ঢাকা, বাংলাদেশ
২১° ঢাকা · পরিষ্কার আকাশ ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

নেপালে ভয়াবহ বন্যায় ৫৪৭ মরদেহ উদ্ধার

নেপালে ভয়াবহ বন্যায় ৫৪৭ মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত
ফলো করুন

নেপালের রাসুয়া জেলায় ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। দুর্গত বিভিন্ন এলাকা থেকে একের পর এক মরদেহ উদ্ধার করছেন উদ্ধারকর্মীরা। সর্বশেষ হিসাবে বন্যাকবলিত অঞ্চলগুলো থেকে ৫৪৭টি মরদেহ উদ্ধারের তথ্য জানিয়েছে নেপাল পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন ১ হাজার ৪৭৩ জন।

এর আগে দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা ৫৩৮টি মরদেহ উদ্ধারের তথ্য জানিয়েছিল। ফলে সরকারি বিভিন্ন সংস্থার দেওয়া পরিসংখ্যানে মৃতের সংখ্যায় কিছুটা পার্থক্য দেখা যাচ্ছে।

দুর্গত এলাকায় উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন ৪ হাজার ৪৭৩ জন পুলিশ সদস্য। তাদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যরাও উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে অংশ নিচ্ছেন।

জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার তথ্য অনুযায়ী, এখনো ৯৭৭ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিক বলে জানানো হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নেপাল পুলিশ ও জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা থেকে হতাহতের যে পরিসংখ্যান দেওয়া হচ্ছে, তার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে।

গত বুধবার সকালে রাসুয়া অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দেয়। প্রবল বর্ষণের কারণে ত্রিশূলি ও নারায়নি নদীর পানির উচ্চতা দ্রুত বেড়ে যায়। একই সময়ে ভোটেকোশি নদীতেও পানির প্রবাহ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। পাহাড়ি ঢলের সঙ্গে ভূমিধসের মাটি ও বড় বড় পাথর নেমে এসে পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে।

প্রবল স্রোতের কারণে বন্যার পানি ও কাদামাটির ঢল পথে থাকা বিভিন্ন স্থাপনা ধ্বংস করে দেয়। বহু ঘরবাড়ি, সেতু, গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি পানির স্রোতে ভেসে গেছে। দুর্গত এলাকাগুলোতে যোগাযোগ ও উদ্ধার কার্যক্রমও এতে ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

বন্যার প্রভাব শুধু নেপালেই সীমাবদ্ধ থাকেনি। পাশের চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতও ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে অন্তত ৩০০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

তিব্বতে এর আগে তিনজনের মৃত্যুর তথ্য জানিয়েছিল চীন। এরপর নতুন করে হতাহতের কোনো বিস্তারিত পরিসংখ্যান প্রকাশ করা হয়নি। তবে দেশটির প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভয়াবহ এই বন্যায় ব্যাপক প্রাণহানি ঘটেছে।

দুর্যোগকবলিত এলাকায় নিখোঁজদের সন্ধান এবং মরদেহ উদ্ধারে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা।

ট্যাগ : নেপাল বন্যা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার২৮
  • ২৮ নভেম্বর ২০২৬
  • ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০২ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৯ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


নেপালে ভয়াবহ বন্যায় ৫৪৭ মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

নেপালের রাসুয়া জেলায় ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। দুর্গত বিভিন্ন এলাকা থেকে একের পর এক মরদেহ উদ্ধার করছেন উদ্ধারকর্মীরা। সর্বশেষ হিসাবে বন্যাকবলিত অঞ্চলগুলো থেকে ৫৪৭টি মরদেহ উদ্ধারের তথ্য জানিয়েছে নেপাল পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন ১ হাজার ৪৭৩ জন।

এর আগে দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা ৫৩৮টি মরদেহ উদ্ধারের তথ্য জানিয়েছিল। ফলে সরকারি বিভিন্ন সংস্থার দেওয়া পরিসংখ্যানে মৃতের সংখ্যায় কিছুটা পার্থক্য দেখা যাচ্ছে।

দুর্গত এলাকায় উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন ৪ হাজার ৪৭৩ জন পুলিশ সদস্য। তাদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যরাও উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে অংশ নিচ্ছেন।

জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার তথ্য অনুযায়ী, এখনো ৯৭৭ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিক বলে জানানো হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নেপাল পুলিশ ও জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা থেকে হতাহতের যে পরিসংখ্যান দেওয়া হচ্ছে, তার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে।

গত বুধবার সকালে রাসুয়া অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দেয়। প্রবল বর্ষণের কারণে ত্রিশূলি ও নারায়নি নদীর পানির উচ্চতা দ্রুত বেড়ে যায়। একই সময়ে ভোটেকোশি নদীতেও পানির প্রবাহ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। পাহাড়ি ঢলের সঙ্গে ভূমিধসের মাটি ও বড় বড় পাথর নেমে এসে পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে।

প্রবল স্রোতের কারণে বন্যার পানি ও কাদামাটির ঢল পথে থাকা বিভিন্ন স্থাপনা ধ্বংস করে দেয়। বহু ঘরবাড়ি, সেতু, গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি পানির স্রোতে ভেসে গেছে। দুর্গত এলাকাগুলোতে যোগাযোগ ও উদ্ধার কার্যক্রমও এতে ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

বন্যার প্রভাব শুধু নেপালেই সীমাবদ্ধ থাকেনি। পাশের চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতও ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে অন্তত ৩০০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

তিব্বতে এর আগে তিনজনের মৃত্যুর তথ্য জানিয়েছিল চীন। এরপর নতুন করে হতাহতের কোনো বিস্তারিত পরিসংখ্যান প্রকাশ করা হয়নি। তবে দেশটির প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভয়াবহ এই বন্যায় ব্যাপক প্রাণহানি ঘটেছে।

দুর্যোগকবলিত এলাকায় নিখোঁজদের সন্ধান এবং মরদেহ উদ্ধারে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ