রাজধানীর কমলাপুর এলাকায় বাস থেকে নামার সময় এক যাত্রীর পকেটে হাত দিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে মোহাম্মদ রাশেদ (২২) নামে এক যুবককে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-মতিঝিল বিভাগের সবুজবাগ ট্রাফিক জোন।
সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে কমলাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ট্রাফিক-সবুজবাগ ট্রাফিক জোন সূত্রে জানা যায়, বলাকা বাস থেকে এক যাত্রী নামার সময় তার পকেটে হাত দিয়ে ছিনতাইয়ের চেষ্টা করেন রাশেদ। বিষয়টি টের পেয়ে কমলাপুর-১ দায়িত্বে নিয়োজিত ট্রাফিক সার্জেন্ট স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করেন।
পরে আটক রাশেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মতিঝিল থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্যসমূহ