ঢাকা, বাংলাদেশ
১৯° ঢাকা · পরিষ্কার আকাশ ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

নেপালে ১৬২ নিহত, তিব্বতে নিখোঁজ ৫৫৮

নেপালে ১৬২ নিহত, তিব্বতে নিখোঁজ ৫৫৮
ছবি: সংগৃহীত
ফলো করুন

নেপাল-তিব্বত সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যা ও কাদাধসে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৬৫ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে মিলিয়ে প্রায় দেড় হাজার মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

নেপাল পুলিশ জানিয়েছে, দেশটিতে অন্তত ১৬২ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত শত শত মানুষের খোঁজ পাওয়া যাচ্ছিল না। নিখোঁজদের মধ্যে বহু বিদেশি পর্যটক ও তীর্থযাত্রী রয়েছেন। 

নেপালের পর্যটন কর্তৃপক্ষের হিসাবে, শুধু নেপাল অংশেই ৪০৩ পর্যটক নিখোঁজ বা যোগাযোগবিচ্ছিন্ন ছিলেন। তাদের মধ্যে ৩৪১ জন বিদেশি নাগরিক। ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্যসহ দুই ডজনের বেশি দেশের নাগরিক নিখোঁজদের তালিকায় রয়েছেন। 

এদিকে সীমান্তের চীনা অংশ তিব্বতের গিয়িরং কাউন্টিতে নিখোঁজ মানুষের সংখ্যা বেড়ে ৫৫৮ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ২৬০ জন বিদেশি নাগরিক। সেখানে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম। 

চীনা কর্তৃপক্ষ আরও জানিয়েছে, গিয়িরং এলাকার উজানে ভূমিধসের কারণে একটি হ্রদ তৈরি হয়েছে। সেটি নতুন করে ভেঙে পড়লে দ্বিতীয় দফার ভয়াবহ বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। এ কারণে পানি ও ভূতাত্ত্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। 

দুর্যোগের কারণ নিয়ে প্রাথমিকভাবে ভূমিকম্পের কথা বলা হলেও পরবর্তী বিশ্লেষণে হিমবাহের একটি বড় অংশ ধসে বরফ, পাথর ও কাদার বিশাল স্রোত নদীতে নেমে আসার বিষয়টি বেশি গুরুত্ব পাচ্ছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার সিসমিক তথ্যও ভূমিধস বা বরফ-পাথরের ধসের সঙ্গে মিলছে। 

আকস্মিক বন্যায় নেপালের রাসুয়া ও ভাটির বিভিন্ন এলাকায় বাড়িঘর, সড়ক, সেতু ও বিদ্যুৎ প্রকল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু গ্রাম কার্যত ধুয়ে গেছে। উদ্ধার অভিযানে পাঁচ হাজারের বেশি সদস্য কাজ করছেন এবং হেলিকপ্টারে খাদ্য, আশ্রয় ও জরুরি ত্রাণ পাঠানো হচ্ছে। 

দুর্গতদের সহায়তায় যুক্তরাষ্ট্র ৫ লাখ ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে। ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘও উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তা দিচ্ছে। 

সূত্র: রয়টার্স

ট্যাগ : নেপাল তিব্বত আকস্মিক বন্যা হিমবাহ ধস

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার২৬
  • ২৬ নভেম্বর ২০২৬
  • ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২০ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


নেপালে ১৬২ নিহত, তিব্বতে নিখোঁজ ৫৫৮

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

নেপাল-তিব্বত সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যা ও কাদাধসে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৬৫ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে মিলিয়ে প্রায় দেড় হাজার মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

নেপাল পুলিশ জানিয়েছে, দেশটিতে অন্তত ১৬২ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত শত শত মানুষের খোঁজ পাওয়া যাচ্ছিল না। নিখোঁজদের মধ্যে বহু বিদেশি পর্যটক ও তীর্থযাত্রী রয়েছেন। 

নেপালের পর্যটন কর্তৃপক্ষের হিসাবে, শুধু নেপাল অংশেই ৪০৩ পর্যটক নিখোঁজ বা যোগাযোগবিচ্ছিন্ন ছিলেন। তাদের মধ্যে ৩৪১ জন বিদেশি নাগরিক। ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্যসহ দুই ডজনের বেশি দেশের নাগরিক নিখোঁজদের তালিকায় রয়েছেন। 

এদিকে সীমান্তের চীনা অংশ তিব্বতের গিয়িরং কাউন্টিতে নিখোঁজ মানুষের সংখ্যা বেড়ে ৫৫৮ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ২৬০ জন বিদেশি নাগরিক। সেখানে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম। 

চীনা কর্তৃপক্ষ আরও জানিয়েছে, গিয়িরং এলাকার উজানে ভূমিধসের কারণে একটি হ্রদ তৈরি হয়েছে। সেটি নতুন করে ভেঙে পড়লে দ্বিতীয় দফার ভয়াবহ বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। এ কারণে পানি ও ভূতাত্ত্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। 

দুর্যোগের কারণ নিয়ে প্রাথমিকভাবে ভূমিকম্পের কথা বলা হলেও পরবর্তী বিশ্লেষণে হিমবাহের একটি বড় অংশ ধসে বরফ, পাথর ও কাদার বিশাল স্রোত নদীতে নেমে আসার বিষয়টি বেশি গুরুত্ব পাচ্ছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার সিসমিক তথ্যও ভূমিধস বা বরফ-পাথরের ধসের সঙ্গে মিলছে। 

আকস্মিক বন্যায় নেপালের রাসুয়া ও ভাটির বিভিন্ন এলাকায় বাড়িঘর, সড়ক, সেতু ও বিদ্যুৎ প্রকল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু গ্রাম কার্যত ধুয়ে গেছে। উদ্ধার অভিযানে পাঁচ হাজারের বেশি সদস্য কাজ করছেন এবং হেলিকপ্টারে খাদ্য, আশ্রয় ও জরুরি ত্রাণ পাঠানো হচ্ছে। 

দুর্গতদের সহায়তায় যুক্তরাষ্ট্র ৫ লাখ ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে। ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘও উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তা দিচ্ছে। 

সূত্র: রয়টার্স


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ