ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ নিয়ে কাজ করছে দুই দেশ: প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত
ফলো করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের সময়সূচি নির্ধারণে বাংলাদেশ ও ভারত আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দুই দেশের পারস্পরিক সুবিধাজনক সময় বিবেচনা করে সফরের দিনক্ষণ চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।

সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টনের পর নিজ দপ্তরে যোগ দিয়ে একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, সফরটি নিয়ে দুই দেশ কাজ করছে। ঢাকা ও দিল্লির জন্য সুবিধাজনক সময় নির্ধারণের পর সফরের তারিখ চূড়ান্ত করা হবে।

বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক বক্তব্যকেও ইতিবাচকভাবে দেখছেন বলে জানান হুমায়ুন কবির।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা তার অন্যতম দায়িত্ব। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক সম্মান, সমতা ও ন্যায্যতার ভিত্তিতে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থ সুরক্ষার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা বাড়ানো হবে। দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও কার্যকর ও ভারসাম্যপূর্ণ করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ-ভারত সম্পর্ক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ নিয়ে কাজ করছে দুই দেশ: প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের সময়সূচি নির্ধারণে বাংলাদেশ ও ভারত আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দুই দেশের পারস্পরিক সুবিধাজনক সময় বিবেচনা করে সফরের দিনক্ষণ চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।

সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টনের পর নিজ দপ্তরে যোগ দিয়ে একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, সফরটি নিয়ে দুই দেশ কাজ করছে। ঢাকা ও দিল্লির জন্য সুবিধাজনক সময় নির্ধারণের পর সফরের তারিখ চূড়ান্ত করা হবে।

বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক বক্তব্যকেও ইতিবাচকভাবে দেখছেন বলে জানান হুমায়ুন কবির।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা তার অন্যতম দায়িত্ব। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক সম্মান, সমতা ও ন্যায্যতার ভিত্তিতে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থ সুরক্ষার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা বাড়ানো হবে। দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও কার্যকর ও ভারসাম্যপূর্ণ করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ