ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সন্ত্রাস দমন আইনে আ.লীগ-ছাত্রলীগের ২০ জন কারাগারে

ফলো করুন

নাশকতা ও সন্ত্রাস দমন আইনের মামলায় দেশের তিন জায়গায় আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এদের মধ্যে সাভারে গত শুক্রবার রাতে আটক ৯ জন আশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের কর্মী। গোপালগঞ্জ সদরে আটক ছয়জনও ছাত্রলীগের রাজনীতিতে জড়িত। কিশোরগঞ্জে আটক পাঁচজনের মধ্যে আছেন জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল।

গত শুক্রবার রাতে সাভার সদর ইউনিয়নের কলমার ঢালে মিছিল করার সময় আটক ব্যক্তিরা সবাই কিশোর বয়সী। গতকাল শনিবার দুপুরে তাদের বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাস দমন আইনে সাভার মডেল থানায় মামলা করা হয়। এতে গ্রেপ্তার দেখিয়ে পুলিশ তাদের আদালতে পাঠিয়েছে বলে জানান সাভার মডেল থানার ওসি সাইফুল আলম। এদিকে গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, শুক্রবার দুপুরে বাজুনিয়া গ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল বের করার খবর পান। সেখান থেকে ছয়জনকে আটক করা হয়। তাদের সন্ত্রাস দমন আইনে করা পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগ : কারাগারে

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

সন্ত্রাস দমন আইনে আ.লীগ-ছাত্রলীগের ২০ জন কারাগারে

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

নাশকতা ও সন্ত্রাস দমন আইনের মামলায় দেশের তিন জায়গায় আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এদের মধ্যে সাভারে গত শুক্রবার রাতে আটক ৯ জন আশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের কর্মী। গোপালগঞ্জ সদরে আটক ছয়জনও ছাত্রলীগের রাজনীতিতে জড়িত। কিশোরগঞ্জে আটক পাঁচজনের মধ্যে আছেন জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল।

গত শুক্রবার রাতে সাভার সদর ইউনিয়নের কলমার ঢালে মিছিল করার সময় আটক ব্যক্তিরা সবাই কিশোর বয়সী। গতকাল শনিবার দুপুরে তাদের বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাস দমন আইনে সাভার মডেল থানায় মামলা করা হয়। এতে গ্রেপ্তার দেখিয়ে পুলিশ তাদের আদালতে পাঠিয়েছে বলে জানান সাভার মডেল থানার ওসি সাইফুল আলম। এদিকে গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, শুক্রবার দুপুরে বাজুনিয়া গ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল বের করার খবর পান। সেখান থেকে ছয়জনকে আটক করা হয়। তাদের সন্ত্রাস দমন আইনে করা পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে পাঠানো হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ