ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইমরান খানের পাশে ২১ সাবেক আন্তর্জাতিক অধিনায়ক, শেহবাজকে চিঠি

ছবি: সংগৃহীত
ফলো করুন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ক ইমরান খানের স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে উদ্বেগ জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কাছে চিঠি দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের ২১ জন সাবেক অধিনায়ক।

ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, চিঠিতে স্বাক্ষরকারীরা অভিযোগ করেছেন, সম্প্রতি ইমরান খানের চিকিৎসায় নেওয়া পদক্ষেপ পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশনার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়।

চিঠিতে বলা হয়, সুপ্রিম কোর্ট ইমরান খানকে হাসপাতালে নিয়ে একটি মেডিকেল বোর্ডের মাধ্যমে পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছিলেন। ওই বোর্ডে তার ব্যক্তিগত চিকিৎসক এবং বোন ডা. উজমা খানকে রাখার কথাও ছিল। একই সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে প্রতি সপ্তাহে সাক্ষাতের সুযোগ পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়।

সাবেক অধিনায়কদের অভিযোগ, হাসপাতালে ইমরান খানকে মাত্র কয়েক ঘণ্টা রাখা হয়। আদালতের নির্দেশিত মেডিকেল বোর্ডের পরিবর্তে রাষ্ট্রীয়ভাবে নিয়োগ করা একটি চিকিৎসক দল তাকে পরীক্ষা করে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করে। এরপর পূর্ণাঙ্গ পরীক্ষা শেষ হওয়ার আগেই তাকে আদিয়ালা কারাগারে ফেরত পাঠানো হয়।

চিঠিতে ইমরানের স্বাস্থ্য নিয়ে তিনটি নির্দিষ্ট দাবি জানিয়েছেন সাবেক অধিনায়করা। প্রথমত, সুপ্রিম কোর্টের নির্দেশিত মেডিকেল বোর্ডকে তার পূর্ণাঙ্গ ও স্বাধীন স্বাস্থ্য পরীক্ষা শেষ করার সুযোগ দিতে হবে। বিশেষ করে তার ডান চোখের দৃষ্টিশক্তি নিয়ে যে উদ্বেগ রয়েছে, তা যথাযথভাবে পরীক্ষা করার আহ্বান জানানো হয়েছে।

দ্বিতীয়ত, আদালতের নির্দেশ অনুযায়ী পরিবারের সদস্যদের সঙ্গে সাপ্তাহিক সাক্ষাতের সুযোগ কোনো প্রশাসনিক বাধা বা বিলম্ব ছাড়াই নিশ্চিত করতে বলা হয়েছে। তৃতীয়ত, মেডিকেল পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চিকিৎসকেরা যে চিকিৎসার পরামর্শ দেবেন, তা দ্রুত কার্যকর করার আহ্বান জানিয়েছেন তারা।

চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন অ্যালান বর্ডার, ইয়ান চ্যাপেল, গ্রেগ চ্যাপেল, অ্যাডাম গিলক্রিস্ট, স্টিভ ওয়াহ, সুনীল গাভাস্কার, কপিল দেব, অর্জুনা রানাতুঙ্গা, ক্লাইভ লয়েড, অ্যালিস্টার কুক, নাসের হুসেইন, অ্যান্ড্রু স্ট্রস ও জন রাইটসহ আন্তর্জাতিক ক্রিকেটের পরিচিত সাবেক অধিনায়করা।

ছয় মাসের মধ্যে ইমরান খানের স্বাস্থ্য নিয়ে সাবেক আন্তর্জাতিক অধিনায়কদের এটি দ্বিতীয় আবেদন। এর আগে ফেব্রুয়ারিতে ১৪ জন সাবেক অধিনায়ক তার চিকিৎসা নিয়ে উদ্বেগ জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছিলেন।

তবে সাবেক ক্রিকেটাররা জানিয়েছেন, পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি বা আইনি প্রক্রিয়া নিয়ে অবস্থান নেওয়া তাদের উদ্দেশ্য নয়। ক্রিকেট মাঠে ইমরানের একসময়ের সহকর্মী ও প্রতিদ্বন্দ্বী হিসেবে তার স্বাস্থ্য ও চিকিৎসার বিষয়টি নিয়েই তারা উদ্বেগ প্রকাশ করছেন।

ইমরান খান ১৯৯২ সালে পাকিস্তানকে ওয়ানডে বিশ্বকাপ জেতানো দলের অধিনায়ক ছিলেন। পরে রাজনীতিতে যোগ দিয়ে ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিভিন্ন মামলায় দণ্ডিত হয়ে কারাগারে রয়েছেন।

সূত্র: ইএসপিএনক্রিকইনফো

ট্যাগ : পাকিস্তান ইমরান খান শেহবাজ শরিফ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

ইমরান খানের পাশে ২১ সাবেক আন্তর্জাতিক অধিনায়ক, শেহবাজকে চিঠি

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ক ইমরান খানের স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে উদ্বেগ জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কাছে চিঠি দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের ২১ জন সাবেক অধিনায়ক।

ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, চিঠিতে স্বাক্ষরকারীরা অভিযোগ করেছেন, সম্প্রতি ইমরান খানের চিকিৎসায় নেওয়া পদক্ষেপ পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশনার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়।

চিঠিতে বলা হয়, সুপ্রিম কোর্ট ইমরান খানকে হাসপাতালে নিয়ে একটি মেডিকেল বোর্ডের মাধ্যমে পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছিলেন। ওই বোর্ডে তার ব্যক্তিগত চিকিৎসক এবং বোন ডা. উজমা খানকে রাখার কথাও ছিল। একই সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে প্রতি সপ্তাহে সাক্ষাতের সুযোগ পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়।

সাবেক অধিনায়কদের অভিযোগ, হাসপাতালে ইমরান খানকে মাত্র কয়েক ঘণ্টা রাখা হয়। আদালতের নির্দেশিত মেডিকেল বোর্ডের পরিবর্তে রাষ্ট্রীয়ভাবে নিয়োগ করা একটি চিকিৎসক দল তাকে পরীক্ষা করে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করে। এরপর পূর্ণাঙ্গ পরীক্ষা শেষ হওয়ার আগেই তাকে আদিয়ালা কারাগারে ফেরত পাঠানো হয়।

চিঠিতে ইমরানের স্বাস্থ্য নিয়ে তিনটি নির্দিষ্ট দাবি জানিয়েছেন সাবেক অধিনায়করা। প্রথমত, সুপ্রিম কোর্টের নির্দেশিত মেডিকেল বোর্ডকে তার পূর্ণাঙ্গ ও স্বাধীন স্বাস্থ্য পরীক্ষা শেষ করার সুযোগ দিতে হবে। বিশেষ করে তার ডান চোখের দৃষ্টিশক্তি নিয়ে যে উদ্বেগ রয়েছে, তা যথাযথভাবে পরীক্ষা করার আহ্বান জানানো হয়েছে।

দ্বিতীয়ত, আদালতের নির্দেশ অনুযায়ী পরিবারের সদস্যদের সঙ্গে সাপ্তাহিক সাক্ষাতের সুযোগ কোনো প্রশাসনিক বাধা বা বিলম্ব ছাড়াই নিশ্চিত করতে বলা হয়েছে। তৃতীয়ত, মেডিকেল পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চিকিৎসকেরা যে চিকিৎসার পরামর্শ দেবেন, তা দ্রুত কার্যকর করার আহ্বান জানিয়েছেন তারা।

চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন অ্যালান বর্ডার, ইয়ান চ্যাপেল, গ্রেগ চ্যাপেল, অ্যাডাম গিলক্রিস্ট, স্টিভ ওয়াহ, সুনীল গাভাস্কার, কপিল দেব, অর্জুনা রানাতুঙ্গা, ক্লাইভ লয়েড, অ্যালিস্টার কুক, নাসের হুসেইন, অ্যান্ড্রু স্ট্রস ও জন রাইটসহ আন্তর্জাতিক ক্রিকেটের পরিচিত সাবেক অধিনায়করা।

ছয় মাসের মধ্যে ইমরান খানের স্বাস্থ্য নিয়ে সাবেক আন্তর্জাতিক অধিনায়কদের এটি দ্বিতীয় আবেদন। এর আগে ফেব্রুয়ারিতে ১৪ জন সাবেক অধিনায়ক তার চিকিৎসা নিয়ে উদ্বেগ জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছিলেন।

তবে সাবেক ক্রিকেটাররা জানিয়েছেন, পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি বা আইনি প্রক্রিয়া নিয়ে অবস্থান নেওয়া তাদের উদ্দেশ্য নয়। ক্রিকেট মাঠে ইমরানের একসময়ের সহকর্মী ও প্রতিদ্বন্দ্বী হিসেবে তার স্বাস্থ্য ও চিকিৎসার বিষয়টি নিয়েই তারা উদ্বেগ প্রকাশ করছেন।

ইমরান খান ১৯৯২ সালে পাকিস্তানকে ওয়ানডে বিশ্বকাপ জেতানো দলের অধিনায়ক ছিলেন। পরে রাজনীতিতে যোগ দিয়ে ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিভিন্ন মামলায় দণ্ডিত হয়ে কারাগারে রয়েছেন।

সূত্র: ইএসপিএনক্রিকইনফো

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ