ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে: শফিকুর রহমান

ছবি: সংগৃহীত
ফলো করুন

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রংপুরে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধারের ঘটনা এবং ঢাকা ও ময়মনসিংহে চিকিৎসকদের কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ তুলে তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে।

রোববার (২৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে শফিকুর রহমান বলেন, রংপুর নগরীর মাছুয়াপাড়ার একটি বাসা থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, ছেলে প্রীয়ম চক্রবর্তী ও মেয়ে আগামী চক্রবর্তীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটিকে তিনি ‘অত্যন্ত নিন্দনীয়, বেদনাদায়ক ও লোমহর্ষক’ বলে উল্লেখ করেন।

সাম্প্রতিক কয়েকটি ঘটনার প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, ঢাকায় এক চিকিৎসকের কাছে ডলারে চাঁদা দাবি এবং পরে তার ওপর হামলার অভিযোগ উঠেছে। ময়মনসিংহেও এক পশুচিকিৎসকের কাছে চাঁদা দাবি ও হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে রংপুরের ঘটনাটি নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

তিনি বলেন, ‘দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা মারাত্মক অবনতি হয়েছে এবং তা কতটা ভয়াবহ রূপ ধারণ করেছে, এই তিনটি ঘটনাসহ অসংখ্য ঘটনা থেকেই তা স্পষ্ট হয়ে উঠছে। জনগণ উদ্বিগ্ন। জনগণ এর সুরাহা চায়।’

আইনশৃঙ্খলা পরিস্থিতির দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্লিপ্ত ভূমিকা জনগণকে শঙ্কিত করছে। বিশেষ করে রংপুরের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। তার ভাষ্য, একের পর এক অপরাধ ঘটলেও ভুক্তভোগীরা যথাযথ বিচার পাচ্ছেন না এবং আদালতে বিচারের দীর্ঘসূত্রতা মানুষের মধ্যে হতাশা তৈরি করছে।

একই সঙ্গে অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের ব্যর্থতার দিকে শুধু তাকিয়ে না থেকে সমাজের সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে বাধ্য করতে হবে।

ট্যাগ : জামায়াতে ইসলামী ডা. শফিকুর রহমান স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিরোধীদল জামায়াত আমির ফেসবুক স্ট্যাটাস রংপুর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে: শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রংপুরে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধারের ঘটনা এবং ঢাকা ও ময়মনসিংহে চিকিৎসকদের কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ তুলে তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে।

রোববার (২৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে শফিকুর রহমান বলেন, রংপুর নগরীর মাছুয়াপাড়ার একটি বাসা থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, ছেলে প্রীয়ম চক্রবর্তী ও মেয়ে আগামী চক্রবর্তীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটিকে তিনি ‘অত্যন্ত নিন্দনীয়, বেদনাদায়ক ও লোমহর্ষক’ বলে উল্লেখ করেন।

সাম্প্রতিক কয়েকটি ঘটনার প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, ঢাকায় এক চিকিৎসকের কাছে ডলারে চাঁদা দাবি এবং পরে তার ওপর হামলার অভিযোগ উঠেছে। ময়মনসিংহেও এক পশুচিকিৎসকের কাছে চাঁদা দাবি ও হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে রংপুরের ঘটনাটি নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

তিনি বলেন, ‘দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা মারাত্মক অবনতি হয়েছে এবং তা কতটা ভয়াবহ রূপ ধারণ করেছে, এই তিনটি ঘটনাসহ অসংখ্য ঘটনা থেকেই তা স্পষ্ট হয়ে উঠছে। জনগণ উদ্বিগ্ন। জনগণ এর সুরাহা চায়।’

আইনশৃঙ্খলা পরিস্থিতির দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্লিপ্ত ভূমিকা জনগণকে শঙ্কিত করছে। বিশেষ করে রংপুরের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। তার ভাষ্য, একের পর এক অপরাধ ঘটলেও ভুক্তভোগীরা যথাযথ বিচার পাচ্ছেন না এবং আদালতে বিচারের দীর্ঘসূত্রতা মানুষের মধ্যে হতাশা তৈরি করছে।

একই সঙ্গে অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের ব্যর্থতার দিকে শুধু তাকিয়ে না থেকে সমাজের সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে বাধ্য করতে হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ