ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ওমান উপকূলে ট্যাংকারে ড্রোন হামলা, নিখোঁজ ২ ভারতীয় নাবিক

ছবি : সংগৃহীত
ফলো করুন

ওমানের উপকূলবর্তী এলাকায় একটি বাণিজ্যিক ট্যাংকারে ড্রোন হামলার ঘটনায় দুই ভারতীয় নাবিক নিখোঁজ হয়েছেন। জাহাজটিতে থাকা ১১ ভারতীয় ক্রুর মধ্যে ৯ জনকে উদ্ধার করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) উত্তর ওমানের সোহর বন্দরের পানিসীমায় নোঙর করে থাকা নিকারাগুয়ার পতাকাবাহী ‘এমটি পেট্রো ডলফিন’ ট্যাংকারে হামলার ঘটনা ঘটে। ভারতের জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি জানান, হামলার পর স্থানীয় কোস্ট গার্ডের সহায়তায় উদ্ধার অভিযান চলছে। নিখোঁজ দুই নাবিককে উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে।

মাসকাটে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট ওমানি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

এর আগে হরমুজ প্রণালিতে ‘এমটি ভালথেরা’ নামের আরেকটি ট্যাংকারেও হামলা হয়েছিল। ওই জাহাজে থাকা ১১ ভারতীয় নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়।

হরমুজ প্রণালি ও ওমান উপসাগরে বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার ঘটনায় আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ট্যাগ : ওমান ড্রোনহামলা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

ওমান উপকূলে ট্যাংকারে ড্রোন হামলা, নিখোঁজ ২ ভারতীয় নাবিক

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

ওমানের উপকূলবর্তী এলাকায় একটি বাণিজ্যিক ট্যাংকারে ড্রোন হামলার ঘটনায় দুই ভারতীয় নাবিক নিখোঁজ হয়েছেন। জাহাজটিতে থাকা ১১ ভারতীয় ক্রুর মধ্যে ৯ জনকে উদ্ধার করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) উত্তর ওমানের সোহর বন্দরের পানিসীমায় নোঙর করে থাকা নিকারাগুয়ার পতাকাবাহী ‘এমটি পেট্রো ডলফিন’ ট্যাংকারে হামলার ঘটনা ঘটে। ভারতের জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি জানান, হামলার পর স্থানীয় কোস্ট গার্ডের সহায়তায় উদ্ধার অভিযান চলছে। নিখোঁজ দুই নাবিককে উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে।

মাসকাটে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট ওমানি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

এর আগে হরমুজ প্রণালিতে ‘এমটি ভালথেরা’ নামের আরেকটি ট্যাংকারেও হামলা হয়েছিল। ওই জাহাজে থাকা ১১ ভারতীয় নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়।

হরমুজ প্রণালি ও ওমান উপসাগরে বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার ঘটনায় আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ