ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বঙ্গভবনে আজ রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সৌজন্য সাক্ষাৎ

ছবি: সংগৃহীত
ফলো করুন

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।

দুপুর সাড়ে ১২টায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত থাকার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সাক্ষাতে দেশের স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করতে পারে নির্বাচন কমিশন। নির্বাচন আয়োজনকে কেন্দ্র করে কমিশনের প্রস্তুতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ও আলোচনায় আসতে পারে।

তবে বঙ্গভবনের এ সাক্ষাতে ঠিক কোন কোন বিষয়ে আলোচনা হবে, সে সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর নির্বাচন কমিশনের সঙ্গে এই সাক্ষাৎকে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক যোগাযোগের অংশ হিসেবেই দেখা হচ্ছে।

ট্যাগ : মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ এম এম নাসির উদ্দিন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

বঙ্গভবনে আজ রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।

দুপুর সাড়ে ১২টায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত থাকার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সাক্ষাতে দেশের স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করতে পারে নির্বাচন কমিশন। নির্বাচন আয়োজনকে কেন্দ্র করে কমিশনের প্রস্তুতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ও আলোচনায় আসতে পারে।

তবে বঙ্গভবনের এ সাক্ষাতে ঠিক কোন কোন বিষয়ে আলোচনা হবে, সে সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর নির্বাচন কমিশনের সঙ্গে এই সাক্ষাৎকে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক যোগাযোগের অংশ হিসেবেই দেখা হচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ