ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সুদানে বিদ্রোহীদের হামলায় ৪ শিশুসহ নিহত ২৭

ছবি: সংগৃহীত
ফলো করুন

সুদানের দক্ষিণাঞ্চলীয় সাউথ কর্দোফান প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার শিশু রয়েছে। হামলার পর নিরাপত্তার আশঙ্কায় বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন।

সুদান ডক্টরস নেটওয়ার্ক মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, সাউথ কর্দোফানের কুরদুদ ও আবু হামামা এলাকায় ওতোরো সম্প্রদায়ের মানুষের ওপর এসব হামলা চালানো হয়।

চিকিৎসক সংগঠনটির অভিযোগ, আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের সঙ্গে জোটবদ্ধ সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট-নর্দান সংশ্লিষ্ট যোদ্ধারা হামলা চালিয়েছে।

হামলার পর বহু বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে আবু হিতান ও কাদুগলি এলাকায় আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। সুদান ডক্টরস নেটওয়ার্ক বলেছে, জাতিগত পরিচয়ের ভিত্তিতে নিরস্ত্র বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন।

সাউথ কর্দোফানের নুবা পর্বতমালা এলাকায় ওতোরো একটি সংখ্যালঘু সম্প্রদায়। জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এই সম্প্রদায়ের সঙ্গে সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট-নর্দান সংশ্লিষ্ট বাহিনীর দীর্ঘদিন ধরে উত্তেজনা রয়েছে। চলতি বছরের শুরুতেও দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে।

নতুন এই সহিংসতা এমন সময়ে ঘটল, যখন সুদান ২০২৩ সালের এপ্রিল থেকে সেনাবাহিনী ও র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে ভয়াবহ গৃহযুদ্ধের মধ্যে রয়েছে। দীর্ঘস্থায়ী সংঘাতে দেশটিতে ব্যাপক প্রাণহানির পাশাপাশি লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

সুদান ডক্টরস নেটওয়ার্ক বেসামরিক মানুষের ওপর হামলা বন্ধে সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীর নেতৃত্বের ওপর চাপ বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, সুদানে বর্তমানে কোটি কোটি মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। চলমান যুদ্ধের সঙ্গে জাতিগত সংঘাত যুক্ত হওয়ায় দেশটির মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: আলজাজিরা

ট্যাগ : সুদান সাউথ কর্দোফান সুদান সংঘাত

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সুদানে বিদ্রোহীদের হামলায় ৪ শিশুসহ নিহত ২৭

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

সুদানের দক্ষিণাঞ্চলীয় সাউথ কর্দোফান প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার শিশু রয়েছে। হামলার পর নিরাপত্তার আশঙ্কায় বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন।

সুদান ডক্টরস নেটওয়ার্ক মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, সাউথ কর্দোফানের কুরদুদ ও আবু হামামা এলাকায় ওতোরো সম্প্রদায়ের মানুষের ওপর এসব হামলা চালানো হয়।

চিকিৎসক সংগঠনটির অভিযোগ, আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের সঙ্গে জোটবদ্ধ সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট-নর্দান সংশ্লিষ্ট যোদ্ধারা হামলা চালিয়েছে।

হামলার পর বহু বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে আবু হিতান ও কাদুগলি এলাকায় আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। সুদান ডক্টরস নেটওয়ার্ক বলেছে, জাতিগত পরিচয়ের ভিত্তিতে নিরস্ত্র বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন।

সাউথ কর্দোফানের নুবা পর্বতমালা এলাকায় ওতোরো একটি সংখ্যালঘু সম্প্রদায়। জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এই সম্প্রদায়ের সঙ্গে সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট-নর্দান সংশ্লিষ্ট বাহিনীর দীর্ঘদিন ধরে উত্তেজনা রয়েছে। চলতি বছরের শুরুতেও দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে।

নতুন এই সহিংসতা এমন সময়ে ঘটল, যখন সুদান ২০২৩ সালের এপ্রিল থেকে সেনাবাহিনী ও র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে ভয়াবহ গৃহযুদ্ধের মধ্যে রয়েছে। দীর্ঘস্থায়ী সংঘাতে দেশটিতে ব্যাপক প্রাণহানির পাশাপাশি লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

সুদান ডক্টরস নেটওয়ার্ক বেসামরিক মানুষের ওপর হামলা বন্ধে সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীর নেতৃত্বের ওপর চাপ বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, সুদানে বর্তমানে কোটি কোটি মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। চলমান যুদ্ধের সঙ্গে জাতিগত সংঘাত যুক্ত হওয়ায় দেশটির মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: আলজাজিরা

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ