ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের সময় পাঁচ ছিনতাইকারী গ্রেফতার

ছবি: বাংলা ভিউজ
ফলো করুন

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় ছিনতাই করার সময় পাঁচ ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন- রাজিব হোসেন রাজু (২০), মো. শিশির হোসেন (২০), শফিকুল (২৭), মো. রনি ব্যাপারী (২৯) ও জিসান হোসেন (২০)।

সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে বিভাগের একটি অভিযানিক দল যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ছিনতাই করার সময় পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

ডিএমপি সূত্র জানায়, রাজধানীতে ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট বিভাগ ও থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। ছিনতাইসহ যেকোনো অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ : রাজধানী ছিনতাইকারী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের সময় পাঁচ ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় ছিনতাই করার সময় পাঁচ ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন- রাজিব হোসেন রাজু (২০), মো. শিশির হোসেন (২০), শফিকুল (২৭), মো. রনি ব্যাপারী (২৯) ও জিসান হোসেন (২০)।

সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে বিভাগের একটি অভিযানিক দল যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ছিনতাই করার সময় পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

ডিএমপি সূত্র জানায়, রাজধানীতে ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট বিভাগ ও থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। ছিনতাইসহ যেকোনো অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ