ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মার্কিন অর্থনৈতিক চাপের কাছে নতি স্বীকার নয়: ইরানের প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত
ফলো করুন

ইরানের বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও চাপ বাড়িয়েও যুক্তরাষ্ট্র তার লক্ষ্য অর্জন করতে পারবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

ইরানি সংবাদ সংস্থা আইএসএনএকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, সামরিক সংঘাতের মাধ্যমে ওয়াশিংটন যেমন লক্ষ্য অর্জন করতে পারেনি, তেমনি অর্থনৈতিক চাপ দিয়েও তেহরানকে নতি স্বীকার করানো সম্ভব হবে না।

পেজেশকিয়ান বলেন, ‘এই পর্যায়ে অর্থনৈতিক চাপ দিয়ে আমেরিকা কিছুই অর্জন করতে পারবে না। যুদ্ধের সময়ও তারা কিছু অর্জন করতে পারেনি।’

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে ইরান যেভাবে অর্থনৈতিক চাপ মোকাবিলা করে এসেছে, ভবিষ্যতেও একইভাবে দৃঢ়তার সঙ্গে তা মোকাবিলা করবে।

ইরানি প্রেসিডেন্টের এই বক্তব্য এমন সময় এলো, যখন ট্রাম্প প্রশাসন তেহরানের বিরুদ্ধে নতুন করে কঠোর অর্থনৈতিক অভিযান শুরু করেছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানের তেলসহ বিভিন্ন খাত থেকে আসা রাজস্বের প্রবাহ বন্ধ করা এবং দেশটির বৈশ্বিক আর্থিক যোগাযোগ সংকুচিত করাই ওয়াশিংটনের লক্ষ্য।

যুক্তরাষ্ট্র একই সঙ্গে ইরানের সঙ্গে ব্যবসা করা বিদেশি প্রতিষ্ঠান ও আর্থিক সংস্থার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এরই অংশ হিসেবে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তবে তেহরান বলছে, সামরিক চাপের পর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাড়িয়েও ওয়াশিংটন ইরানের অবস্থান পরিবর্তন করতে পারবে না।

সূত্র: আইএসএনএ

ট্যাগ : ইরান যুক্তরাষ্ট্র মাসুদ পেজেশকিয়ান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মার্কিন অর্থনৈতিক চাপের কাছে নতি স্বীকার নয়: ইরানের প্রেসিডেন্ট

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

ইরানের বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও চাপ বাড়িয়েও যুক্তরাষ্ট্র তার লক্ষ্য অর্জন করতে পারবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

ইরানি সংবাদ সংস্থা আইএসএনএকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, সামরিক সংঘাতের মাধ্যমে ওয়াশিংটন যেমন লক্ষ্য অর্জন করতে পারেনি, তেমনি অর্থনৈতিক চাপ দিয়েও তেহরানকে নতি স্বীকার করানো সম্ভব হবে না।

পেজেশকিয়ান বলেন, ‘এই পর্যায়ে অর্থনৈতিক চাপ দিয়ে আমেরিকা কিছুই অর্জন করতে পারবে না। যুদ্ধের সময়ও তারা কিছু অর্জন করতে পারেনি।’

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে ইরান যেভাবে অর্থনৈতিক চাপ মোকাবিলা করে এসেছে, ভবিষ্যতেও একইভাবে দৃঢ়তার সঙ্গে তা মোকাবিলা করবে।

ইরানি প্রেসিডেন্টের এই বক্তব্য এমন সময় এলো, যখন ট্রাম্প প্রশাসন তেহরানের বিরুদ্ধে নতুন করে কঠোর অর্থনৈতিক অভিযান শুরু করেছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানের তেলসহ বিভিন্ন খাত থেকে আসা রাজস্বের প্রবাহ বন্ধ করা এবং দেশটির বৈশ্বিক আর্থিক যোগাযোগ সংকুচিত করাই ওয়াশিংটনের লক্ষ্য।

যুক্তরাষ্ট্র একই সঙ্গে ইরানের সঙ্গে ব্যবসা করা বিদেশি প্রতিষ্ঠান ও আর্থিক সংস্থার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এরই অংশ হিসেবে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তবে তেহরান বলছে, সামরিক চাপের পর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাড়িয়েও ওয়াশিংটন ইরানের অবস্থান পরিবর্তন করতে পারবে না।

সূত্র: আইএসএনএ

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ