ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভারতের উপকূলে ডুবল কার্গো জাহাজ, নিখোঁজদের মধ্যে বাংলাদেশি নাবিক

ছবি: সংগৃহীত
ফলো করুন

ভারতের ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। ‘এমভি ওশান উইনার’ নামের জাহাজটিতে মোট ২৪ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে ২০ জন চীনা, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশি নাগরিক। এখন পর্যন্ত দুই নাবিককে লাইফ র‍্যাফট থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি ২২ জনের সন্ধানে অভিযান চলছে। 

ভারতীয় কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, জাহাজটি ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে লৌহ আকরিক নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেছিল। শনিবার জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর অপারেটর প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ উদ্ধার সহায়তা চায়। পরে ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথভাবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে। 

উদ্ধার অভিযানে কোস্ট গার্ডের ‘বরদ’, ‘অনমোল’ ও ‘বিজিত’ জাহাজ মোতায়েন করা হয়েছে। কাছাকাছি থাকা বাণিজ্যিক জাহাজ এমটি আইসোপোসকেও উদ্ধারকাজে যুক্ত করা হয়। শনিবার রাত প্রায় ৮টার দিকে দুটি পৃথক লাইফ র‍্যাফট থেকে দুই নাবিককে উদ্ধার করা হয়। 

তবে উদ্ধার হওয়া দুই নাবিকের জাতীয়তা এখনো প্রকাশ করা হয়নি। ফলে জাহাজে থাকা একমাত্র বাংলাদেশি নাবিক উদ্ধার হয়েছেন কি না, তা এখন পর্যন্ত নিশ্চিত নয়। বাকি নাবিকদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। 

জাহাজটি কী কারণে ডুবে গেছে, সেটিও এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। এ বিষয়ে তদন্ত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

ট্যাগ : বঙ্গোপসাগর জাহাজডুবি বাংলাদেশি নাবিক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ভারতের উপকূলে ডুবল কার্গো জাহাজ, নিখোঁজদের মধ্যে বাংলাদেশি নাবিক

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

ভারতের ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। ‘এমভি ওশান উইনার’ নামের জাহাজটিতে মোট ২৪ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে ২০ জন চীনা, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশি নাগরিক। এখন পর্যন্ত দুই নাবিককে লাইফ র‍্যাফট থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি ২২ জনের সন্ধানে অভিযান চলছে। 

ভারতীয় কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, জাহাজটি ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে লৌহ আকরিক নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেছিল। শনিবার জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর অপারেটর প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ উদ্ধার সহায়তা চায়। পরে ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথভাবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে। 

উদ্ধার অভিযানে কোস্ট গার্ডের ‘বরদ’, ‘অনমোল’ ও ‘বিজিত’ জাহাজ মোতায়েন করা হয়েছে। কাছাকাছি থাকা বাণিজ্যিক জাহাজ এমটি আইসোপোসকেও উদ্ধারকাজে যুক্ত করা হয়। শনিবার রাত প্রায় ৮টার দিকে দুটি পৃথক লাইফ র‍্যাফট থেকে দুই নাবিককে উদ্ধার করা হয়। 

তবে উদ্ধার হওয়া দুই নাবিকের জাতীয়তা এখনো প্রকাশ করা হয়নি। ফলে জাহাজে থাকা একমাত্র বাংলাদেশি নাবিক উদ্ধার হয়েছেন কি না, তা এখন পর্যন্ত নিশ্চিত নয়। বাকি নাবিকদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। 

জাহাজটি কী কারণে ডুবে গেছে, সেটিও এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। এ বিষয়ে তদন্ত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ