ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সরকারের সমালোচনা ও সভা-সমাবেশের অধিকার সবার: আইনমন্ত্রী

ছবি: সংগৃহীত
ফলো করুন

সরকারের সমালোচনা করা এবং নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার রয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। জনগণ যাতে কোনো ধরনের ভয় ছাড়াই নিজেদের মতামত প্রকাশ করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (২৪ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘নির্বাচন-পরবর্তী বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন আইনমন্ত্রী।

গুমের ঘটনা প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বলেন, গত ছয় মাসে দেশে একটি গুমের ঘটনা ঘটেছে। এ ছাড়া আরও তিনটি ঘটনার তদন্ত চলমান রয়েছে। গুমের বিষয়ে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলেও জানান তিনি।

মিথ্যা মামলা নিয়ে আইনমন্ত্রী বলেন, দেশে কোনো মিথ্যা মামলা হচ্ছে না—এমন দাবি করা যাবে না। তবে এ বিষয়ে সরকার সতর্ক রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মানবাধিকার ও গুম প্রতিরোধ আইন প্রসঙ্গে তিনি জানান, প্রস্তাবিত আইনে কিছু জটিলতা রয়েছে। সেগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের পর আইনটি সংসদে উত্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবিধান সংস্কারের বিষয়ে আইনমন্ত্রী বলেন, ১৯৭২ সালের সংবিধান বহাল থাকা পর্যন্ত সময়ের প্রয়োজন অনুযায়ী এতে সংস্কার আনার সুযোগ রয়েছে। তবে সংশ্লিষ্ট কমিটির প্রস্তাব ও নাম এখনো পাওয়া যায়নি বলে জানান তিনি।

দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ জানিয়ে মো. আসাদুজ্জামান বলেন, বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হবে, পেছনে ফেরার সুযোগ নেই। ভুলত্রুটি থাকতে পারে, তবে সরকার সেগুলো সংশোধনের চেষ্টা করছে। জুলাই সনদের ভিত্তিতেই দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

ট্যাগ : আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

সরকারের সমালোচনা ও সভা-সমাবেশের অধিকার সবার: আইনমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সরকারের সমালোচনা করা এবং নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার রয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। জনগণ যাতে কোনো ধরনের ভয় ছাড়াই নিজেদের মতামত প্রকাশ করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (২৪ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘নির্বাচন-পরবর্তী বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন আইনমন্ত্রী।

গুমের ঘটনা প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বলেন, গত ছয় মাসে দেশে একটি গুমের ঘটনা ঘটেছে। এ ছাড়া আরও তিনটি ঘটনার তদন্ত চলমান রয়েছে। গুমের বিষয়ে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলেও জানান তিনি।

মিথ্যা মামলা নিয়ে আইনমন্ত্রী বলেন, দেশে কোনো মিথ্যা মামলা হচ্ছে না—এমন দাবি করা যাবে না। তবে এ বিষয়ে সরকার সতর্ক রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মানবাধিকার ও গুম প্রতিরোধ আইন প্রসঙ্গে তিনি জানান, প্রস্তাবিত আইনে কিছু জটিলতা রয়েছে। সেগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের পর আইনটি সংসদে উত্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবিধান সংস্কারের বিষয়ে আইনমন্ত্রী বলেন, ১৯৭২ সালের সংবিধান বহাল থাকা পর্যন্ত সময়ের প্রয়োজন অনুযায়ী এতে সংস্কার আনার সুযোগ রয়েছে। তবে সংশ্লিষ্ট কমিটির প্রস্তাব ও নাম এখনো পাওয়া যায়নি বলে জানান তিনি।

দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ জানিয়ে মো. আসাদুজ্জামান বলেন, বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হবে, পেছনে ফেরার সুযোগ নেই। ভুলত্রুটি থাকতে পারে, তবে সরকার সেগুলো সংশোধনের চেষ্টা করছে। জুলাই সনদের ভিত্তিতেই দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ