ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে রাতে গ্রেপ্তার করল ডিবি

ছবি : সংগৃহীত
ফলো করুন

সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার দুজন হলেন ব্রিগেডিয়ার জেনারেল দেবাশীষ কুমার বড়ুয়া (অব.) ও লেফটেন্যান্ট কাজী গুলশান আরা (অব.)। 

রোববার (১১ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। তবে কোন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। 

ডিবি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী অপপ্রচার ও সাইবার অপরাধের অভিযোগের কথাও বলা হয়েছে। এসব অভিযোগ এখনো তদন্তাধীন।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। 

ট্যাগ : বাংলাদেশ ডিবি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে রাতে গ্রেপ্তার করল ডিবি

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার দুজন হলেন ব্রিগেডিয়ার জেনারেল দেবাশীষ কুমার বড়ুয়া (অব.) ও লেফটেন্যান্ট কাজী গুলশান আরা (অব.)। 

রোববার (১১ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। তবে কোন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। 

ডিবি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী অপপ্রচার ও সাইবার অপরাধের অভিযোগের কথাও বলা হয়েছে। এসব অভিযোগ এখনো তদন্তাধীন।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। 

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ