ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশ-চীন শিক্ষা সহযোগিতায় বাড়বে কর্মসংস্থানের সুযোগ: মাহ্দী আমিন

ছবি : সংগৃহিত
ফলো করুন

বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা ও দক্ষতা উন্নয়নভিত্তিক সহযোগিতা আরও বিস্তৃত হলে দুই দেশের কৌশলগত সম্পর্কের পাশাপাশি কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনাও বাড়বে বলে মনে করেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) চীনের গুয়াংডং প্রদেশে অনুষ্ঠিত ‘কারিগরি শিক্ষা সেতুবন্ধন ও চীন-বাংলাদেশ অর্থনৈতিক-বাণিজ্য মেধা উন্নয়ন’ বিষয়ক সিম্পোজিয়ামে তিনি এ কথা বলেন।

মাহ্দী আমিন বলেন, শ্রেণিকক্ষের তাত্ত্বিক শিক্ষার সঙ্গে কর্মক্ষেত্রের বাস্তব চাহিদার যোগসূত্র তৈরি করতে সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে আরও বিস্তৃত করতে চায়। একই সঙ্গে বাংলাদেশি তরুণদের আন্তর্জাতিক কর্মবাজারে প্রতিযোগিতামূলক করে তুলতে তৃতীয় ভাষা হিসেবে মান্দারিন শিক্ষার সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক সম্পর্কের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে নতুন প্রযুক্তিনির্ভর খাতে দক্ষ জনশক্তির প্রয়োজনও বাড়ছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, আন্তঃসীমান্ত ই-কমার্স, সরবরাহব্যবস্থা ব্যবস্থাপনা এবং আর্থিক প্রযুক্তির মতো ক্ষেত্রে আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেন তিনি।

চীনের বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে আধুনিক পাঠ্যক্রম তৈরি, যৌথ সনদ ব্যবস্থা এবং শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থান বিনিময় নেটওয়ার্ক গড়ে তোলার প্রস্তাবও দেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা। তার মতে, এ ধরনের সহযোগিতা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সরাসরি কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ বাড়াতে পারে।

অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি দলে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া উপস্থিত ছিলেন। চীনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কারিগরি কলেজ, শিক্ষক-গবেষক, শিক্ষার্থী ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরাও সিম্পোজিয়ামে অংশ নেন।

চীনের ১১টি কারিগরি ও প্রযুক্তি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষা ও শিল্পখাতের মধ্যে সংযোগ বাড়ানো, ভাষা শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মমুখী প্রশিক্ষণ নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপদেষ্টা এ সময় ‘বেইডৌ+’ ডিজিটাল সাপ্লাই চেইন ল্যাবরেটরি পরিদর্শনের পাশাপাশি রোবোটিক্স ও অন্যান্য প্রযুক্তির প্রদর্শনী ঘুরে দেখেন।

সিম্পোজিয়ামে দুই দেশের প্রতিনিধিরা কারিগরি শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং শিল্পের সঙ্গে সংযুক্ত প্রশিক্ষণে দীর্ঘমেয়াদি সহযোগিতা এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

ট্যাগ : বাংলাদেশ-চীন সম্পর্ক কারিগরি শিক্ষা মাহ্দী আমিন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ১১ অক্টোবর ২০২৬

বাংলাদেশ-চীন শিক্ষা সহযোগিতায় বাড়বে কর্মসংস্থানের সুযোগ: মাহ্দী আমিন

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা ও দক্ষতা উন্নয়নভিত্তিক সহযোগিতা আরও বিস্তৃত হলে দুই দেশের কৌশলগত সম্পর্কের পাশাপাশি কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনাও বাড়বে বলে মনে করেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) চীনের গুয়াংডং প্রদেশে অনুষ্ঠিত ‘কারিগরি শিক্ষা সেতুবন্ধন ও চীন-বাংলাদেশ অর্থনৈতিক-বাণিজ্য মেধা উন্নয়ন’ বিষয়ক সিম্পোজিয়ামে তিনি এ কথা বলেন।

মাহ্দী আমিন বলেন, শ্রেণিকক্ষের তাত্ত্বিক শিক্ষার সঙ্গে কর্মক্ষেত্রের বাস্তব চাহিদার যোগসূত্র তৈরি করতে সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে আরও বিস্তৃত করতে চায়। একই সঙ্গে বাংলাদেশি তরুণদের আন্তর্জাতিক কর্মবাজারে প্রতিযোগিতামূলক করে তুলতে তৃতীয় ভাষা হিসেবে মান্দারিন শিক্ষার সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক সম্পর্কের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে নতুন প্রযুক্তিনির্ভর খাতে দক্ষ জনশক্তির প্রয়োজনও বাড়ছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, আন্তঃসীমান্ত ই-কমার্স, সরবরাহব্যবস্থা ব্যবস্থাপনা এবং আর্থিক প্রযুক্তির মতো ক্ষেত্রে আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেন তিনি।

চীনের বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে আধুনিক পাঠ্যক্রম তৈরি, যৌথ সনদ ব্যবস্থা এবং শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থান বিনিময় নেটওয়ার্ক গড়ে তোলার প্রস্তাবও দেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা। তার মতে, এ ধরনের সহযোগিতা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সরাসরি কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ বাড়াতে পারে।

অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি দলে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া উপস্থিত ছিলেন। চীনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কারিগরি কলেজ, শিক্ষক-গবেষক, শিক্ষার্থী ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরাও সিম্পোজিয়ামে অংশ নেন।

চীনের ১১টি কারিগরি ও প্রযুক্তি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষা ও শিল্পখাতের মধ্যে সংযোগ বাড়ানো, ভাষা শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মমুখী প্রশিক্ষণ নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপদেষ্টা এ সময় ‘বেইডৌ+’ ডিজিটাল সাপ্লাই চেইন ল্যাবরেটরি পরিদর্শনের পাশাপাশি রোবোটিক্স ও অন্যান্য প্রযুক্তির প্রদর্শনী ঘুরে দেখেন।

সিম্পোজিয়ামে দুই দেশের প্রতিনিধিরা কারিগরি শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং শিল্পের সঙ্গে সংযুক্ত প্রশিক্ষণে দীর্ঘমেয়াদি সহযোগিতা এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ