ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধিদলের সাক্ষাৎ

সংগৃহীত ছবি
ফলো করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে দুবাইভিত্তিক বহুজাতিক বন্দর পরিচালনাকারী সংস্থা ডিপি ওয়ার্ল্ডের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান এসা কাজিমের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, সরাসরি বৈদেশিক বিনিয়োগ, সমুদ্রবন্দর ব্যবস্থাপনা ও জাতীয় লজিস্টিকস খাতের আধুনিকায়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠকে সম্প্রতি চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনা ও আধুনিকায়নের লক্ষ্যে বাংলাদেশ সরকার ও ডিপি ওয়ার্ল্ডের মধ্যে স্বাক্ষরিত ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তির বিভিন্ন দিক তুলে ধরা হয়। এই চুক্তির আওতায় কনটেইনার টার্মিনাল এবং সংশ্লিষ্ট ওভারফ্লো কনটেইনার ইয়ার্ডের সার্বিক পরিচালনা ও আন্তর্জাতিক মানে রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে প্রতিষ্ঠানটি। এ দীর্ঘমেয়াদি অংশীদারত্ব দেশের প্রধান সমুদ্রবন্দরের পরিচালন দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্যের সরবরাহ শৃঙ্খলকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বাংলাদেশে ফ্রি ট্রেড জোন (মুক্ত বাণিজ্য অঞ্চল) এবং আধুনিক রেলভিত্তিক ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) স্থাপনসহ বিভিন্ন নতুন সম্ভাবনাময় অবকাঠামো খাতে ডিপি ওয়ার্ল্ডের বৃহত্তর বিনিয়োগের সুযোগ তুলে ধরেন এবং তাদের পরিকল্পনার বিষয়ে জানতে চান। জবাবে ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধিদল বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সক্ষমতার প্রশংসা করে এসব উদীয়মান খাতে নতুন বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা প্রদানে তাদের গভীর আগ্রহ প্রকাশ করে।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান ডিপি ওয়ার্ল্ড

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে দুবাইভিত্তিক বহুজাতিক বন্দর পরিচালনাকারী সংস্থা ডিপি ওয়ার্ল্ডের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান এসা কাজিমের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, সরাসরি বৈদেশিক বিনিয়োগ, সমুদ্রবন্দর ব্যবস্থাপনা ও জাতীয় লজিস্টিকস খাতের আধুনিকায়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠকে সম্প্রতি চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনা ও আধুনিকায়নের লক্ষ্যে বাংলাদেশ সরকার ও ডিপি ওয়ার্ল্ডের মধ্যে স্বাক্ষরিত ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তির বিভিন্ন দিক তুলে ধরা হয়। এই চুক্তির আওতায় কনটেইনার টার্মিনাল এবং সংশ্লিষ্ট ওভারফ্লো কনটেইনার ইয়ার্ডের সার্বিক পরিচালনা ও আন্তর্জাতিক মানে রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে প্রতিষ্ঠানটি। এ দীর্ঘমেয়াদি অংশীদারত্ব দেশের প্রধান সমুদ্রবন্দরের পরিচালন দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্যের সরবরাহ শৃঙ্খলকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বাংলাদেশে ফ্রি ট্রেড জোন (মুক্ত বাণিজ্য অঞ্চল) এবং আধুনিক রেলভিত্তিক ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) স্থাপনসহ বিভিন্ন নতুন সম্ভাবনাময় অবকাঠামো খাতে ডিপি ওয়ার্ল্ডের বৃহত্তর বিনিয়োগের সুযোগ তুলে ধরেন এবং তাদের পরিকল্পনার বিষয়ে জানতে চান। জবাবে ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধিদল বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সক্ষমতার প্রশংসা করে এসব উদীয়মান খাতে নতুন বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা প্রদানে তাদের গভীর আগ্রহ প্রকাশ করে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ