ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আওয়ামী লীগের দলগত নিষিদ্ধ হওয়া আদালতে নির্ধারিত হবে: জাহেদ

ছবি: সংগৃহীত
ফলো করুন

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হবে কিনা, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতেই নির্ধারিত হবে।

মঙ্গলবার (২৩ জুন) তথ্য অধিদপ্তরে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি মূলত প্রতীকী কারণে হচ্ছে। তাঁর ভাষায়, আওয়ামী লীগ বর্তমানে আইনগত প্রক্রিয়ার আওতায় থাকা একটি বিষয়, তবে দল হিসেবে নিষিদ্ধ হবে কি না, তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট বিষয়ে তদন্ত ও বিচার চলমান থাকায় বিষয়টি এখনো চূড়ান্ত নয়। তবে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় তাদের কার্যক্রম আপাতত সীমিত রয়েছে।

ডা. জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করতে চান, তাহলে তা আইনবিরোধী হিসেবে বিবেচিত হতে পারে এবং সে ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তিনি আরও মন্তব্য করেন, বর্তমান পরিস্থিতিতে দলটির রাজনৈতিকভাবে কার্যকর ভূমিকা রাখার মতো অবস্থান নেই বলেও তিনি মনে করেন।

ট্যাগ : আওয়ামী লীগ আদালত তথ্য উপদেষ্টা

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগের দলগত নিষিদ্ধ হওয়া আদালতে নির্ধারিত হবে: জাহেদ

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হবে কিনা, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতেই নির্ধারিত হবে।

মঙ্গলবার (২৩ জুন) তথ্য অধিদপ্তরে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি মূলত প্রতীকী কারণে হচ্ছে। তাঁর ভাষায়, আওয়ামী লীগ বর্তমানে আইনগত প্রক্রিয়ার আওতায় থাকা একটি বিষয়, তবে দল হিসেবে নিষিদ্ধ হবে কি না, তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট বিষয়ে তদন্ত ও বিচার চলমান থাকায় বিষয়টি এখনো চূড়ান্ত নয়। তবে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় তাদের কার্যক্রম আপাতত সীমিত রয়েছে।

ডা. জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করতে চান, তাহলে তা আইনবিরোধী হিসেবে বিবেচিত হতে পারে এবং সে ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তিনি আরও মন্তব্য করেন, বর্তমান পরিস্থিতিতে দলটির রাজনৈতিকভাবে কার্যকর ভূমিকা রাখার মতো অবস্থান নেই বলেও তিনি মনে করেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ