ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নোবেলজয়ী নাভি পিল্লাইকে ‘ইহুদিবিদ্বেষী’ বললেন নেতানিয়াহু

ছবি : সংগৃহিত
ফলো করুন

২০২৬ সালের শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী নাভি পিল্লাইয়ের তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় ইসরায়েলের বিরুদ্ধে ‘গণহত্যা’র অভিযোগ তোলার কারণে পিল্লাইকে বিদ্বেষপরায়ণ বলে আখ্যা দিয়েছেন তিনি।

শুক্রবার (৯ অক্টোবর) নেতানিয়াহুর দপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানায়। একই সঙ্গে পিল্লাইকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলা হয়।

বিবৃতিতে নেতানিয়াহুর দপ্তর অভিযোগ করে, নোবেল পুরস্কার কমিটি তাদের নৈতিক বিচারবোধ হারিয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রচারের মাধ্যমে পরিচিতি পাওয়া একজন ব্যক্তিকে সর্বোচ্চ সম্মাননা দেওয়া হয়েছে বলে দাবি করা হয়।

পিল্লাইয়ের বিরুদ্ধে ইহুদিদের নেতিবাচকভাবে উপস্থাপন এবং তাদের সম্পর্কে বিদ্বেষ ছড়ানোর অভিযোগও আনে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর।

নাভি পিল্লাই এর আগে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০২৫ সালে ওই কমিশনের প্রকাশিত প্রতিবেদনে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘গণহত্যা’ হিসেবে চিহ্নিত করা হয়। তবে কমিশনটি স্বাধীন তদন্ত সংস্থা হিসেবে কাজ করে এবং এর পর্যবেক্ষণ জাতিসংঘের আনুষ্ঠানিক অবস্থানের প্রতিনিধিত্ব করে না।

পিল্লাইয়ের নেতৃত্বাধীন কমিশনের ওই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে ইসরায়েল। তার নোবেল পুরস্কার পাওয়ার পর সেই বিরোধ নতুন করে প্রকাশ্যে এসেছে।

এদিকে শুক্রবার নরওয়েজীয় নোবেল কমিটি আন্তর্জাতিক আইন ও শান্তি প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি হিসেবে নাভি পিল্লাইকে ২০২৬ সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য নির্বাচিত করে।

নোবেল কমিটির ঘোষণায় আন্তর্জাতিক বিচারব্যবস্থা শক্তিশালী করা এবং যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার ঘটনায় জবাবদিহি প্রতিষ্ঠায় পিল্লাইয়ের দীর্ঘদিনের ভূমিকার কথা তুলে ধরা হয়।

তবে নোবেল কমিটির এ সিদ্ধান্তের সমালোচনা করে নেতানিয়াহুর দপ্তর দাবি করেছে, পিল্লাইয়ের কর্মকাণ্ড ইসরায়েলের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচারণাকে উৎসাহিত করেছে।

সূত্র : টাইমস অব ইসরায়েল

ট্যাগ : বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েল নাভি পিল্লাই

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

নোবেলজয়ী নাভি পিল্লাইকে ‘ইহুদিবিদ্বেষী’ বললেন নেতানিয়াহু

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

২০২৬ সালের শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী নাভি পিল্লাইয়ের তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় ইসরায়েলের বিরুদ্ধে ‘গণহত্যা’র অভিযোগ তোলার কারণে পিল্লাইকে বিদ্বেষপরায়ণ বলে আখ্যা দিয়েছেন তিনি।

শুক্রবার (৯ অক্টোবর) নেতানিয়াহুর দপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানায়। একই সঙ্গে পিল্লাইকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলা হয়।

বিবৃতিতে নেতানিয়াহুর দপ্তর অভিযোগ করে, নোবেল পুরস্কার কমিটি তাদের নৈতিক বিচারবোধ হারিয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রচারের মাধ্যমে পরিচিতি পাওয়া একজন ব্যক্তিকে সর্বোচ্চ সম্মাননা দেওয়া হয়েছে বলে দাবি করা হয়।

পিল্লাইয়ের বিরুদ্ধে ইহুদিদের নেতিবাচকভাবে উপস্থাপন এবং তাদের সম্পর্কে বিদ্বেষ ছড়ানোর অভিযোগও আনে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর।

নাভি পিল্লাই এর আগে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০২৫ সালে ওই কমিশনের প্রকাশিত প্রতিবেদনে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘গণহত্যা’ হিসেবে চিহ্নিত করা হয়। তবে কমিশনটি স্বাধীন তদন্ত সংস্থা হিসেবে কাজ করে এবং এর পর্যবেক্ষণ জাতিসংঘের আনুষ্ঠানিক অবস্থানের প্রতিনিধিত্ব করে না।

পিল্লাইয়ের নেতৃত্বাধীন কমিশনের ওই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে ইসরায়েল। তার নোবেল পুরস্কার পাওয়ার পর সেই বিরোধ নতুন করে প্রকাশ্যে এসেছে।

এদিকে শুক্রবার নরওয়েজীয় নোবেল কমিটি আন্তর্জাতিক আইন ও শান্তি প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি হিসেবে নাভি পিল্লাইকে ২০২৬ সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য নির্বাচিত করে।

নোবেল কমিটির ঘোষণায় আন্তর্জাতিক বিচারব্যবস্থা শক্তিশালী করা এবং যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার ঘটনায় জবাবদিহি প্রতিষ্ঠায় পিল্লাইয়ের দীর্ঘদিনের ভূমিকার কথা তুলে ধরা হয়।

তবে নোবেল কমিটির এ সিদ্ধান্তের সমালোচনা করে নেতানিয়াহুর দপ্তর দাবি করেছে, পিল্লাইয়ের কর্মকাণ্ড ইসরায়েলের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচারণাকে উৎসাহিত করেছে।

সূত্র : টাইমস অব ইসরায়েল

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ