ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চকবাজারে আরেক ভবনে ছড়াল আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

ছবি : সংগৃহিত
ফলো করুন

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি সাততলা ভবনে লাগা আগুন পাশের আরেকটি ভবনে ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে চকবাজারের ‘মনজুর খান প্লাজা’ নামের সাততলা ভবনের ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় তারা। খবর পাওয়ার পর প্রাথমিকভাবে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

তবে ভবনের ভেতরে প্রচুর ধোঁয়া থাকায় অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনা করতে সমস্যায় পড়েন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, প্রথম দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল। কিন্তু পরে তা পাশের আরেকটি ভবনে ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত চারটি ইউনিট যুক্ত করা হয়। বর্তমানে মোট নয়টি ইউনিট আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে।

তিনি আরও জানান, ভবনের ভেতরে ধোঁয়ার পরিমাণ বেশি থাকায় অগ্নিনির্বাপণ কার্যক্রমে বেগ পেতে হচ্ছে।

এদিকে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

একইভাবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না এবং কী পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, তাও এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ট্যাগ : অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিস চকবাজার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

চকবাজারে আরেক ভবনে ছড়াল আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি সাততলা ভবনে লাগা আগুন পাশের আরেকটি ভবনে ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে চকবাজারের ‘মনজুর খান প্লাজা’ নামের সাততলা ভবনের ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় তারা। খবর পাওয়ার পর প্রাথমিকভাবে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

তবে ভবনের ভেতরে প্রচুর ধোঁয়া থাকায় অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনা করতে সমস্যায় পড়েন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, প্রথম দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল। কিন্তু পরে তা পাশের আরেকটি ভবনে ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত চারটি ইউনিট যুক্ত করা হয়। বর্তমানে মোট নয়টি ইউনিট আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে।

তিনি আরও জানান, ভবনের ভেতরে ধোঁয়ার পরিমাণ বেশি থাকায় অগ্নিনির্বাপণ কার্যক্রমে বেগ পেতে হচ্ছে।

এদিকে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

একইভাবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না এবং কী পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, তাও এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ