ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হালাল পণ্যের মান ও সনদ প্রদানের দায়িত্ব পেল ধর্ম মন্ত্রণালয়

ছবি: সংগৃহীত
ফলো করুন

হালাল পণ্যের মান নির্ধারণ, হালাল স্ট্যান্ডার্ড প্রণয়ন ও বাস্তবায়ন এবং হালাল সনদ প্রদানের দায়িত্ব ধর্ম মন্ত্রণালয়ের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ লক্ষ্যে ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সোমবার (২৪ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশোধিত কার্যবিধি অনুযায়ী রুলস অব বিজনেসের শিডিউল-১-এ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে দায়িত্ব বণ্টনসংক্রান্ত তালিকায় ‘৩৪. মিনিস্ট্রি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্স (Ministry of Religious Affairs)’ শিরোনামের অধীনে নতুন একটি দায়িত্ব সংযোজন করা হয়েছে। বিদ্যমান আইটেম নম্বর ২২-এর পর নতুন আইটেম নম্বর ২৩ হিসেবে ‘Matters relating to Halal Standard and Certification’ অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর ফলে দেশে হালাল পণ্যের মান নির্ধারণ, হালাল স্ট্যান্ডার্ড প্রণয়ন ও বাস্তবায়ন এবং হালাল সনদ প্রদানের বিষয়গুলো ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বের আওতায় ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত হবে। সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানগুলো এ দায়িত্ব পালনে প্রয়োজনীয় সমন্বয় ও সহযোগিতা করবে।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, হালাল পণ্যের বৈশ্বিক বাজার ক্রমেই সম্প্রসারিত হচ্ছে। ফলে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হালাল মান ও সনদ ব্যবস্থার গুরুত্বও বাড়ছে। মুসলিম ভোক্তাদের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের হালাল পণ্য ও সেবার গ্রহণযোগ্যতা বাড়াতে একটি সুসংগঠিত ও মানসম্মত হালাল সার্টিফিকেশন ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বের আওতায় হালাল স্ট্যান্ডার্ড ও সার্টিফিকেশন অন্তর্ভুক্ত হওয়ায় এ খাতে সরকারি নীতিগত সমন্বয় আরও সুসংহত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এর মাধ্যমে হালাল পণ্যের মান, উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে নির্ধারিত মানদণ্ড অনুসরণ, সনদ প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা এবং ভোক্তাদের আস্থা বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে।

উল্লেখ্য, ইসলামিক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে হালাল সার্টিফিকেশন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। দেশের বিভিন্ন উৎপাদনকারী ও রপ্তানিমুখী প্রতিষ্ঠানের হালাল পণ্য ও সেবার বিষয়ে নির্ধারিত প্রক্রিয়ায় সনদ প্রদানের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে হালাল পণ্যের গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সরকারের এ সিদ্ধান্তের ফলে ইসলামিক ফাউন্ডেশনের হালাল পণ্য ও সেবার মানোন্নয়ন, সনদ প্রদানের প্রক্রিয়ায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক হালাল বাজারে বাংলাদেশের অংশগ্রহণ আরও সম্প্রসারিত হওয়ার পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগ : ইসলামিক ফাউন্ডেশন ধর্ম মন্ত্রণালয় হালাল পণ্য

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

হালাল পণ্যের মান ও সনদ প্রদানের দায়িত্ব পেল ধর্ম মন্ত্রণালয়

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

হালাল পণ্যের মান নির্ধারণ, হালাল স্ট্যান্ডার্ড প্রণয়ন ও বাস্তবায়ন এবং হালাল সনদ প্রদানের দায়িত্ব ধর্ম মন্ত্রণালয়ের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ লক্ষ্যে ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সোমবার (২৪ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশোধিত কার্যবিধি অনুযায়ী রুলস অব বিজনেসের শিডিউল-১-এ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে দায়িত্ব বণ্টনসংক্রান্ত তালিকায় ‘৩৪. মিনিস্ট্রি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্স (Ministry of Religious Affairs)’ শিরোনামের অধীনে নতুন একটি দায়িত্ব সংযোজন করা হয়েছে। বিদ্যমান আইটেম নম্বর ২২-এর পর নতুন আইটেম নম্বর ২৩ হিসেবে ‘Matters relating to Halal Standard and Certification’ অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর ফলে দেশে হালাল পণ্যের মান নির্ধারণ, হালাল স্ট্যান্ডার্ড প্রণয়ন ও বাস্তবায়ন এবং হালাল সনদ প্রদানের বিষয়গুলো ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বের আওতায় ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত হবে। সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানগুলো এ দায়িত্ব পালনে প্রয়োজনীয় সমন্বয় ও সহযোগিতা করবে।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, হালাল পণ্যের বৈশ্বিক বাজার ক্রমেই সম্প্রসারিত হচ্ছে। ফলে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হালাল মান ও সনদ ব্যবস্থার গুরুত্বও বাড়ছে। মুসলিম ভোক্তাদের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের হালাল পণ্য ও সেবার গ্রহণযোগ্যতা বাড়াতে একটি সুসংগঠিত ও মানসম্মত হালাল সার্টিফিকেশন ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বের আওতায় হালাল স্ট্যান্ডার্ড ও সার্টিফিকেশন অন্তর্ভুক্ত হওয়ায় এ খাতে সরকারি নীতিগত সমন্বয় আরও সুসংহত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এর মাধ্যমে হালাল পণ্যের মান, উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে নির্ধারিত মানদণ্ড অনুসরণ, সনদ প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা এবং ভোক্তাদের আস্থা বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে।

উল্লেখ্য, ইসলামিক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে হালাল সার্টিফিকেশন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। দেশের বিভিন্ন উৎপাদনকারী ও রপ্তানিমুখী প্রতিষ্ঠানের হালাল পণ্য ও সেবার বিষয়ে নির্ধারিত প্রক্রিয়ায় সনদ প্রদানের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে হালাল পণ্যের গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সরকারের এ সিদ্ধান্তের ফলে ইসলামিক ফাউন্ডেশনের হালাল পণ্য ও সেবার মানোন্নয়ন, সনদ প্রদানের প্রক্রিয়ায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক হালাল বাজারে বাংলাদেশের অংশগ্রহণ আরও সম্প্রসারিত হওয়ার পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ