ঢাকা, বাংলাদেশ
২৫° ঢাকা · পরিষ্কার আকাশ ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

দলনিরপেক্ষভাবেই দায়িত্ব পালন করব: রাষ্ট্রপতি

দলনিরপেক্ষভাবেই দায়িত্ব পালন করব: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: সংগৃহীত
ফলো করুন

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেওয়ার আগে তিনি দলীয় পদ, সংসদ সদস্যের পদ এবং মন্ত্রিসভার দায়িত্ব থেকে সরে এসেছেন। এখন তিনি সম্পূর্ণ দলনিরপেক্ষ অবস্থান থেকে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে চান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বঙ্গভবনের দরবার হলে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আয়োজিত তার প্রথম দরবারে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি জানান, দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি তার পক্ষপাত বা বিরূপ মনোভাব থাকবে না। রাষ্ট্র, দেশ ও জনগণের কল্যাণকেই তিনি সর্বোচ্চ গুরুত্ব দেবেন।

কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি সততা, নিষ্ঠা, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে সাধারণ মানুষের আস্থা অর্জন এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রাখার ওপর জোর দেন।

রাষ্ট্রপতি বলেন, দেশের মানুষ ও রাষ্ট্রের প্রতি ভালোবাসা, সম্মান এবং আনুগত্য সরকারি দায়িত্ব পালনের অন্যতম ভিত্তি হওয়া উচিত। বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দায়িত্বে শৃঙ্খলা ও সততা বজায় রাখার আহ্বানও জানান তিনি।

বঙ্গভবনকে রাষ্ট্রীয় মর্যাদা ও সার্বভৌমত্বের গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এই প্রতিষ্ঠানের মর্যাদা অক্ষুণ্ন রাখতে সবাইকে সচেতন থাকতে হবে। রাষ্ট্রীয় কার্যক্রম ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসংক্রান্ত তথ্যের গোপনীয়তা কঠোরভাবে রক্ষা করার নির্দেশনাও দেন তিনি।

রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, সরকারি অর্থ ও সুযোগ-সুবিধার মূল উৎস জনগণ। তাই এসব সম্পদের ব্যবহার হতে হবে স্বচ্ছ, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক।

বক্তব্যে তিনি ব্যক্তিজীবনেও শৃঙ্খলা, নৈতিকতা এবং উন্নত চরিত্র গঠনের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং দেশের রাষ্ট্রগঠনে অবদান রাখা পূর্বসূরিদের স্মরণ করেন।

রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানও স্মরণ করেন। একই সঙ্গে দেশের সাবেক রাষ্ট্রপতিদের প্রতি শ্রদ্ধা জানান।

বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের একটি পরিবারের সদস্য হিসেবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, কর্মক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিলে পারস্পরিক আলোচনা ও সহযোগিতার মাধ্যমে তা সমাধানের চেষ্টা করা হবে। সবাইকে সঙ্গে নিয়ে দায়িত্ব পালনের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২১ আগস্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। এরপর ২৩ আগস্ট তিনি বঙ্গভবনে আনুষ্ঠানিক দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।

ট্যাগ : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার২৬
  • ২৬ নভেম্বর ২০২৬
  • ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২০ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


দলনিরপেক্ষভাবেই দায়িত্ব পালন করব: রাষ্ট্রপতি

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেওয়ার আগে তিনি দলীয় পদ, সংসদ সদস্যের পদ এবং মন্ত্রিসভার দায়িত্ব থেকে সরে এসেছেন। এখন তিনি সম্পূর্ণ দলনিরপেক্ষ অবস্থান থেকে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে চান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বঙ্গভবনের দরবার হলে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আয়োজিত তার প্রথম দরবারে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি জানান, দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি তার পক্ষপাত বা বিরূপ মনোভাব থাকবে না। রাষ্ট্র, দেশ ও জনগণের কল্যাণকেই তিনি সর্বোচ্চ গুরুত্ব দেবেন।

কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি সততা, নিষ্ঠা, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে সাধারণ মানুষের আস্থা অর্জন এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রাখার ওপর জোর দেন।

রাষ্ট্রপতি বলেন, দেশের মানুষ ও রাষ্ট্রের প্রতি ভালোবাসা, সম্মান এবং আনুগত্য সরকারি দায়িত্ব পালনের অন্যতম ভিত্তি হওয়া উচিত। বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দায়িত্বে শৃঙ্খলা ও সততা বজায় রাখার আহ্বানও জানান তিনি।

বঙ্গভবনকে রাষ্ট্রীয় মর্যাদা ও সার্বভৌমত্বের গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এই প্রতিষ্ঠানের মর্যাদা অক্ষুণ্ন রাখতে সবাইকে সচেতন থাকতে হবে। রাষ্ট্রীয় কার্যক্রম ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসংক্রান্ত তথ্যের গোপনীয়তা কঠোরভাবে রক্ষা করার নির্দেশনাও দেন তিনি।

রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, সরকারি অর্থ ও সুযোগ-সুবিধার মূল উৎস জনগণ। তাই এসব সম্পদের ব্যবহার হতে হবে স্বচ্ছ, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক।

বক্তব্যে তিনি ব্যক্তিজীবনেও শৃঙ্খলা, নৈতিকতা এবং উন্নত চরিত্র গঠনের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং দেশের রাষ্ট্রগঠনে অবদান রাখা পূর্বসূরিদের স্মরণ করেন।

রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানও স্মরণ করেন। একই সঙ্গে দেশের সাবেক রাষ্ট্রপতিদের প্রতি শ্রদ্ধা জানান।

বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের একটি পরিবারের সদস্য হিসেবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, কর্মক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিলে পারস্পরিক আলোচনা ও সহযোগিতার মাধ্যমে তা সমাধানের চেষ্টা করা হবে। সবাইকে সঙ্গে নিয়ে দায়িত্ব পালনের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২১ আগস্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। এরপর ২৩ আগস্ট তিনি বঙ্গভবনে আনুষ্ঠানিক দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ