ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

খুলনায় পিস্তল, গুলি ও চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১

ছবি: সংগৃহীত
ফলো করুন

খুলনা মহানগরীতে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও চোরাই মোটরসাইকেলসহ মো. মনিরুল ইসলাম ওরফে মনির (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

শনিবার (২২ আগস্ট) দুপুরে সোনাডাঙ্গা থানার ছোট বয়রা মাদ্রাসা গলি রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীতে নিউ সিটি ম্যাক্স হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনের গলিতে অভিযান পরিচালনা করে সোনাডাঙ্গা মডেল থানার একটি দল। এ সময় ছোট বয়রা শান্তিনগর এলাকার মৃত শামসুর রহমানের ছেলে মনিরুল ইসলাম ওরফে মনিরকে আটক করা হয়।

অভিযানের সময় তার কাছ থেকে ৭.৬৫ মি.মি. ক্যালিবারের ‘Made in USA’ লেখা একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া নম্বর প্লেটবিহীন কালো রঙের একটি সুজুকি জিক্সার মোটরসাইকেলও জব্দ করে পুলিশ। পুলিশের দাবি, মোটরসাইকেলটি চোরাই।

এ ঘটনায় গ্রেপ্তার মনিরুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগ : খুলনা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

খুলনায় পিস্তল, গুলি ও চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

খুলনা মহানগরীতে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও চোরাই মোটরসাইকেলসহ মো. মনিরুল ইসলাম ওরফে মনির (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

শনিবার (২২ আগস্ট) দুপুরে সোনাডাঙ্গা থানার ছোট বয়রা মাদ্রাসা গলি রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীতে নিউ সিটি ম্যাক্স হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনের গলিতে অভিযান পরিচালনা করে সোনাডাঙ্গা মডেল থানার একটি দল। এ সময় ছোট বয়রা শান্তিনগর এলাকার মৃত শামসুর রহমানের ছেলে মনিরুল ইসলাম ওরফে মনিরকে আটক করা হয়।

অভিযানের সময় তার কাছ থেকে ৭.৬৫ মি.মি. ক্যালিবারের ‘Made in USA’ লেখা একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া নম্বর প্লেটবিহীন কালো রঙের একটি সুজুকি জিক্সার মোটরসাইকেলও জব্দ করে পুলিশ। পুলিশের দাবি, মোটরসাইকেলটি চোরাই।

এ ঘটনায় গ্রেপ্তার মনিরুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ