ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আইনজীবী শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কারের দাবি রাশেদ খাঁনের

সংগৃহীত ছবি
ফলো করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ হত্যা মামলার আসামিদের পক্ষে আদালতে আইনি লড়াই করায় আইনজীবী শিশির মনিরকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে অবিলম্বে বহিষ্কারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ দাবি জানান।

রাশেদ খাঁন বলেন, জামায়াত ও ইসলামী ছাত্রশিবির একদিকে আবরার ফাহাদ হত্যার বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ কর্মসূচি পালন করে সাধারণ মানুষের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে, অন্যদিকে তাদের দলীয় সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরকে সরাসরি ওই মামলার আসামিপক্ষের আইনজীবী হিসেবে দাঁড় করিয়ে রেখেছে। জামায়াতের এই ভূমিকা চরম ‘দ্বিচারিতা’ ছাড়া কিছুই নয়।

তিনি ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তোলেন, আবরার হত্যার বিরুদ্ধে ছাত্রদল, এনসিপিসহ সারা দেশের সর্বস্তরের শিক্ষার্থী ও সাধারণ মানুষ যখন সোচ্চার হয়েছিল, তখন জামায়াত ঘরানার একজন শীর্ষ আইনজীবী আসামিদের বাঁচানোর দায়িত্বে নিয়োজিত থাকা সত্ত্বেও ছাত্রশিবির ঠিক কোন নৈতিক অবস্থান থেকে রাজপথে কর্মসূচি পালন করে।

এ সময় জুলাই অভ্যুত্থানে সংশ্লিষ্ট আইনজীবীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরও বলেন, বিগত ঐতিহাসিক জুলাই আন্দোলনের উত্তাল দিনগুলোতে শিশির মনিরের দৃশ্যমান কোনো ভূমিকা রাজপথে দেখা যায়নি। এমনকি তৎকালীন ফ্যাসিবাদের বিরুদ্ধে চলমান লড়াইয়ের সমর্থনে নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলটি পর্যন্ত তিনি লাল করেননি বলে মন্তব্য করেন রাশেদ খাঁন। এ ধরনের দ্বিমুখী আচরণের বিরুদ্ধে অবস্থান নিয়ে অনতিবিলম্বে শিশির মনিরের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

ট্যাগ : রাশেদ খাঁন শিশির মনির

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

আইনজীবী শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কারের দাবি রাশেদ খাঁনের

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ হত্যা মামলার আসামিদের পক্ষে আদালতে আইনি লড়াই করায় আইনজীবী শিশির মনিরকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে অবিলম্বে বহিষ্কারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ দাবি জানান।

রাশেদ খাঁন বলেন, জামায়াত ও ইসলামী ছাত্রশিবির একদিকে আবরার ফাহাদ হত্যার বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ কর্মসূচি পালন করে সাধারণ মানুষের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে, অন্যদিকে তাদের দলীয় সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরকে সরাসরি ওই মামলার আসামিপক্ষের আইনজীবী হিসেবে দাঁড় করিয়ে রেখেছে। জামায়াতের এই ভূমিকা চরম ‘দ্বিচারিতা’ ছাড়া কিছুই নয়।

তিনি ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তোলেন, আবরার হত্যার বিরুদ্ধে ছাত্রদল, এনসিপিসহ সারা দেশের সর্বস্তরের শিক্ষার্থী ও সাধারণ মানুষ যখন সোচ্চার হয়েছিল, তখন জামায়াত ঘরানার একজন শীর্ষ আইনজীবী আসামিদের বাঁচানোর দায়িত্বে নিয়োজিত থাকা সত্ত্বেও ছাত্রশিবির ঠিক কোন নৈতিক অবস্থান থেকে রাজপথে কর্মসূচি পালন করে।

এ সময় জুলাই অভ্যুত্থানে সংশ্লিষ্ট আইনজীবীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরও বলেন, বিগত ঐতিহাসিক জুলাই আন্দোলনের উত্তাল দিনগুলোতে শিশির মনিরের দৃশ্যমান কোনো ভূমিকা রাজপথে দেখা যায়নি। এমনকি তৎকালীন ফ্যাসিবাদের বিরুদ্ধে চলমান লড়াইয়ের সমর্থনে নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলটি পর্যন্ত তিনি লাল করেননি বলে মন্তব্য করেন রাশেদ খাঁন। এ ধরনের দ্বিমুখী আচরণের বিরুদ্ধে অবস্থান নিয়ে অনতিবিলম্বে শিশির মনিরের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ