ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হরমুজের সব মাইন নিষ্ক্রিয় করার দাবি ট্রাম্পের, ইরানকে নতুন হুঁশিয়ারি

হরমুজের সব মাইন নিষ্ক্রিয় করার দাবি ট্রাম্পের, ইরানকে নতুন হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত
ফলো করুন

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির আন্তর্জাতিক জলসীমায় থাকা সব মাইন সরিয়ে ফেলা অথবা বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে নতুন করে মাইন স্থাপনের চেষ্টা হলে সংশ্লিষ্ট জাহাজ বা নৌযান ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

মঙ্গলবার (২৫ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, মার্কিন নৌবাহিনী তাকে জানিয়েছে, হরমুজ প্রণালির আন্তর্জাতিক জলসীমার সব মাইন অপসারণ অথবা বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। 

ট্রাম্প বলেন, ইরানকে জানিয়ে দেওয়া হয়েছে, কোনো জাহাজ বা নৌযান নতুন করে মাইন স্থাপনের চেষ্টা করলে সেটিকে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হবে। হরমুজে মাইন স্থাপনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করছে বলেও জানান তিনি। 

মার্কিন প্রেসিডেন্টের দাবি, যুক্তরাষ্ট্রের মহাকাশ বাহিনীর প্রযুক্তি ব্যবহার করে হরমুজ প্রণালির প্রতিটি অংশ পর্যবেক্ষণ করা হচ্ছে। 

তবে হরমুজের মাইন পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন ও আঞ্চলিক পক্ষগুলোর বক্তব্যে কিছু পার্থক্য রয়েছে। একই দিনে ইরান ও ওমান প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করার লক্ষ্যে আলোচনা করেছে। তাদের প্রস্তাবিত পরিকল্পনায় সাময়িক নিরাপদ নৌপথ তৈরি এবং মাইন অপসারণের বিষয়ও রয়েছে। 

রয়টার্স জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি বিমান হামলা কমে এলেও হরমুজ ঘিরে উত্তেজনা পুরোপুরি শেষ হয়নি। যুদ্ধের আগে এই প্রণালি দিয়ে দৈনিক দুই কোটির বেশি ব্যারেল তেল পরিবহন হতো। বর্তমানে তা নেমে প্রায় ৫০ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে। ফলে হরমুজে যেকোনো নতুন সামরিক উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে।

এদিকে হরমুজে নিরাপদ নৌ চলাচল ফিরিয়ে আনার লক্ষ্যে ইরান ও ওমান একটি ধাপে ধাপে পরিকল্পনা নিয়ে আলোচনা করছে। এর মধ্যে সাময়িক নৌ চলাচল করিডর তৈরি এবং পরবর্তী সময়ে স্থায়ী ব্যবস্থাপনায় যাওয়ার বিষয় রয়েছে। 

হরমুজ প্রণালি পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের বিরোধ চলমান থাকায় মাইন অপসারণের দাবি আন্তর্জাতিক তেল পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: রয়টার্স,

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি মার্কিন নৌবাহিনী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার২৪
  • ২৪ নভেম্বর ২০২৬
  • ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


হরমুজের সব মাইন নিষ্ক্রিয় করার দাবি ট্রাম্পের, ইরানকে নতুন হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির আন্তর্জাতিক জলসীমায় থাকা সব মাইন সরিয়ে ফেলা অথবা বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে নতুন করে মাইন স্থাপনের চেষ্টা হলে সংশ্লিষ্ট জাহাজ বা নৌযান ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

মঙ্গলবার (২৫ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, মার্কিন নৌবাহিনী তাকে জানিয়েছে, হরমুজ প্রণালির আন্তর্জাতিক জলসীমার সব মাইন অপসারণ অথবা বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। 

ট্রাম্প বলেন, ইরানকে জানিয়ে দেওয়া হয়েছে, কোনো জাহাজ বা নৌযান নতুন করে মাইন স্থাপনের চেষ্টা করলে সেটিকে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হবে। হরমুজে মাইন স্থাপনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করছে বলেও জানান তিনি। 

মার্কিন প্রেসিডেন্টের দাবি, যুক্তরাষ্ট্রের মহাকাশ বাহিনীর প্রযুক্তি ব্যবহার করে হরমুজ প্রণালির প্রতিটি অংশ পর্যবেক্ষণ করা হচ্ছে। 

তবে হরমুজের মাইন পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন ও আঞ্চলিক পক্ষগুলোর বক্তব্যে কিছু পার্থক্য রয়েছে। একই দিনে ইরান ও ওমান প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করার লক্ষ্যে আলোচনা করেছে। তাদের প্রস্তাবিত পরিকল্পনায় সাময়িক নিরাপদ নৌপথ তৈরি এবং মাইন অপসারণের বিষয়ও রয়েছে। 

রয়টার্স জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি বিমান হামলা কমে এলেও হরমুজ ঘিরে উত্তেজনা পুরোপুরি শেষ হয়নি। যুদ্ধের আগে এই প্রণালি দিয়ে দৈনিক দুই কোটির বেশি ব্যারেল তেল পরিবহন হতো। বর্তমানে তা নেমে প্রায় ৫০ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে। ফলে হরমুজে যেকোনো নতুন সামরিক উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে।

এদিকে হরমুজে নিরাপদ নৌ চলাচল ফিরিয়ে আনার লক্ষ্যে ইরান ও ওমান একটি ধাপে ধাপে পরিকল্পনা নিয়ে আলোচনা করছে। এর মধ্যে সাময়িক নৌ চলাচল করিডর তৈরি এবং পরবর্তী সময়ে স্থায়ী ব্যবস্থাপনায় যাওয়ার বিষয় রয়েছে। 

হরমুজ প্রণালি পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের বিরোধ চলমান থাকায় মাইন অপসারণের দাবি আন্তর্জাতিক তেল পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: রয়টার্স,


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ