ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নিষেধাজ্ঞার কারণে লাইসেন্সিংয়ে আটকে বসুন্ধরা কিংস

ছবি: সংগৃহীত
ফলো করুন

দেশের ঘরোয়া ফুটবলের দলবদল শেষ হচ্ছে আগামী ৩ সেপ্টেম্বর। তবে এর আগে ক্লাবগুলোর জন্য বাধ্যতামূলক ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। ফিফার নিষেধাজ্ঞা থাকায় নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্সিং সম্পন্ন করতে পারেনি বসুন্ধরা কিংস ও ফকিরেরপুল ইয়ংমেন্স।

শুক্রবার (২৮ আগস্ট) ছিল ক্লাব লাইসেন্সিংয়ের শেষ সময়। বসুন্ধরা কিংসের ওপর ফিফার চারটি এবং ফকিরেরপুল ইয়ংমেন্সের ওপর দুটি নিষেধাজ্ঞা থাকায় তারা নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্সিং প্রক্রিয়া শেষ করতে পারেনি।

তবে খেলোয়াড়দের পাওনা পরিশোধ করে ফিফার নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়া এগিয়ে নিয়েছে বসুন্ধরা কিংস। সংশ্লিষ্ট আনুষ্ঠানিকতা শেষ করতে আরও দুই থেকে তিন কর্মদিবস সময় লাগতে পারে। এ কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বর্তমান লিগ চ্যাম্পিয়নদের ক্লাব লাইসেন্সিংয়ের জন্য অতিরিক্ত সময় দিয়েছে।

বাফুফের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বসুন্ধরা কিংস আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে লাইসেন্সিং সম্পন্ন করতে পারবে বলে আশা করা হচ্ছে। তবে লাইসেন্সিংয়ের সময় বাড়ানো হলেও খেলোয়াড় নিবন্ধনের দলবদলের সময়সীমা বাড়ানোর সুযোগ নেই। আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যেই দলবদল শেষ করতে হবে।

এদিকে বাংলাদেশ ফুটবল লিগে অবনমিত হওয়া ফকিরেরপুল ইয়ংমেন্সকে লিগে অংশ নেওয়ার সুযোগ দিয়েছে বাফুফে। ক্লাবটির ওপর থাকা দুটি ফিফা নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়াও চলছে।

নিষেধাজ্ঞার সঙ্গে সংশ্লিষ্ট দুই ফুটবলারের সঙ্গে ফকিরেরপুল ইয়ংমেন্স নতুন করে চুক্তি করেছে। তবে চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধের প্রমাণ হিসেবে প্রয়োজনীয় ব্যাংক কাগজপত্র এখনো বাফুফের কাছে জমা দেয়নি ক্লাবটি।

অন্যদিকে বসুন্ধরা কিংস প্রায় এক সপ্তাহ আগে সংশ্লিষ্ট খেলোয়াড়দের পাওনা পরিশোধ করে ব্যাংক লেনদেনের কাগজপত্র ফেডারেশনে জমা দিয়েছে। ফলে তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়া তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে।

এদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে দলবদলের কার্যক্রম চালিয়ে যাচ্ছে দেশের ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী। আর্থিক সংকটের মধ্যেও দল শক্তিশালী করতে বিদেশি খেলোয়াড় দলে ভেড়াচ্ছে তারা। এবার ২০১৪ বিশ্বকাপে নাইজেরিয়া দলের হয়ে খেলা এক ফুটবলারকে দলে নেওয়ার উদ্যোগ নিয়েছে আবাহনী।

৩ সেপ্টেম্বর দলবদল শেষ হওয়ার পর ঘরোয়া ফুটবল কবে মাঠে ফিরবে, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাফুফে আগামী ১৮ সেপ্টেম্বর লিগ শুরুর ঘোষণা দিলেও নির্ধারিত সময়ে লিগ মাঠে গড়ানো বাস্তবসম্মত হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করছেন ফুটবলসংশ্লিষ্টরা।

ট্যাগ : বাংলাদেশ ফুটবল বসুন্ধরা কিংস

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

নিষেধাজ্ঞার কারণে লাইসেন্সিংয়ে আটকে বসুন্ধরা কিংস

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

দেশের ঘরোয়া ফুটবলের দলবদল শেষ হচ্ছে আগামী ৩ সেপ্টেম্বর। তবে এর আগে ক্লাবগুলোর জন্য বাধ্যতামূলক ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। ফিফার নিষেধাজ্ঞা থাকায় নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্সিং সম্পন্ন করতে পারেনি বসুন্ধরা কিংস ও ফকিরেরপুল ইয়ংমেন্স।

শুক্রবার (২৮ আগস্ট) ছিল ক্লাব লাইসেন্সিংয়ের শেষ সময়। বসুন্ধরা কিংসের ওপর ফিফার চারটি এবং ফকিরেরপুল ইয়ংমেন্সের ওপর দুটি নিষেধাজ্ঞা থাকায় তারা নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্সিং প্রক্রিয়া শেষ করতে পারেনি।

তবে খেলোয়াড়দের পাওনা পরিশোধ করে ফিফার নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়া এগিয়ে নিয়েছে বসুন্ধরা কিংস। সংশ্লিষ্ট আনুষ্ঠানিকতা শেষ করতে আরও দুই থেকে তিন কর্মদিবস সময় লাগতে পারে। এ কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বর্তমান লিগ চ্যাম্পিয়নদের ক্লাব লাইসেন্সিংয়ের জন্য অতিরিক্ত সময় দিয়েছে।

বাফুফের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বসুন্ধরা কিংস আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে লাইসেন্সিং সম্পন্ন করতে পারবে বলে আশা করা হচ্ছে। তবে লাইসেন্সিংয়ের সময় বাড়ানো হলেও খেলোয়াড় নিবন্ধনের দলবদলের সময়সীমা বাড়ানোর সুযোগ নেই। আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যেই দলবদল শেষ করতে হবে।

এদিকে বাংলাদেশ ফুটবল লিগে অবনমিত হওয়া ফকিরেরপুল ইয়ংমেন্সকে লিগে অংশ নেওয়ার সুযোগ দিয়েছে বাফুফে। ক্লাবটির ওপর থাকা দুটি ফিফা নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়াও চলছে।

নিষেধাজ্ঞার সঙ্গে সংশ্লিষ্ট দুই ফুটবলারের সঙ্গে ফকিরেরপুল ইয়ংমেন্স নতুন করে চুক্তি করেছে। তবে চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধের প্রমাণ হিসেবে প্রয়োজনীয় ব্যাংক কাগজপত্র এখনো বাফুফের কাছে জমা দেয়নি ক্লাবটি।

অন্যদিকে বসুন্ধরা কিংস প্রায় এক সপ্তাহ আগে সংশ্লিষ্ট খেলোয়াড়দের পাওনা পরিশোধ করে ব্যাংক লেনদেনের কাগজপত্র ফেডারেশনে জমা দিয়েছে। ফলে তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়া তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে।

এদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে দলবদলের কার্যক্রম চালিয়ে যাচ্ছে দেশের ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী। আর্থিক সংকটের মধ্যেও দল শক্তিশালী করতে বিদেশি খেলোয়াড় দলে ভেড়াচ্ছে তারা। এবার ২০১৪ বিশ্বকাপে নাইজেরিয়া দলের হয়ে খেলা এক ফুটবলারকে দলে নেওয়ার উদ্যোগ নিয়েছে আবাহনী।

৩ সেপ্টেম্বর দলবদল শেষ হওয়ার পর ঘরোয়া ফুটবল কবে মাঠে ফিরবে, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাফুফে আগামী ১৮ সেপ্টেম্বর লিগ শুরুর ঘোষণা দিলেও নির্ধারিত সময়ে লিগ মাঠে গড়ানো বাস্তবসম্মত হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করছেন ফুটবলসংশ্লিষ্টরা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ