ঢাকা, বাংলাদেশ
২৫° ঢাকা · পরিষ্কার আকাশ ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

কোচ-খেলোয়াড় কেউই নেই সংবাদ সম্মেলনে, কথা বললেন শুধু ম্যানেজার

কোচ-খেলোয়াড় কেউই নেই সংবাদ সম্মেলনে, কথা বললেন শুধু ম্যানেজার
ছবি : সংগৃহিত
ফলো করুন

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব সামনে রেখে মাঠের প্রস্তুতির চেয়ে মাঠের বাইরের ঘটনাই বেশি আলোচনায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে ঘিরে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে উজবেকিস্তানের উদ্দেশে যাত্রা করার আগে বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনেও সেই বিতর্কের ছাপ দেখা গেছে।

সংবাদ সম্মেলনে দলের প্রধান কোচ জেরার্ড জোন্স, সহকারী কোচ আতিকুর রহমান কিংবা কোনো ফুটবলার উপস্থিত ছিলেন না। দলের হয়ে গণমাধ্যমের প্রশ্নের উত্তর দেন শুধু টিম ম্যানেজার সামিদ কাশেম।

কোচদের অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করতে গিয়ে সামিদ কাশেম বলেন, ‘যেহেতু একটা ঘটনা ঘটেছে, সেটার তদন্তও চলছে। এই পরিস্থিতিতে আমরা চাইনি কোচদের মিডিয়ার মুখোমুখি করতে।’

এর আগে জেরার্ড জোন্সকে বরখাস্ত করা হয়েছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়লেও বাফুফে আনুষ্ঠানিকভাবে এমন কোনো সিদ্ধান্ত জানায়নি। জোন্সও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় জানিয়েছিলেন, তাকে বরখাস্ত করার বিষয়ে ফেডারেশন কিছু জানায়নি। বুধবারও তার অধীনেই অনুশীলন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল।

দলকে ঘিরে সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে জেরার্ড জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমানের মধ্যে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে। গত ১৯ আগস্ট টিম হোটেলে দুই কোচের মধ্যে কথা-কাটাকাটি একপর্যায়ে ধাক্কাধাক্কিতে গড়ায় বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। এরপর জোন্স জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকেন।

ঘটনাটি বর্তমানে বাফুফের ডেভেলপমেন্ট কমিটি তদন্ত করছে। তদন্তে কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। এর আগে জোন্স বেতনসংক্রান্ত জটিলতা ও ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেছিলেন, যা নিয়ে বাফুফের ভেতরে অসন্তোষ তৈরি হয়।

তবে মাঠের বাইরের এসব বিতর্কের মধ্যেই পূর্বপরিকল্পনা অনুযায়ী জেরার্ড জোন্স ও আতিকুর রহমানকে দলের সঙ্গে উজবেকিস্তানে পাঠানোর অবস্থানেই রয়েছে বাফুফে। দলের ভিসা ও টিকিটের কার্যক্রমও সম্পন্ন হয়েছে।

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। স্বাগতিক উজবেকিস্তানের পাশাপাশি গ্রুপে রয়েছে ভারত ও সিরিয়া। ৩১ আগস্ট উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের অভিযান শুরু হবে। এরপর ৩ সেপ্টেম্বর সিরিয়া এবং ৬ সেপ্টেম্বর ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা।

বাছাইপর্বে আট গ্রুপের চ্যাম্পিয়ন দল এবং সেরা সাত রানার্সআপ মূল পর্বে জায়গা পাবে। ফলে মাঠের বাইরের অস্থিরতা পেছনে ফেলে মাঠের লড়াইয়ে মনোযোগ ফেরানোই এখন বাংলাদেশ দলের বড় চ্যালেঞ্জ।

ট্যাগ : বাফুফে বাংলাদেশ অনূর্ধ্ব-২০

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার২৬
  • ২৬ নভেম্বর ২০২৬
  • ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২০ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


কোচ-খেলোয়াড় কেউই নেই সংবাদ সম্মেলনে, কথা বললেন শুধু ম্যানেজার

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব সামনে রেখে মাঠের প্রস্তুতির চেয়ে মাঠের বাইরের ঘটনাই বেশি আলোচনায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে ঘিরে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে উজবেকিস্তানের উদ্দেশে যাত্রা করার আগে বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনেও সেই বিতর্কের ছাপ দেখা গেছে।

সংবাদ সম্মেলনে দলের প্রধান কোচ জেরার্ড জোন্স, সহকারী কোচ আতিকুর রহমান কিংবা কোনো ফুটবলার উপস্থিত ছিলেন না। দলের হয়ে গণমাধ্যমের প্রশ্নের উত্তর দেন শুধু টিম ম্যানেজার সামিদ কাশেম।

কোচদের অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করতে গিয়ে সামিদ কাশেম বলেন, ‘যেহেতু একটা ঘটনা ঘটেছে, সেটার তদন্তও চলছে। এই পরিস্থিতিতে আমরা চাইনি কোচদের মিডিয়ার মুখোমুখি করতে।’

এর আগে জেরার্ড জোন্সকে বরখাস্ত করা হয়েছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়লেও বাফুফে আনুষ্ঠানিকভাবে এমন কোনো সিদ্ধান্ত জানায়নি। জোন্সও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় জানিয়েছিলেন, তাকে বরখাস্ত করার বিষয়ে ফেডারেশন কিছু জানায়নি। বুধবারও তার অধীনেই অনুশীলন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল।

দলকে ঘিরে সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে জেরার্ড জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমানের মধ্যে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে। গত ১৯ আগস্ট টিম হোটেলে দুই কোচের মধ্যে কথা-কাটাকাটি একপর্যায়ে ধাক্কাধাক্কিতে গড়ায় বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। এরপর জোন্স জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকেন।

ঘটনাটি বর্তমানে বাফুফের ডেভেলপমেন্ট কমিটি তদন্ত করছে। তদন্তে কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। এর আগে জোন্স বেতনসংক্রান্ত জটিলতা ও ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেছিলেন, যা নিয়ে বাফুফের ভেতরে অসন্তোষ তৈরি হয়।

তবে মাঠের বাইরের এসব বিতর্কের মধ্যেই পূর্বপরিকল্পনা অনুযায়ী জেরার্ড জোন্স ও আতিকুর রহমানকে দলের সঙ্গে উজবেকিস্তানে পাঠানোর অবস্থানেই রয়েছে বাফুফে। দলের ভিসা ও টিকিটের কার্যক্রমও সম্পন্ন হয়েছে।

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। স্বাগতিক উজবেকিস্তানের পাশাপাশি গ্রুপে রয়েছে ভারত ও সিরিয়া। ৩১ আগস্ট উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের অভিযান শুরু হবে। এরপর ৩ সেপ্টেম্বর সিরিয়া এবং ৬ সেপ্টেম্বর ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা।

বাছাইপর্বে আট গ্রুপের চ্যাম্পিয়ন দল এবং সেরা সাত রানার্সআপ মূল পর্বে জায়গা পাবে। ফলে মাঠের বাইরের অস্থিরতা পেছনে ফেলে মাঠের লড়াইয়ে মনোযোগ ফেরানোই এখন বাংলাদেশ দলের বড় চ্যালেঞ্জ।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ