ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ব্যবসায়ী হত্যা মামলায় ডেভিড ইমনকে গ্রেপ্তার দেখানোর অনুমতি

ছবি: সংগৃহীত
ফলো করুন

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় ব্যবসায়ী আফতাব উদ্দিন তাহসিন হত্যা মামলায় চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার দেখানোর অনুমতি দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৫ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা সাত্তারের আদালত এ অনুমতি দেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিসি (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ২০২৪ সালে আফতাব উদ্দিন তাহসিন হত্যার ঘটনায় করা মামলায় ডেভিড ইমনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদনটি অনুমোদন করেন। সিএমপির তথ্য অনুযায়ী, ডেভিড ইমনের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় মোট সাতটি মামলা রয়েছে। এসব মামলায় পর্যায়ক্রমে তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করা হবে।

এর আগে ২৮ জুলাই ভোরে যশোরের সীমান্তবর্তী এলাকা থেকে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়। পরে চট্টগ্রাম জেলা পুলিশ কয়েক দফায় তাকে মোট ২৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। তবে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে কোনো অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে নগরের শমসের পাড়া এলাকায় বালু ব্যবসায়ী আফতাব উদ্দিন তাহসিনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তার বাবা মো. মুসা বাদী হয়ে সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার অন্য আসামিরা হলেন সাজ্জাদের সহযোগী মো. হাসান, মোহাম্মদ, খোরশেদ ওরফে খালাত ভাই খোরশেদ এবং মো. হেলাল।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেল সোয়া ৪টার দিকে শমসের পাড়া এলাকায় মজুতের জন্য একটি ট্রাকে করে বালু আনা হয়। বিষয়টি জানতে পেরে সেখানে যান আফতাব। কিছুক্ষণ পর সাজ্জাদ হোসেন সহযোগীদের নিয়ে একটি মাইক্রোবাসে ঘটনাস্থলে আসেন। সেখানে আফতাবকে গুলি করার পর তারা দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়।

ট্যাগ : চট্টগ্রাম গ্রেপ্তার ডেভিড ইমন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

ব্যবসায়ী হত্যা মামলায় ডেভিড ইমনকে গ্রেপ্তার দেখানোর অনুমতি

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় ব্যবসায়ী আফতাব উদ্দিন তাহসিন হত্যা মামলায় চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার দেখানোর অনুমতি দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৫ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা সাত্তারের আদালত এ অনুমতি দেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিসি (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ২০২৪ সালে আফতাব উদ্দিন তাহসিন হত্যার ঘটনায় করা মামলায় ডেভিড ইমনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদনটি অনুমোদন করেন। সিএমপির তথ্য অনুযায়ী, ডেভিড ইমনের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় মোট সাতটি মামলা রয়েছে। এসব মামলায় পর্যায়ক্রমে তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করা হবে।

এর আগে ২৮ জুলাই ভোরে যশোরের সীমান্তবর্তী এলাকা থেকে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়। পরে চট্টগ্রাম জেলা পুলিশ কয়েক দফায় তাকে মোট ২৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। তবে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে কোনো অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে নগরের শমসের পাড়া এলাকায় বালু ব্যবসায়ী আফতাব উদ্দিন তাহসিনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তার বাবা মো. মুসা বাদী হয়ে সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার অন্য আসামিরা হলেন সাজ্জাদের সহযোগী মো. হাসান, মোহাম্মদ, খোরশেদ ওরফে খালাত ভাই খোরশেদ এবং মো. হেলাল।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেল সোয়া ৪টার দিকে শমসের পাড়া এলাকায় মজুতের জন্য একটি ট্রাকে করে বালু আনা হয়। বিষয়টি জানতে পেরে সেখানে যান আফতাব। কিছুক্ষণ পর সাজ্জাদ হোসেন সহযোগীদের নিয়ে একটি মাইক্রোবাসে ঘটনাস্থলে আসেন। সেখানে আফতাবকে গুলি করার পর তারা দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ