ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট
ছবি: সংগৃহীত
ফলো করুন

জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টা ৭ মিনিটের দিকে অধিবেশন চলাকালে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে তারা সংসদ থেকে বের হয়ে যান।

এ সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সবাইকে সালাম জানিয়ে অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

রাত ৮টার দিকে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদে দিনের নির্ধারিত কার্যসূচি অনুযায়ী আইন প্রণয়নের কার্যক্রম শুরু হয়। এর কিছুক্ষণ পর বিরোধীদলীয় নেতা দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার অনুমতি চান।

ডেপুটি স্পিকার তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিলে ডা. শফিকুর রহমান কয়েকটি বিষয়ে আপত্তি তুলে ধরেন। সংবিধান সংশোধন কমিটি গঠন, জুলাই সনদের বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করাসহ কয়েকটি বিলের বিষয়ে তিনি আপত্তি জানান।

পরে এসব বিষয়ে বিরোধিতা জানিয়ে সংসদ থেকে ওয়াকআউটের ঘোষণা দেন বিরোধীদলীয় নেতা। এরপর তিনি অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান এবং তার সঙ্গে বিরোধীদলীয় সংসদ সদস্যরাও সংসদ থেকে ওয়াকআউট করেন।

ট্যাগ : জাতীয় সংসদ ডা. শফিকুর রহমান জুলাই সনদ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টা ৭ মিনিটের দিকে অধিবেশন চলাকালে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে তারা সংসদ থেকে বের হয়ে যান।

এ সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সবাইকে সালাম জানিয়ে অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

রাত ৮টার দিকে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদে দিনের নির্ধারিত কার্যসূচি অনুযায়ী আইন প্রণয়নের কার্যক্রম শুরু হয়। এর কিছুক্ষণ পর বিরোধীদলীয় নেতা দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার অনুমতি চান।

ডেপুটি স্পিকার তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিলে ডা. শফিকুর রহমান কয়েকটি বিষয়ে আপত্তি তুলে ধরেন। সংবিধান সংশোধন কমিটি গঠন, জুলাই সনদের বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করাসহ কয়েকটি বিলের বিষয়ে তিনি আপত্তি জানান।

পরে এসব বিষয়ে বিরোধিতা জানিয়ে সংসদ থেকে ওয়াকআউটের ঘোষণা দেন বিরোধীদলীয় নেতা। এরপর তিনি অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান এবং তার সঙ্গে বিরোধীদলীয় সংসদ সদস্যরাও সংসদ থেকে ওয়াকআউট করেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ