ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরান সফরের আগে ট্রাম্পের সঙ্গে ফোনালাপ আসিম মুনিরের

ছবি: সংগৃহীত
ফলো করুন

ইরান সফরের আগে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফোনালাপে ইরান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট সূত্রের বরাতে রয়টার্সও বিষয়টি নিশ্চিত করেছে। 

রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহে ট্রাম্প নিজেই মুনিরকে ফোন করেন। আলোচনায় পাকিস্তানকে তার প্রভাব কাজে লাগিয়ে ইরানকে আবার আলোচনার টেবিলে ফেরাতে ভূমিকা রাখার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে ফোনালাপটির বিষয়ে হোয়াইট হাউস প্রকাশ্যে কোনো ঘোষণা দেয়নি। 

এরপর সোমবার (২৪ আগস্ট) তেহরান সফর করেন আসিম মুনির। তাঁর সঙ্গে ছিলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফেরানোর প্রচেষ্টার অংশ হিসেবেই এই সফর। 

তেহরানে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠক করেন মুনির। সেখানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা বাস্তবায়ন এবং চলমান অচলাবস্থা নিরসনের বিষয় উঠে আসে। গালিবাফ অভিযোগ করেন, ওয়াশিংটন সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় আঞ্চলিক স্থিতিশীলতা বাধাগ্রস্ত হচ্ছে এবং যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস আরও বাড়ছে। 

পরে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ির সঙ্গেও বৈঠক করেন পাকিস্তানের সেনাপ্রধান। সেখানে রেজায়ি বলেন, যুক্তরাষ্ট্রকে তার আচরণ পরিবর্তন করতে হবে এবং সমঝোতার শর্ত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। 

আসিম মুনিরও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানো এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পাকিস্তানের প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানিয়েছেন। পাকিস্তান বর্তমানে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ভূমিকা রাখার চেষ্টা করছে। 

সর্বশেষ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি জানিয়েছেন, তেহরানের আলোচনায় দুই পক্ষের মধ্যে ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে। আলোচনায় উত্তেজনা কমানো, হরমুজ প্রণালিতে স্বাভাবিক জাহাজ চলাচল ফেরানো এবং সংঘাতের আলোচনাভিত্তিক সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। 

সূত্র: রয়টার্স

ট্যাগ : ইরান ডোনাল্ড ট্রাম্প আসিম মুনির

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

ইরান সফরের আগে ট্রাম্পের সঙ্গে ফোনালাপ আসিম মুনিরের

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

ইরান সফরের আগে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফোনালাপে ইরান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট সূত্রের বরাতে রয়টার্সও বিষয়টি নিশ্চিত করেছে। 

রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহে ট্রাম্প নিজেই মুনিরকে ফোন করেন। আলোচনায় পাকিস্তানকে তার প্রভাব কাজে লাগিয়ে ইরানকে আবার আলোচনার টেবিলে ফেরাতে ভূমিকা রাখার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে ফোনালাপটির বিষয়ে হোয়াইট হাউস প্রকাশ্যে কোনো ঘোষণা দেয়নি। 

এরপর সোমবার (২৪ আগস্ট) তেহরান সফর করেন আসিম মুনির। তাঁর সঙ্গে ছিলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফেরানোর প্রচেষ্টার অংশ হিসেবেই এই সফর। 

তেহরানে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠক করেন মুনির। সেখানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা বাস্তবায়ন এবং চলমান অচলাবস্থা নিরসনের বিষয় উঠে আসে। গালিবাফ অভিযোগ করেন, ওয়াশিংটন সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় আঞ্চলিক স্থিতিশীলতা বাধাগ্রস্ত হচ্ছে এবং যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস আরও বাড়ছে। 

পরে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ির সঙ্গেও বৈঠক করেন পাকিস্তানের সেনাপ্রধান। সেখানে রেজায়ি বলেন, যুক্তরাষ্ট্রকে তার আচরণ পরিবর্তন করতে হবে এবং সমঝোতার শর্ত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। 

আসিম মুনিরও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানো এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পাকিস্তানের প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানিয়েছেন। পাকিস্তান বর্তমানে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ভূমিকা রাখার চেষ্টা করছে। 

সর্বশেষ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি জানিয়েছেন, তেহরানের আলোচনায় দুই পক্ষের মধ্যে ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে। আলোচনায় উত্তেজনা কমানো, হরমুজ প্রণালিতে স্বাভাবিক জাহাজ চলাচল ফেরানো এবং সংঘাতের আলোচনাভিত্তিক সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। 

সূত্র: রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ