ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মোহাম্মদপুরে বিদেশি রিভলবার ও ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী ম্যাগনেট বাবু গ্রেপ্তার

ছবি: সংগৃহীত
ফলো করুন

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোড এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মো. বাবুল হোসেন ওরফে ম্যাগনেট বাবুকে (৪৩) গ্রেপ্তার করেছে র‌্যাব-২। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার, এক রাউন্ড তাজা গুলি, চার রাউন্ড গুলির খোসা ও ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জের চরওয়াশপুর এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে আরও ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব-২ জানায়, ২৭ আগস্ট মধ্যরাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, ম্যাগনেট বাবু একটি মাইক্রোবাসে করে মাদক সরবরাহের উদ্দেশ্যে মোহাম্মদপুর থানাধীন তিন রাস্তা মোড়ের দিকে যাওয়ার জন্য বসিলা রোড অতিক্রম করবেন। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-২-এর একটি আভিযানিক দল ওই এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে।

একপর্যায়ে একটি মাইক্রোবাসের গতিরোধ করে তল্লাশি করা হলে চালকের কথাবার্তায় অসংলগ্নতা পরিলক্ষিত হয়। জিজ্ঞাসাবাদে চালক নিজেকে মো. বাবুল হোসেন ওরফে ম্যাগনেট বাবু বলে পরিচয় দেন। পরে বিশেষ সতর্কতায় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার, এক রাউন্ড তাজা গুলি, চার রাউন্ড গুলির খোসা ও ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাবের দাবি, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে ম্যাগনেট বাবুর দেওয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জ মডেল থানাধীন চরওয়াশপুর এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে আরও ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে র‌্যাব জানতে পারে, ম্যাগনেট বাবু রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা, সন্ত্রাস, অস্ত্রবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

এদিকে গ্রেপ্তার আসামির পিসিপিআর যাচাই করে র‌্যাব জানতে পারে, তার বিরুদ্ধে ডিএমপির কাফরুল থানায় দস্যুতা মামলা রয়েছে। এছাড়া চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানায় বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানোর মামলায়ও তিনি অভিযুক্ত।

জব্দ করা আলামত ও গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব-২।

ট্যাগ : র‌্যাব মোহাম্মদপুর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মোহাম্মদপুরে বিদেশি রিভলবার ও ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী ম্যাগনেট বাবু গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোড এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মো. বাবুল হোসেন ওরফে ম্যাগনেট বাবুকে (৪৩) গ্রেপ্তার করেছে র‌্যাব-২। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার, এক রাউন্ড তাজা গুলি, চার রাউন্ড গুলির খোসা ও ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জের চরওয়াশপুর এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে আরও ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব-২ জানায়, ২৭ আগস্ট মধ্যরাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, ম্যাগনেট বাবু একটি মাইক্রোবাসে করে মাদক সরবরাহের উদ্দেশ্যে মোহাম্মদপুর থানাধীন তিন রাস্তা মোড়ের দিকে যাওয়ার জন্য বসিলা রোড অতিক্রম করবেন। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-২-এর একটি আভিযানিক দল ওই এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে।

একপর্যায়ে একটি মাইক্রোবাসের গতিরোধ করে তল্লাশি করা হলে চালকের কথাবার্তায় অসংলগ্নতা পরিলক্ষিত হয়। জিজ্ঞাসাবাদে চালক নিজেকে মো. বাবুল হোসেন ওরফে ম্যাগনেট বাবু বলে পরিচয় দেন। পরে বিশেষ সতর্কতায় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার, এক রাউন্ড তাজা গুলি, চার রাউন্ড গুলির খোসা ও ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাবের দাবি, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে ম্যাগনেট বাবুর দেওয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জ মডেল থানাধীন চরওয়াশপুর এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে আরও ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে র‌্যাব জানতে পারে, ম্যাগনেট বাবু রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা, সন্ত্রাস, অস্ত্রবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

এদিকে গ্রেপ্তার আসামির পিসিপিআর যাচাই করে র‌্যাব জানতে পারে, তার বিরুদ্ধে ডিএমপির কাফরুল থানায় দস্যুতা মামলা রয়েছে। এছাড়া চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানায় বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানোর মামলায়ও তিনি অভিযুক্ত।

জব্দ করা আলামত ও গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব-২।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ