রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৪৬টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি জানায়, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ২৯ জন, লালবাগ বিভাগে ৪৫ জন, ওয়ারী বিভাগে ৫০ জন, মতিঝিল বিভাগে ৩৬ জন, তেজগাঁও বিভাগে ৬৭ জন, মিরপুর বিভাগে ১২৭ জন, গুলশান বিভাগে ৩১ জন, উত্তরা বিভাগে ৫০ জন এবং গোয়েন্দা বিভাগে ৫ জন রয়েছেন।
অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি, একটি তলোয়ার, একটি ছোরা, একটি গ্রেনেড, ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩৯ হাজার ১২৭ পিস ইয়াবা, ৩ দশমিক ২ গ্রাম গুঁড়া ইয়াবা, একটি মোটরসাইকেল, নয়টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া দুইজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মন্তব্যসমূহ