ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মা ও ৮ মাসের শিশুকে ১৫ তলা থেকে ফেলে হ'ত্যা

ছবি : সংগৃহীত
ফলো করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রঙ্কস এলাকায় ২৩ বছর বয়সী এক নারী ও তাঁর ৮ মাস বয়সী কন্যাসন্তানকে একটি বহুতল ভবনের ১৫ তলার বারান্দা থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মা নাথালি রামিরেজ নিহত হয়েছেন এবং শিশুটি গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নৃশংস এ ঘটনার প্রধান সন্দেহভাজন হিসেবে অ্যাঞ্জেল কারাসকো (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। খবর এনবিসি নিউজের।

তদন্তকারী কর্মকর্তাদের বরাতে জানা যায়, স্থানীয় সময় মঙ্গলবার ভোরে ব্রঙ্কসের অ্যালারটন এলাকার ওলিনভিল অ্যাভিনিউয়ের একটি আবাসিক ভবনে এ ঘটনা ঘটে। নাথালি রামিরেজ নিজের ৮ মাসের শিশুকে কোলে নিয়ে ১৫ তলার বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় তাঁকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা নাথালিকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন শিশুটির বিষয়ে চিকিৎসকদের ধারণা, ওপর থেকে নিচে পড়ার সময় মায়ের শরীর সুরক্ষাকবচ হিসেবে কাজ করায় শিশুটি তাৎক্ষণিকভাবে প্রাণে বেঁচে যায়।

ঘটনার পরপরই পালিয়ে এক বন্ধুর বাড়িতে আত্মগোপন করেছিলেন অভিযুক্ত কারাসকো। গত বুধবার (৭ অক্টোবর) সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা ও হামলার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। তদন্তে নিরাপত্তা ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, পুলিশের গাড়ি ঘটনাস্থলে পৌঁছানোর মুহূর্তে হুডযুক্ত পোশাক পরা এক ব্যক্তি দ্রুত ভবন এলাকা ত্যাগ করছেন।

ভবনের এক প্রতিবেশী এনবিসিকে জানান, মধ্যরাতে ফ্ল্যাটের ভেতরে তীব্র বাকবিতণ্ডা ও চিৎকার শোনা যায়। নিচে পড়ার ঠিক আগমুহূর্তে নাথালিকে করুণ সুরে আকুতি জানিয়ে বলতে শোনা যায়—‘দয়া করে এমনটা কোরো না। আমার বাচ্চা... তুমি তো জানো ও ভয় পাচ্ছে। ওর মুখের দিকে তাকাও।’ এর কয়েক সেকেন্ড পরেই নারীর আর্তনাদ এবং মাটিতে ভারি কিছু আছড়ে পড়ার শব্দে পরিবেশ স্তব্ধ হয়ে যায়। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে কি না, তা খতিয়ে দেখতে নাথালির সাবেক প্রেমিকসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করছে নিউইয়র্ক পুলিশ (এনওয়াইপিডি)।

সূত্র: এনবিসি নিউজ 

ট্যাগ : নিউইয়র্ক অপরাধ ব্রঙ্কস হত্যাকাণ্ড

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

মা ও ৮ মাসের শিশুকে ১৫ তলা থেকে ফেলে হ'ত্যা

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রঙ্কস এলাকায় ২৩ বছর বয়সী এক নারী ও তাঁর ৮ মাস বয়সী কন্যাসন্তানকে একটি বহুতল ভবনের ১৫ তলার বারান্দা থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মা নাথালি রামিরেজ নিহত হয়েছেন এবং শিশুটি গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নৃশংস এ ঘটনার প্রধান সন্দেহভাজন হিসেবে অ্যাঞ্জেল কারাসকো (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। খবর এনবিসি নিউজের।

তদন্তকারী কর্মকর্তাদের বরাতে জানা যায়, স্থানীয় সময় মঙ্গলবার ভোরে ব্রঙ্কসের অ্যালারটন এলাকার ওলিনভিল অ্যাভিনিউয়ের একটি আবাসিক ভবনে এ ঘটনা ঘটে। নাথালি রামিরেজ নিজের ৮ মাসের শিশুকে কোলে নিয়ে ১৫ তলার বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় তাঁকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা নাথালিকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন শিশুটির বিষয়ে চিকিৎসকদের ধারণা, ওপর থেকে নিচে পড়ার সময় মায়ের শরীর সুরক্ষাকবচ হিসেবে কাজ করায় শিশুটি তাৎক্ষণিকভাবে প্রাণে বেঁচে যায়।

ঘটনার পরপরই পালিয়ে এক বন্ধুর বাড়িতে আত্মগোপন করেছিলেন অভিযুক্ত কারাসকো। গত বুধবার (৭ অক্টোবর) সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা ও হামলার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। তদন্তে নিরাপত্তা ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, পুলিশের গাড়ি ঘটনাস্থলে পৌঁছানোর মুহূর্তে হুডযুক্ত পোশাক পরা এক ব্যক্তি দ্রুত ভবন এলাকা ত্যাগ করছেন।

ভবনের এক প্রতিবেশী এনবিসিকে জানান, মধ্যরাতে ফ্ল্যাটের ভেতরে তীব্র বাকবিতণ্ডা ও চিৎকার শোনা যায়। নিচে পড়ার ঠিক আগমুহূর্তে নাথালিকে করুণ সুরে আকুতি জানিয়ে বলতে শোনা যায়—‘দয়া করে এমনটা কোরো না। আমার বাচ্চা... তুমি তো জানো ও ভয় পাচ্ছে। ওর মুখের দিকে তাকাও।’ এর কয়েক সেকেন্ড পরেই নারীর আর্তনাদ এবং মাটিতে ভারি কিছু আছড়ে পড়ার শব্দে পরিবেশ স্তব্ধ হয়ে যায়। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে কি না, তা খতিয়ে দেখতে নাথালির সাবেক প্রেমিকসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করছে নিউইয়র্ক পুলিশ (এনওয়াইপিডি)।

সূত্র: এনবিসি নিউজ 

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ