ঢাকা, বাংলাদেশ
২০° ঢাকা · পরিষ্কার আকাশ ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

নেপাল-তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যা, নিহত অন্তত ১৬০

নেপাল-তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যা, নিহত অন্তত ১৬০
ছবি: সংগৃহীত
ফলো করুন

নেপাল-তিব্বত সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত ১৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নেপালে ১৫৭ এবং চীনের তিব্বতে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এখনো শত শত মানুষ নিখোঁজ বা যোগাযোগবিচ্ছিন্ন থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার নেপালের ভোতে কোশি নদী অববাহিকায় আকস্মিকভাবে নেমে আসা পানি, কাদা ও ধ্বংসাবশেষের প্রবল স্রোতে কয়েকটি জনপদ কার্যত নিশ্চিহ্ন হয়ে যায়। ভেসে যায় বাড়িঘর, সড়ক ও সেতু। ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন অবকাঠামোও।

নেপালের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুর্যোগের পর ৪০৩ পর্যটকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তাদের মধ্যে ৩৪১ জন বিদেশি। ভারতসহ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, পর্তুগাল, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ কোরিয়ার নাগরিকরা নিখোঁজদের মধ্যে রয়েছেন। ২৮ পুলিশ সদস্যও নিখোঁজ বলে জানিয়েছে নেপাল পুলিশ।

সীমান্তের অপর পাশে তিব্বতের গিয়িরং কাউন্টিতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চীনা কর্তৃপক্ষ সেখানে তিনজনের মৃত্যু এবং ২৬৫ জন নিখোঁজ থাকার কথা জানিয়েছে। ভূমিধসে গিয়িরং বন্দর ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সড়ক, যোগাযোগ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। 

দুর্যোগের সুনির্দিষ্ট কারণ নিয়ে তদন্ত চলছে। প্রাথমিক বৈজ্ঞানিক বিশ্লেষণে হিমবাহ থেকে বিশাল বরফ-পাথরের ধস নেমে নদীর প্রবাহ আটকে যাওয়া এবং পরে হঠাৎ বিপুল পানি ও ধ্বংসাবশেষ নিচের দিকে নেমে আসার সম্ভাবনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। 

নেপালের সেনাবাহিনী হেলিকপ্টার ও প্রশিক্ষিত দুর্যোগ মোকাবিলা দল মোতায়েন করেছে। তবে কয়েকটি এলাকায় পানির উচ্চতা ও প্রতিকূল পরিস্থিতির কারণে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়েছে। নেপাল সরকার ভারত ও চীনের কাছেও উদ্ধারকাজে সহায়তা চেয়েছে। 

বন্যায় দেশটির বিদ্যুৎ খাতেও বড় ধরনের ক্ষতি হয়েছে। নেপাল ইলেকট্রিসিটি অথরিটির হিসাবে জলবিদ্যুৎ ও সৌরবিদ্যুৎসহ প্রায় ৪৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ট্যাগ : নিহত নেপাল বন্যা ভূমিধস কাঠমান্ডু

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার২৫
  • ২৫ নভেম্বর ২০২৬
  • ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


নেপাল-তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যা, নিহত অন্তত ১৬০

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

নেপাল-তিব্বত সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত ১৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নেপালে ১৫৭ এবং চীনের তিব্বতে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এখনো শত শত মানুষ নিখোঁজ বা যোগাযোগবিচ্ছিন্ন থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার নেপালের ভোতে কোশি নদী অববাহিকায় আকস্মিকভাবে নেমে আসা পানি, কাদা ও ধ্বংসাবশেষের প্রবল স্রোতে কয়েকটি জনপদ কার্যত নিশ্চিহ্ন হয়ে যায়। ভেসে যায় বাড়িঘর, সড়ক ও সেতু। ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন অবকাঠামোও।

নেপালের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুর্যোগের পর ৪০৩ পর্যটকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তাদের মধ্যে ৩৪১ জন বিদেশি। ভারতসহ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, পর্তুগাল, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ কোরিয়ার নাগরিকরা নিখোঁজদের মধ্যে রয়েছেন। ২৮ পুলিশ সদস্যও নিখোঁজ বলে জানিয়েছে নেপাল পুলিশ।

সীমান্তের অপর পাশে তিব্বতের গিয়িরং কাউন্টিতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চীনা কর্তৃপক্ষ সেখানে তিনজনের মৃত্যু এবং ২৬৫ জন নিখোঁজ থাকার কথা জানিয়েছে। ভূমিধসে গিয়িরং বন্দর ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সড়ক, যোগাযোগ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। 

দুর্যোগের সুনির্দিষ্ট কারণ নিয়ে তদন্ত চলছে। প্রাথমিক বৈজ্ঞানিক বিশ্লেষণে হিমবাহ থেকে বিশাল বরফ-পাথরের ধস নেমে নদীর প্রবাহ আটকে যাওয়া এবং পরে হঠাৎ বিপুল পানি ও ধ্বংসাবশেষ নিচের দিকে নেমে আসার সম্ভাবনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। 

নেপালের সেনাবাহিনী হেলিকপ্টার ও প্রশিক্ষিত দুর্যোগ মোকাবিলা দল মোতায়েন করেছে। তবে কয়েকটি এলাকায় পানির উচ্চতা ও প্রতিকূল পরিস্থিতির কারণে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়েছে। নেপাল সরকার ভারত ও চীনের কাছেও উদ্ধারকাজে সহায়তা চেয়েছে। 

বন্যায় দেশটির বিদ্যুৎ খাতেও বড় ধরনের ক্ষতি হয়েছে। নেপাল ইলেকট্রিসিটি অথরিটির হিসাবে জলবিদ্যুৎ ও সৌরবিদ্যুৎসহ প্রায় ৪৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। 


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ