ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নজরুলের সঙ্গে তারেক রহমানের তুলনা প্রধান হুইপের

নজরুলের সঙ্গে তারেক রহমানের তুলনা প্রধান হুইপের
ছবি: সংগৃহীত
ফলো করুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের তুলনা করেছেন সংসদের প্রধান হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, নজরুল যেমন তাঁর সৃষ্টিকর্মের মাধ্যমে মানুষের মাঝে বেঁচে আছেন, তেমনি বর্তমান সময়ে ‘আমাদের নজরুল’ হলেন তারেক রহমান।

সোমবার (২৪ আগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন নূরুল ইসলাম মনি।

প্রধান হুইপ বলেন, নজরুল তাঁর সৃষ্টির মধ্য দিয়ে মানুষের হৃদয়ে বেঁচে আছেন। একইভাবে দেশের মানুষের জন্য তারেক রহমানও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে তিনি দাবি করেন।

তারেক রহমান ক্ষমতায় আসার পর দেশের সামনে নানা ধরনের বৈশ্বিক ও অভ্যন্তরীণ সংকট তৈরি হয়েছে উল্লেখ করে নূরুল ইসলাম মনি বলেন, এর মধ্যে আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবও বাংলাদেশে পড়েছে। তিনি ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত এবং এর ফলে বিভিন্ন দেশে জ্বালানির দাম বৃদ্ধির বিষয়টি তুলে ধরেন।

জ্বালানি সংকটের সময় দেশের বিভিন্ন পেট্রল পাম্পে দীর্ঘ লাইন তৈরি হওয়ার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, কয়েক দিনের মধ্যেই সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। তাঁর দাবি, সংকটের পেছনে কিছু মানুষের পরিকল্পিতভাবে সমস্যা তৈরির বিষয়ও খতিয়ে দেখা প্রয়োজন।

দেশের বিদ্যুৎ সংকট নিয়েও কথা বলেন প্রধান হুইপ। তিনি প্রশ্ন তোলেন, বিদ্যুৎ সমস্যায় সাধারণ মানুষের দুর্ভোগ হলে এতে তারেক রহমানের কী লাভ। একই সঙ্গে সরকার সংকট সমাধানে আন্তরিকভাবে কাজ করছে কি না, তা জনগণকে যাচাই করার আহ্বান জানান তিনি।

বিদ্যুৎ সংকট নিয়ে আন্দোলনের ক্ষেত্রে কারও কারও দ্বৈত আচরণ রয়েছে বলেও মন্তব্য করেন নূরুল ইসলাম মনি। তাঁর ভাষ্য, কেউ বিদ্যুৎ না থাকার অভিযোগে রাস্তায় হারিকেন নিয়ে অবস্থান করলেও একই সময়ে পেছনে বিদ্যুৎ সংযোগ চালু থাকার মতো ঘটনা দেখা যাচ্ছে।

দেশে ইচ্ছাকৃতভাবে সংকট সৃষ্টি করা হচ্ছে কি না, তা শনাক্ত করতে সাংবাদিক ও বিএনপির নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

প্রধান হুইপ বলেন, তারেক রহমানের কাছে কয়েক দিনের মধ্যে দেশের সব সমস্যার সমাধান প্রত্যাশা করা ঠিক হবে না। তাঁর দাবি, শিল্পের উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান এবং দক্ষতা বৃদ্ধির জন্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

তারেক রহমানকে সহানুভূতিশীল নেতা হিসেবে উল্লেখ করে নূরুল ইসলাম মনি বলেন, বাংলাদেশ এমন একজন নেতৃত্ব পাওয়ায় ভাগ্যবান। তিনি আরও বলেন, নজরুলের মতো এমন ব্যক্তিত্ব বারবার জন্ম নেন না এবং এই নেতৃত্ব হারালে দেশ বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।

এর আগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গেও তারেক রহমানের তুলনা করেন তিনি। জিয়াউর রহমানকেও ‘একজন নজরুল’ হিসেবে উল্লেখ করে নূরুল ইসলাম মনি বলেন, তাঁর চলে যাওয়ার পর দেশ দীর্ঘ সময় স্বৈরশাসনের নিপীড়নের মধ্যে ছিল।

বক্তব্যের শেষ পর্যায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান হুইপ। তিনি বলেন, দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে থেকে তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যেতে হবে।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান চিফ হুইপ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


নজরুলের সঙ্গে তারেক রহমানের তুলনা প্রধান হুইপের

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের তুলনা করেছেন সংসদের প্রধান হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, নজরুল যেমন তাঁর সৃষ্টিকর্মের মাধ্যমে মানুষের মাঝে বেঁচে আছেন, তেমনি বর্তমান সময়ে ‘আমাদের নজরুল’ হলেন তারেক রহমান।

সোমবার (২৪ আগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন নূরুল ইসলাম মনি।

প্রধান হুইপ বলেন, নজরুল তাঁর সৃষ্টির মধ্য দিয়ে মানুষের হৃদয়ে বেঁচে আছেন। একইভাবে দেশের মানুষের জন্য তারেক রহমানও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে তিনি দাবি করেন।

তারেক রহমান ক্ষমতায় আসার পর দেশের সামনে নানা ধরনের বৈশ্বিক ও অভ্যন্তরীণ সংকট তৈরি হয়েছে উল্লেখ করে নূরুল ইসলাম মনি বলেন, এর মধ্যে আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবও বাংলাদেশে পড়েছে। তিনি ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত এবং এর ফলে বিভিন্ন দেশে জ্বালানির দাম বৃদ্ধির বিষয়টি তুলে ধরেন।

জ্বালানি সংকটের সময় দেশের বিভিন্ন পেট্রল পাম্পে দীর্ঘ লাইন তৈরি হওয়ার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, কয়েক দিনের মধ্যেই সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। তাঁর দাবি, সংকটের পেছনে কিছু মানুষের পরিকল্পিতভাবে সমস্যা তৈরির বিষয়ও খতিয়ে দেখা প্রয়োজন।

দেশের বিদ্যুৎ সংকট নিয়েও কথা বলেন প্রধান হুইপ। তিনি প্রশ্ন তোলেন, বিদ্যুৎ সমস্যায় সাধারণ মানুষের দুর্ভোগ হলে এতে তারেক রহমানের কী লাভ। একই সঙ্গে সরকার সংকট সমাধানে আন্তরিকভাবে কাজ করছে কি না, তা জনগণকে যাচাই করার আহ্বান জানান তিনি।

বিদ্যুৎ সংকট নিয়ে আন্দোলনের ক্ষেত্রে কারও কারও দ্বৈত আচরণ রয়েছে বলেও মন্তব্য করেন নূরুল ইসলাম মনি। তাঁর ভাষ্য, কেউ বিদ্যুৎ না থাকার অভিযোগে রাস্তায় হারিকেন নিয়ে অবস্থান করলেও একই সময়ে পেছনে বিদ্যুৎ সংযোগ চালু থাকার মতো ঘটনা দেখা যাচ্ছে।

দেশে ইচ্ছাকৃতভাবে সংকট সৃষ্টি করা হচ্ছে কি না, তা শনাক্ত করতে সাংবাদিক ও বিএনপির নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

প্রধান হুইপ বলেন, তারেক রহমানের কাছে কয়েক দিনের মধ্যে দেশের সব সমস্যার সমাধান প্রত্যাশা করা ঠিক হবে না। তাঁর দাবি, শিল্পের উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান এবং দক্ষতা বৃদ্ধির জন্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

তারেক রহমানকে সহানুভূতিশীল নেতা হিসেবে উল্লেখ করে নূরুল ইসলাম মনি বলেন, বাংলাদেশ এমন একজন নেতৃত্ব পাওয়ায় ভাগ্যবান। তিনি আরও বলেন, নজরুলের মতো এমন ব্যক্তিত্ব বারবার জন্ম নেন না এবং এই নেতৃত্ব হারালে দেশ বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।

এর আগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গেও তারেক রহমানের তুলনা করেন তিনি। জিয়াউর রহমানকেও ‘একজন নজরুল’ হিসেবে উল্লেখ করে নূরুল ইসলাম মনি বলেন, তাঁর চলে যাওয়ার পর দেশ দীর্ঘ সময় স্বৈরশাসনের নিপীড়নের মধ্যে ছিল।

বক্তব্যের শেষ পর্যায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান হুইপ। তিনি বলেন, দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে থেকে তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যেতে হবে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ