ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রিয়াদ বিমানবন্দরে নতুন হামলায় পাকিস্তানি নিহত, আহত ১১

ছবি : সংগৃহীত
ফলো করুন

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফের হামলার ঘটনা ঘটেছে। এতে এক পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১১ জন।

সোমবার (১২ অক্টোবর) সকালে পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ও পাকিস্তানের দ্য ডন।

প্রতিবেদন অনুযায়ী, এটি কয়েক দিনের মধ্যে রিয়াদ বিমানবন্দরে দ্বিতীয় প্রাণঘাতী হামলার ঘটনা। হামলার পর বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে আগুন ধরে যায়। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তি পাকিস্তানের নাগরিক।

হামলার কয়েক ঘণ্টা আগে ইয়েমেনের রাজধানী সানায় হুথিদের নিয়ন্ত্রণাধীন একটি বিমানবন্দরে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার খবর প্রকাশ করে হুথিপন্থি গণমাধ্যম। তবে সানা বিমানবন্দরে ওই হামলা এবং রিয়াদ বিমানবন্দরে হামলার মধ্যে সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে শনিবার (১০ অক্টোবর) কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন। নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক, দুজন বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক ছিলেন।

হুথিরা এর আগে রিয়াদ বিমানবন্দরে হামলার দায় স্বীকার করলেও সর্বশেষ হামলা নিয়ে তাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে রিয়াদ বিমানবন্দরে ধারাবাহিক হামলার মধ্যে সৌদি আরবকে আরও সামরিক সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হুথিদের বিরুদ্ধে সৌদি আরবের সামরিক অভিযানে যুক্ত হওয়ার বিষয়টি বিবেচনা করছেন বলে জানিয়েছেন।

অন্যদিকে সংঘাত কমাতে কূটনৈতিক উদ্যোগও চলছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে ফোনে কথা বলেছেন। এ সময় সৌদি আরব ও হুথিদের মধ্যে সংলাপের পথ তৈরিতে সহায়তার প্রস্তাব দেন তিনি।

রিয়াদ বিমানবন্দরে একের পর এক হামলার ঘটনায় সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়ছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ইয়েমেনের বাইরে আরও বিস্তৃত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

সূত্র: আল-জাজিরা

ট্যাগ : সৌদি আরব রিয়াদ বিমানবন্দর হামলা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

রিয়াদ বিমানবন্দরে নতুন হামলায় পাকিস্তানি নিহত, আহত ১১

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফের হামলার ঘটনা ঘটেছে। এতে এক পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১১ জন।

সোমবার (১২ অক্টোবর) সকালে পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ও পাকিস্তানের দ্য ডন।

প্রতিবেদন অনুযায়ী, এটি কয়েক দিনের মধ্যে রিয়াদ বিমানবন্দরে দ্বিতীয় প্রাণঘাতী হামলার ঘটনা। হামলার পর বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে আগুন ধরে যায়। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তি পাকিস্তানের নাগরিক।

হামলার কয়েক ঘণ্টা আগে ইয়েমেনের রাজধানী সানায় হুথিদের নিয়ন্ত্রণাধীন একটি বিমানবন্দরে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার খবর প্রকাশ করে হুথিপন্থি গণমাধ্যম। তবে সানা বিমানবন্দরে ওই হামলা এবং রিয়াদ বিমানবন্দরে হামলার মধ্যে সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে শনিবার (১০ অক্টোবর) কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন। নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক, দুজন বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক ছিলেন।

হুথিরা এর আগে রিয়াদ বিমানবন্দরে হামলার দায় স্বীকার করলেও সর্বশেষ হামলা নিয়ে তাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে রিয়াদ বিমানবন্দরে ধারাবাহিক হামলার মধ্যে সৌদি আরবকে আরও সামরিক সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হুথিদের বিরুদ্ধে সৌদি আরবের সামরিক অভিযানে যুক্ত হওয়ার বিষয়টি বিবেচনা করছেন বলে জানিয়েছেন।

অন্যদিকে সংঘাত কমাতে কূটনৈতিক উদ্যোগও চলছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে ফোনে কথা বলেছেন। এ সময় সৌদি আরব ও হুথিদের মধ্যে সংলাপের পথ তৈরিতে সহায়তার প্রস্তাব দেন তিনি।

রিয়াদ বিমানবন্দরে একের পর এক হামলার ঘটনায় সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়ছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ইয়েমেনের বাইরে আরও বিস্তৃত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

সূত্র: আল-জাজিরা

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ