ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দামেস্কের সঙ্গে সম্পর্কে বড় পরিবর্তন, সিরিয়ার সন্ত্রাসী তকমা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

দামেস্কের সঙ্গে সম্পর্কে বড় পরিবর্তন, সিরিয়ার সন্ত্রাসী তকমা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের
ছবি: সংগৃহীত
ফলো করুন

দীর্ঘ প্রায় ৪৭ বছর পর সিরিয়াকে আনুষ্ঠানিকভাবে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’-এর তালিকা থেকে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (২৪ আগস্ট) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ সিদ্ধান্তের ঘোষণা দেন। বাধ্যতামূলক ৪৫ দিনের কংগ্রেসীয় পর্যালোচনা শেষ হওয়ার পর সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়েছে। 

একই সঙ্গে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বাধীন সাবেক বিদ্রোহী সংগঠন হায়াত তাহরির আল-শামকে ‘বিশেষভাবে চিহ্নিত বৈশ্বিক সন্ত্রাসী’ তালিকা থেকেও বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয়ও সংগঠনটিকে নিষেধাজ্ঞার আওতাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা থেকে সরিয়ে দিয়েছে। 

মার্কো রুবিও বলেন, সিরিয়ার জনগণের সামনে সমৃদ্ধির নতুন পথ তৈরিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটি। তাঁর মতে, গত এক বছরে সিরিয়ার জনগণের স্বার্থে নিষেধাজ্ঞা শিথিল করতে নজিরবিহীন বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। 

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এই সিদ্ধান্ত সিরিয়ায় বেসরকারি বিনিয়োগের পথে থাকা বড় বাধাগুলোর একটি দূর করবে এবং দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধার ও বৈশ্বিক অর্থনীতিতে পুনরায় যুক্ত হওয়ার সুযোগ বাড়াবে। তবে এর অর্থ এই নয় যে সিরিয়ার ওপর থাকা সব মার্কিন নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহার হয়ে গেছে। নির্দিষ্ট ব্যক্তি বা নিষিদ্ধ কর্মকাণ্ডের ওপর আরোপিত ব্যবস্থা বহাল থাকতে পারে। 

সিরিয়াকে ১৯৭৯ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র প্রথম ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ হিসেবে তালিকাভুক্ত করেছিল। প্রায় পাঁচ দশকের এই তকমার কারণে দেশটির ওপর বৈদেশিক সহায়তা, প্রতিরক্ষা রপ্তানি ও বিভিন্ন আর্থিক লেনদেনে কঠোর বিধিনিষেধ ছিল। সিরিয়ার নাম বাদ দেওয়ার পর মার্কিন তালিকায় এখন ইরান, উত্তর কোরিয়া ও কিউবা রয়েছে।

মার্কিন বিশেষ দূত টম ব্যারাক এই সিদ্ধান্তকে সিরিয়ার ‘বিচ্ছিন্নতা থেকে অংশীদারত্বের দিকে’ যাত্রার গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন। তাঁর মতে, দীর্ঘদিনের এই তকমা সিরিয়ার পুনর্গঠনে প্রয়োজনীয় বিনিয়োগ ও ব্যবসার পথে বড় বাধা হয়ে ছিল। 

সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসনের দাবি, সিরিয়ার বর্তমান সরকার আন্তর্জাতিক সন্ত্রাসবাদ থেকে নিজেদের দূরে রাখতে এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। 

সূত্র: মিডল ইস্ট আই

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র সিরিয়া মার্কো রুবিও

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


দামেস্কের সঙ্গে সম্পর্কে বড় পরিবর্তন, সিরিয়ার সন্ত্রাসী তকমা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

দীর্ঘ প্রায় ৪৭ বছর পর সিরিয়াকে আনুষ্ঠানিকভাবে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’-এর তালিকা থেকে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (২৪ আগস্ট) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ সিদ্ধান্তের ঘোষণা দেন। বাধ্যতামূলক ৪৫ দিনের কংগ্রেসীয় পর্যালোচনা শেষ হওয়ার পর সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়েছে। 

একই সঙ্গে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বাধীন সাবেক বিদ্রোহী সংগঠন হায়াত তাহরির আল-শামকে ‘বিশেষভাবে চিহ্নিত বৈশ্বিক সন্ত্রাসী’ তালিকা থেকেও বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয়ও সংগঠনটিকে নিষেধাজ্ঞার আওতাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা থেকে সরিয়ে দিয়েছে। 

মার্কো রুবিও বলেন, সিরিয়ার জনগণের সামনে সমৃদ্ধির নতুন পথ তৈরিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটি। তাঁর মতে, গত এক বছরে সিরিয়ার জনগণের স্বার্থে নিষেধাজ্ঞা শিথিল করতে নজিরবিহীন বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। 

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এই সিদ্ধান্ত সিরিয়ায় বেসরকারি বিনিয়োগের পথে থাকা বড় বাধাগুলোর একটি দূর করবে এবং দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধার ও বৈশ্বিক অর্থনীতিতে পুনরায় যুক্ত হওয়ার সুযোগ বাড়াবে। তবে এর অর্থ এই নয় যে সিরিয়ার ওপর থাকা সব মার্কিন নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহার হয়ে গেছে। নির্দিষ্ট ব্যক্তি বা নিষিদ্ধ কর্মকাণ্ডের ওপর আরোপিত ব্যবস্থা বহাল থাকতে পারে। 

সিরিয়াকে ১৯৭৯ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র প্রথম ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ হিসেবে তালিকাভুক্ত করেছিল। প্রায় পাঁচ দশকের এই তকমার কারণে দেশটির ওপর বৈদেশিক সহায়তা, প্রতিরক্ষা রপ্তানি ও বিভিন্ন আর্থিক লেনদেনে কঠোর বিধিনিষেধ ছিল। সিরিয়ার নাম বাদ দেওয়ার পর মার্কিন তালিকায় এখন ইরান, উত্তর কোরিয়া ও কিউবা রয়েছে।

মার্কিন বিশেষ দূত টম ব্যারাক এই সিদ্ধান্তকে সিরিয়ার ‘বিচ্ছিন্নতা থেকে অংশীদারত্বের দিকে’ যাত্রার গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন। তাঁর মতে, দীর্ঘদিনের এই তকমা সিরিয়ার পুনর্গঠনে প্রয়োজনীয় বিনিয়োগ ও ব্যবসার পথে বড় বাধা হয়ে ছিল। 

সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসনের দাবি, সিরিয়ার বর্তমান সরকার আন্তর্জাতিক সন্ত্রাসবাদ থেকে নিজেদের দূরে রাখতে এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। 

সূত্র: মিডল ইস্ট আই


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ