ঢাকা, বাংলাদেশ
২৫° ঢাকা · পরিষ্কার আকাশ ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

‘রকি হরর’খ্যাত অভিনেতা টিম কারি আর নেই

‘রকি হরর’খ্যাত অভিনেতা টিম কারি আর নেই
ছবি : সংগৃহিত
ফলো করুন

ব্রিটিশ অভিনেতা, গায়ক ও কণ্ঠশিল্পী টিম কারি মারা গেছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে ৮০ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার দীর্ঘদিনের ম্যানেজার মার্সিয়া হারউইটজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঁচ দশকেরও বেশি সময়ের অভিনয়জীবনে চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চে অসংখ্য স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন টিম কারি। তবে ১৯৭৫ সালের কাল্ট মিউজিক্যাল চলচ্চিত্র ‘দ্য রকি হরর পিকচার শো’-তে ড. ফ্র্যাঙ্ক-এন-ফার্টার চরিত্রে অভিনয় তাকে বিশ্বজুড়ে পরিচিতি এনে দেয়। এর আগে ১৯৭৩ সালে মঞ্চে একই চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

১৯৪৬ সালের ১৯ এপ্রিল ইংল্যান্ডের চেশায়ারে জন্ম নেওয়া কারি লন্ডনের মঞ্চে অভিনয়ের মধ্য দিয়ে পেশাজীবন শুরু করেন। নাটক ও চলচ্চিত্রের পাশাপাশি তার স্বতন্ত্র কণ্ঠস্বরও দর্শকদের কাছে বিশেষ পরিচিত হয়ে ওঠে।

তার আরেকটি বহুল আলোচিত চরিত্র হলো স্টিফেন কিংয়ের উপন্যাস অবলম্বনে নির্মিত ১৯৯০ সালের টেলিভিশন মিনি সিরিজ ‘ইট’-এর ভয়ংকর ক্লাউন পেনিওয়াইজ। এ ছাড়া ‘অ্যানি’, ‘ক্লু’, ‘দ্য হান্ট ফর রেড অক্টোবর’, ‘হোম অ্যালোন ২’, ‘মাপেট ট্রেজার আইল্যান্ড’ ও ‘স্ক্যারি মুভি ২’-সহ বহু জনপ্রিয় চলচ্চিত্রে দেখা গেছে তাকে।

মঞ্চেও সফল ছিলেন কারি। ‘অ্যামাডিউস’, ‘মাই ফেভারিট ইয়ার’ ও ‘স্প্যামালট’-এ অভিনয়ের জন্য তিনবার টনি অ্যাওয়ার্ডের মনোনয়ন পান তিনি। অ্যানিমেটেড সিরিজ ‘পিটার প্যান অ্যান্ড দ্য পাইরেটস’-এ ক্যাপ্টেন হুক চরিত্রে কণ্ঠ দিয়ে ডে-টাইম এমি পুরস্কারও অর্জন করেন।

২০১২ সালে গুরুতর স্ট্রোকের পর তার চলাফেরা সীমিত হয়ে পড়ে এবং তিনি হুইলচেয়ার ব্যবহার শুরু করেন। এরপরও অভিনয় ও কণ্ঠশিল্পীর কাজ পুরোপুরি ছেড়ে দেননি। ২০২৪ সালে ‘স্ট্রিম’ চলচ্চিত্রে তাকে দেখা যায় এবং ২০২৫ সালে প্রকাশিত হয় তার স্মৃতিকথা ‘ভ্যাগাবন্ড’।

টিম কারির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর চলচ্চিত্র ও মঞ্চজগতের সহকর্মীরা তাকে স্মরণ করেছেন। সহশিল্পীদের অনেকেই তার অভিনয়ের সাহস, বৈচিত্র্য এবং কয়েক প্রজন্মের শিল্পীদের ওপর তার প্রভাবের কথা তুলে ধরেছেন।

অভিনয়, সংগীত ও কণ্ঠশিল্পে দীর্ঘ কর্মজীবনে তৈরি অসংখ্য স্মরণীয় চরিত্রের মাধ্যমে বিনোদনজগতে স্থায়ী ছাপ রেখে গেলেন টিম কারি।

সূত্র: রয়টার্স

ট্যাগ : হলিউড টিম কারি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

বিনোদন

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার২৬
  • ২৬ নভেম্বর ২০২৬
  • ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২০ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


‘রকি হরর’খ্যাত অভিনেতা টিম কারি আর নেই

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

ব্রিটিশ অভিনেতা, গায়ক ও কণ্ঠশিল্পী টিম কারি মারা গেছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে ৮০ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার দীর্ঘদিনের ম্যানেজার মার্সিয়া হারউইটজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঁচ দশকেরও বেশি সময়ের অভিনয়জীবনে চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চে অসংখ্য স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন টিম কারি। তবে ১৯৭৫ সালের কাল্ট মিউজিক্যাল চলচ্চিত্র ‘দ্য রকি হরর পিকচার শো’-তে ড. ফ্র্যাঙ্ক-এন-ফার্টার চরিত্রে অভিনয় তাকে বিশ্বজুড়ে পরিচিতি এনে দেয়। এর আগে ১৯৭৩ সালে মঞ্চে একই চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

১৯৪৬ সালের ১৯ এপ্রিল ইংল্যান্ডের চেশায়ারে জন্ম নেওয়া কারি লন্ডনের মঞ্চে অভিনয়ের মধ্য দিয়ে পেশাজীবন শুরু করেন। নাটক ও চলচ্চিত্রের পাশাপাশি তার স্বতন্ত্র কণ্ঠস্বরও দর্শকদের কাছে বিশেষ পরিচিত হয়ে ওঠে।

তার আরেকটি বহুল আলোচিত চরিত্র হলো স্টিফেন কিংয়ের উপন্যাস অবলম্বনে নির্মিত ১৯৯০ সালের টেলিভিশন মিনি সিরিজ ‘ইট’-এর ভয়ংকর ক্লাউন পেনিওয়াইজ। এ ছাড়া ‘অ্যানি’, ‘ক্লু’, ‘দ্য হান্ট ফর রেড অক্টোবর’, ‘হোম অ্যালোন ২’, ‘মাপেট ট্রেজার আইল্যান্ড’ ও ‘স্ক্যারি মুভি ২’-সহ বহু জনপ্রিয় চলচ্চিত্রে দেখা গেছে তাকে।

মঞ্চেও সফল ছিলেন কারি। ‘অ্যামাডিউস’, ‘মাই ফেভারিট ইয়ার’ ও ‘স্প্যামালট’-এ অভিনয়ের জন্য তিনবার টনি অ্যাওয়ার্ডের মনোনয়ন পান তিনি। অ্যানিমেটেড সিরিজ ‘পিটার প্যান অ্যান্ড দ্য পাইরেটস’-এ ক্যাপ্টেন হুক চরিত্রে কণ্ঠ দিয়ে ডে-টাইম এমি পুরস্কারও অর্জন করেন।

২০১২ সালে গুরুতর স্ট্রোকের পর তার চলাফেরা সীমিত হয়ে পড়ে এবং তিনি হুইলচেয়ার ব্যবহার শুরু করেন। এরপরও অভিনয় ও কণ্ঠশিল্পীর কাজ পুরোপুরি ছেড়ে দেননি। ২০২৪ সালে ‘স্ট্রিম’ চলচ্চিত্রে তাকে দেখা যায় এবং ২০২৫ সালে প্রকাশিত হয় তার স্মৃতিকথা ‘ভ্যাগাবন্ড’।

টিম কারির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর চলচ্চিত্র ও মঞ্চজগতের সহকর্মীরা তাকে স্মরণ করেছেন। সহশিল্পীদের অনেকেই তার অভিনয়ের সাহস, বৈচিত্র্য এবং কয়েক প্রজন্মের শিল্পীদের ওপর তার প্রভাবের কথা তুলে ধরেছেন।

অভিনয়, সংগীত ও কণ্ঠশিল্পে দীর্ঘ কর্মজীবনে তৈরি অসংখ্য স্মরণীয় চরিত্রের মাধ্যমে বিনোদনজগতে স্থায়ী ছাপ রেখে গেলেন টিম কারি।

সূত্র: রয়টার্স


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ