রাজধানীর মিরপুরের টেকনিক্যাল মোড় এলাকা থেকে ১২০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- মো. আইনুল ইসলাম (৪১), মো. আল আমিন (৪৮) ও মো. রফিকুল ইসলাম পান্না (৫০)।
মিরপুর মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৩ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে টেকনিক্যাল মোড় সংলগ্ন বিআইএইচ জেনারেল হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ১২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আইনুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মন্তব্যসমূহ