাতার কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার তেহরান সফর করেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ। সফরকালে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ির সঙ্গে বৈঠক করেন।

এসব বৈঠকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পুনরায় সংলাপ শুরুর উপযোগী পরিবেশ তৈরির বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি হরমুজ প্রণালিতে অস্থায়ী যৌথ নৌ চলাচল করিডোর চালু এবং সমুদ্রপথ থেকে মাইন অপসারণের সম্ভাব্য উদ্যোগ নিয়েও আলোচনা হয়েছে।

ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে ইরান-সংঘাত শুরু হওয়ার পর কাতারের পররাষ্ট্রমন্ত্রীর এটিই ছিল প্রথম তেহরান সফর।

সূত্র: আনাদোলু এজেন্সি

ট্যাগ : ইরান যুক্তরাষ্ট্র

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

চাপ নয়, আস্থা ও সম্মানেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ সম্ভব: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও কূটনৈতিক আলোচনা শুরু করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে এ ক্ষেত্রে ওয়াশিংটনকে বুঝতে হবে, চাপ প্রয়োগ করে ইরানের কাছ থেকে কোনো ইতিবাচক ফল পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (২৮ আগস্ট) ইরানে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানির সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এসব কথা জানান আরাগচি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কূটনৈতিক প্রক্রিয়াকে আবারও সঠিক পথে ফিরিয়ে নেওয়া সম্ভব। তবে এর জন্য যুক্তরাষ্ট্রকে চাপ প্রয়োগের নীতি থেকে সরে আসতে হবে।

তিনি বলেন, দুই দেশের মধ্যে আস্থা তৈরির উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে সম্মানজনকভাবে আলোচনা করতে হবে, ইরানের অধিকারকে স্বীকৃতি দিতে হবে এবং পূর্বে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হবে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা কমাতে মধ্যস্থতাকারী হিসেবে কাতার কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার তেহরান সফর করেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ। সফরকালে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ির সঙ্গে বৈঠক করেন।

এসব বৈঠকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পুনরায় সংলাপ শুরুর উপযোগী পরিবেশ তৈরির বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি হরমুজ প্রণালিতে অস্থায়ী যৌথ নৌ চলাচল করিডোর চালু এবং সমুদ্রপথ থেকে মাইন অপসারণের সম্ভাব্য উদ্যোগ নিয়েও আলোচনা হয়েছে।

ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে ইরান-সংঘাত শুরু হওয়ার পর কাতারের পররাষ্ট্রমন্ত্রীর এটিই ছিল প্রথম তেহরান সফর।

সূত্র: আনাদোলু এজেন্সি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ