ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

তথ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করবে না, রেগুলেট করবে: আন্দালিব রহমান পার্থ

ছবি: সংগৃহীত
ফলো করুন

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে নিয়ন্ত্রণমূলক অবস্থানে না গিয়ে নিয়মকানুনের ভিত্তিতে যথাযথভাবে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দিয়েছেন নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।

রোববার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ‘আমাদের মাথায় রাখতে হবে, আমরা অবশ্যই এই মন্ত্রণালয়ের দায়িত্ব রেগুলেট করব। কিন্তু কোনোভাবেই যেন আমরা কন্ট্রোলের দিকে না যাই।’

নতুন দায়িত্ব পাওয়ায় আল্লাহর প্রতি শুকরিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পার্থ বলেন, সরকারের কর্মকাণ্ড বিশ্বাসযোগ্যভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়া তথ্য মন্ত্রণালয়ের বড় দায়িত্ব। একই সঙ্গে জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক এবং জাতীয় ঐক্যের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখতে হবে।

দেশের সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধ এবং মুক্তিযুদ্ধের চেতনাসহ জাতীয় গৌরবের জায়গাগুলো অক্ষুণ্ন রাখার ওপরও গুরুত্ব দেন তথ্যমন্ত্রী।

বর্তমান সময়কে বাংলাদেশের ইতিহাসের অন্যতম কঠিন সময় উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। কাজ করতে গিয়ে ভুলত্রুটি হতে পারে, তবে নৈতিকতার প্রশ্নে সরকার শক্ত অবস্থানে রয়েছে। সরকারের মূল লক্ষ্য দেশ ও জনগণের স্বার্থে কাজ করা।

সংবাদমাধ্যমকে গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে উল্লেখ করে পার্থ বলেন, গত ১৭ বছর নানা নিয়ন্ত্রণ ও সীমাবদ্ধতার মধ্যেও সংবাদমাধ্যমের মাধ্যমে সরকারের ব্যর্থতা, অনিয়ম ও নির্যাতনের অনেক তথ্য জনগণ জানতে পেরেছে। জুলাই আন্দোলনেও সংবাদমাধ্যমের ভূমিকা খাটো করে দেখার সুযোগ নেই।

রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের কাঠামোগত সমস্যা ও নৈতিক অবক্ষয়ের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিচার বিভাগ, রাজনীতি, সংসদ ও বিভিন্ন সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের ক্ষতি মেরামতে সময় লাগবে। এখন ক্ষতিগ্রস্ত কাঠামো মেরামতের পাশাপাশি নতুন ও কার্যকর ব্যবস্থা গড়ে তোলার দিকে মনোযোগ দিতে হবে।

তথ্যমন্ত্রী আরও বলেন, রাজনৈতিক সিদ্ধান্ত ও সরকারের কর্মকাণ্ড সঠিকভাবে জনগণের কাছে তুলে ধরা জরুরি। জনগণের জানার অধিকার রয়েছে সরকার কী করছে।

তিনি বলেন, ‘তারা আমাদের ভোট দিয়েছেন। আমরা কী করছি, সেটাই জনগণের কাছে পৌঁছে দিতে হবে।’

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে পার্থ বলেন, প্রশাসনিক কাজে তাদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং মন্ত্রণালয়ের কার্যক্রম একটি দলগত প্রচেষ্টার মাধ্যমেই এগিয়ে নিতে হবে।

ট্যাগ : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আন্দালিব রহমান পার্থ সংবাদমাধ্যম

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

তথ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করবে না, রেগুলেট করবে: আন্দালিব রহমান পার্থ

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে নিয়ন্ত্রণমূলক অবস্থানে না গিয়ে নিয়মকানুনের ভিত্তিতে যথাযথভাবে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দিয়েছেন নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।

রোববার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ‘আমাদের মাথায় রাখতে হবে, আমরা অবশ্যই এই মন্ত্রণালয়ের দায়িত্ব রেগুলেট করব। কিন্তু কোনোভাবেই যেন আমরা কন্ট্রোলের দিকে না যাই।’

নতুন দায়িত্ব পাওয়ায় আল্লাহর প্রতি শুকরিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পার্থ বলেন, সরকারের কর্মকাণ্ড বিশ্বাসযোগ্যভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়া তথ্য মন্ত্রণালয়ের বড় দায়িত্ব। একই সঙ্গে জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক এবং জাতীয় ঐক্যের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখতে হবে।

দেশের সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধ এবং মুক্তিযুদ্ধের চেতনাসহ জাতীয় গৌরবের জায়গাগুলো অক্ষুণ্ন রাখার ওপরও গুরুত্ব দেন তথ্যমন্ত্রী।

বর্তমান সময়কে বাংলাদেশের ইতিহাসের অন্যতম কঠিন সময় উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। কাজ করতে গিয়ে ভুলত্রুটি হতে পারে, তবে নৈতিকতার প্রশ্নে সরকার শক্ত অবস্থানে রয়েছে। সরকারের মূল লক্ষ্য দেশ ও জনগণের স্বার্থে কাজ করা।

সংবাদমাধ্যমকে গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে উল্লেখ করে পার্থ বলেন, গত ১৭ বছর নানা নিয়ন্ত্রণ ও সীমাবদ্ধতার মধ্যেও সংবাদমাধ্যমের মাধ্যমে সরকারের ব্যর্থতা, অনিয়ম ও নির্যাতনের অনেক তথ্য জনগণ জানতে পেরেছে। জুলাই আন্দোলনেও সংবাদমাধ্যমের ভূমিকা খাটো করে দেখার সুযোগ নেই।

রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের কাঠামোগত সমস্যা ও নৈতিক অবক্ষয়ের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিচার বিভাগ, রাজনীতি, সংসদ ও বিভিন্ন সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের ক্ষতি মেরামতে সময় লাগবে। এখন ক্ষতিগ্রস্ত কাঠামো মেরামতের পাশাপাশি নতুন ও কার্যকর ব্যবস্থা গড়ে তোলার দিকে মনোযোগ দিতে হবে।

তথ্যমন্ত্রী আরও বলেন, রাজনৈতিক সিদ্ধান্ত ও সরকারের কর্মকাণ্ড সঠিকভাবে জনগণের কাছে তুলে ধরা জরুরি। জনগণের জানার অধিকার রয়েছে সরকার কী করছে।

তিনি বলেন, ‘তারা আমাদের ভোট দিয়েছেন। আমরা কী করছি, সেটাই জনগণের কাছে পৌঁছে দিতে হবে।’

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে পার্থ বলেন, প্রশাসনিক কাজে তাদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং মন্ত্রণালয়ের কার্যক্রম একটি দলগত প্রচেষ্টার মাধ্যমেই এগিয়ে নিতে হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ