পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে কী ধরনের পোস্ট দেওয়া উচিত, সে বিষয়ে সংশ্লিষ্টদের ন্যূনতম ‘কমনসেন্স’ থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম।
বুধবার (২৬ আগস্ট) বিকেল ৩টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজের একটি পোস্টে মন্তব্য করে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই পোস্টে বলা হয়, ‘মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি, যমুনা টেলিভিশনের একটি বিশেষ সাক্ষাৎকারে অংশ নিয়েছেন। সাক্ষাৎকারে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন। সাক্ষাৎকারটির লিংক প্রথম কমেন্টে দেওয়া হলো।’
পোস্টটির নিচে মন্তব্য করে সারজিস আলম বলেন, ‘একটা দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড পেজ থেকে কী পোস্ট করা উচিত সেই বিষয়ে আপনাদের মিনিমাম কমনসেন্স থাকা দরকার।’
সারজিস আলমের এই মন্তব্যের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।
মন্তব্যসমূহ