‘রকি হরর’খ্যাত অভিনেতা টিম কারি আর নেই
ব্রিটিশ অভিনেতা, গায়ক ও কণ্ঠশিল্পী টিম কারি মারা গেছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে ৮০ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার দীর্ঘদিনের ম্যানেজার মার্সিয়া হারউইটজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।পাঁচ দশকেরও বেশি সময়ের অভিনয়জীবনে চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চে অসংখ্য স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন টিম কারি। তবে ১৯৭৫ সালের কাল্ট মিউজিক্যাল চলচ্চিত্র ‘দ্য রকি হরর পিকচার শো’-তে ড. ফ্র্যাঙ্ক-এন-ফার্টার চরিত্রে অভিনয় তাকে বিশ্বজুড়ে পরিচিতি এনে দেয়। এর আগে ১৯৭৩ সালে মঞ্চে একই চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।১৯৪৬ সালের ১৯ এপ্রিল ইংল্যান্ডের চেশায়ারে জন্ম নেওয়া কারি লন্ডনের মঞ্চে অভিনয়ের মধ্য দিয়ে পেশাজীবন শুরু করেন। নাটক ও চলচ্চিত্রের পাশাপাশি তার স্বতন্ত্র কণ্ঠস্বরও দর্শকদের কাছে বিশেষ পরিচিত হয়ে ওঠে।[BANGVIEWS-POST:4583]তার আরেকটি বহুল আলোচিত চরিত্র হলো স্টিফেন কিংয়ের উপন্যাস অবলম্বনে নির্মিত ১৯৯০ সালের টেলিভিশন মিনি সিরিজ ‘ইট’-এর ভয়ংকর ক্লাউন পেনিওয়াইজ। এ ছাড়া ‘অ্যানি’, ‘ক্লু’, ‘দ্য হান্ট ফর রেড অক্টোবর’, ‘হোম অ্যালোন ২’, ‘মাপেট ট্রেজার আইল্যান্ড’ ও ‘স্ক্যারি মুভি ২’-সহ বহু জনপ্রিয় চলচ্চিত্রে দেখা গেছে তাকে।মঞ্চেও সফল ছিলেন কারি। ‘অ্যামাডিউস’, ‘মাই ফেভারিট ইয়ার’ ও ‘স্প্যামালট’-এ অভিনয়ের জন্য তিনবার টনি অ্যাওয়ার্ডের মনোনয়ন পান তিনি। অ্যানিমেটেড সিরিজ ‘পিটার প্যান অ্যান্ড দ্য পাইরেটস’-এ ক্যাপ্টেন হুক চরিত্রে কণ্ঠ দিয়ে ডে-টাইম এমি পুরস্কারও অর্জন করেন।২০১২ সালে গুরুতর স্ট্রোকের পর তার চলাফেরা সীমিত হয়ে পড়ে এবং তিনি হুইলচেয়ার ব্যবহার শুরু করেন। এরপরও অভিনয় ও কণ্ঠশিল্পীর কাজ পুরোপুরি ছেড়ে দেননি। ২০২৪ সালে ‘স্ট্রিম’ চলচ্চিত্রে তাকে দেখা যায় এবং ২০২৫ সালে প্রকাশিত হয় তার স্মৃতিকথা ‘ভ্যাগাবন্ড’।[BANGVIEWS-POST:4582]টিম কারির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর চলচ্চিত্র ও মঞ্চজগতের সহকর্মীরা তাকে স্মরণ করেছেন। সহশিল্পীদের অনেকেই তার অভিনয়ের সাহস, বৈচিত্র্য এবং কয়েক প্রজন্মের শিল্পীদের ওপর তার প্রভাবের কথা তুলে ধরেছেন।অভিনয়, সংগীত ও কণ্ঠশিল্পে দীর্ঘ কর্মজীবনে তৈরি অসংখ্য স্মরণীয় চরিত্রের মাধ্যমে বিনোদনজগতে স্থায়ী ছাপ রেখে গেলেন টিম কারি।সূত্র: রয়টার্স