২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৪ বছরে দেশে মোট ১৯ হাজার ৬৪১ জনকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে। জাতীয় সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, এসব লাইসেন্সের মধ্যে সবচেয়ে বেশি দেওয়া হয়েছে শর্টগানের জন্য।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সংসদে জামালপুর-৫ আসনের সরকারি দলের সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুনের এক লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।
সংসদে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট ১৯ হাজার ৬৪১টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে। এর মধ্যে শর্টগানের জন্য ৭ হাজার ৩০৮টি, পিস্তলের জন্য ৫ হাজার ৩৪৭টি, রিভলবারের জন্য ৫৯৪টি এবং রাইফেলের জন্য ৯৪৮টি লাইসেন্স দেওয়া হয়।
এ ছাড়া অন্যান্য ধরনের আগ্নেয়াস্ত্রের জন্য ৫ হাজার ৪৪৪টি লাইসেন্স দেওয়া হয়েছে।
তবে ১৪ বছরের লাইসেন্স প্রদানের বছরভিত্তিক পূর্ণাঙ্গ তথ্য সংসদে উপস্থাপন করা সম্ভব হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের ৬৪ জেলার জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয় থেকে তথ্য সংগ্রহ করে পাঠানোর প্রয়োজন হওয়ায় এ হিসাব প্রস্তুত করতে অতিরিক্ত সময় লাগছে। ফলে প্রশ্নের জবাবে আপাতত আংশিক তথ্য দেওয়া হয়েছে।
মন্তব্যসমূহ